ক্যামেরুনে ১১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের এ ঘটনায় সম্ভাব্য জীবিতদের খোঁজে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ ও আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা ‘বিমানটির সঙ্গে রেডিও সংযোগ হারিয়ে ফেলেন’, পরে বিমানটিকে রাজধানী ইয়াওন্ডে থেকে প্রায় ১৫০ কিলোমিটার […]
টেকঅফের সময় চীনা বিমানে আগুন

বৃহস্পতিবারের এ ঘটনায় এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটির ১১৩ যাত্রী ও ৯ ক্রুর মধ্যে কারও মৃত্যু হয়নি, শুধু কিছু আরোহী সামান্য আঘাত পেয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্সটি; তবে কতোজন যাত্রী আহত হয়েছেন সে সংখ্যা উল্লেখ করেনি তারা। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) জানিয়েছে, ফ্লাইট টিভি৯৮৩৩ থেকে আরোহীদের সরিয়ে নেওয়ার সময় বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে ও […]
তীব্র দাবদাহে পুড়ছে ভারত, ঝরে পড়ছে উড়ন্ত পাখি

সম্প্রতি গুজরাট রাজ্যের উদ্ধারকর্মীরা মাটিতে পড়ে থাকা বেশ কিছু পাখি উদ্ধার করেছেন যেগুলো পানিশূন্য ও কাহিল হয়ে পড়েছিলো। রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের প্রাণী চিকিৎসক ও প্রাণী উদ্ধারকর্মীরা জানান, তীব্র দাবদাহ চলায় তারা প্রতিদিনই এ ধরনের তৃষ্ণার্ত ও দুর্বল পাখি উদ্ধার করছেন যেগুলো উড়তে উড়তে শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। অতিরিক্ত গরম ও পানিশূন্যতায় পাখিগুলো […]
যুক্তরাষ্ট্রে কোভিড কেড়ে নিল ১০ লাখ প্রাণ

বার্তা সংস্থা রয়টার্স তাদের সংরক্ষণ করা তথ্যের ভিত্তিতে বুধবার এ তথ্য প্রকাশ করে এক প্রতিবেদনে লিখেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যখন কোভিড-১৯ এর প্রথম সংক্রমণ ধরা পড়ল, তখন কেউ কল্পনাও করতে পারেনি, দুই বছরের মধ্যে কোভিডে এত মৃত্যু তাদের দেখতে হবে। এর অর্থ হল, যুক্তরাষ্ট্রের প্রতি ৩২৭ জন নাগরিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে কোভিডে। মৃত্যুর এই […]
কোভিড: উত্তর কোরিয়ায় প্রথম রোগী শনাক্ত, কঠোর লকডাউন

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন প্রাদুর্ভাব দেখা দিয়েছে; কিন্তু কতোজন আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি। প্রতিবেদনটিতে কোভিড শনাক্ত হওয়াকে ‘বৃহত্তম জরুরি ঘটনা’ বর্ণনা করে এতে দেশটির ‘কোয়ারেন্টিন ফ্রন্ট’ লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। নেতা কিম জং উন এ প্রাদুর্ভাব মোকাবেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করছেন বলে জানিয়েছে […]
উত্তর কোরিয়ায় ওমিক্রনের বিস্তার, কঠোর লকডাউন জারি

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন প্রাদুর্ভাব দেখা দিয়েছে; কিন্তু কতোজন আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি। প্রতিবেদনটিতে কোভিড শনাক্ত হওয়াকে ‘বৃহত্তম জরুরি ঘটনা’ বর্ণনা করে এতে দেশটির ‘কোয়ারেন্টিন ফ্রন্ট’ লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। নেতা কিম জং উন এ প্রাদুর্ভাব মোকাবেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করছেন বলে জানিয়েছে […]
ভারতে রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

বিবিসি জানায়, শুধু তাই নয়, বর্তমানে এই আইনে যতগুলো মামলার শুনানি চলছে সবগুলো স্থগিত রাখার নির্দেশও দেয়া হয়েছে। এই আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনের আবেদন করতে পারবেন। নরেন্দ্র মোদী সরকারের জন্য এই আদেশ বড় ধাক্কা হয়ে এসেছে। রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। সমালোচকদের মতে, ভিন্নমত দমনে সরকার এই আইনের অপপ্রয়োগ করতে […]
পুতিন দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন: মার্কিন গোয়েন্দা সংস্থা

প্রায় আড়াই মাস ধরে প্রতিবেশী ইউক্রেইনে চলা রাশিয়ার সামরিক অভিযান বিভিন্ন কারণে বারবার থমকে গেলেও হালের ভৌগোলিক বাস্তবতায় সেখানে রুশ বাহিনীর অগ্রগতির চিত্রই ফুটে উঠছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পূর্ব ইউক্রেইনে লড়াইরত তাদের বাহিনীগুলো দোনেৎস্ক ও লুহানস্কের মধ্যবর্তী সীমান্ত পর্যন্ত অগ্রসর হয়েছে। ইউক্রেইনের রুশভাষী এই প্রদেশে দুটিতে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ৮ বছর ধরে দেশটির […]
মধুচন্দ্রিমায় গিয়ে খুন প্যারাগুয়ের মাফিয়াবিরোধী আইনজীবী

বিবিসি জানায়, কলম্বিয়ার বারুর ইডিলিচ পর্যটক দ্বীপের একটি সৈকতে অজ্ঞাত দুই বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। পেচি খুন হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগে তার স্ত্রী ইন্সটাগ্রামে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ একে ‘কাপুরুষিত হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেন। পেচির স্ত্রী ক্লাউডিয়া আগুইলেরা একজন সাংবাদিক। তিনি বলেন, তারা একটি ‘প্রাইভেট বিচে’ ছিলেন। […]
ইউক্রেইন সীমান্তের কাছে বিশেষ বাহিনী মোতায়েন করছে বেলারুশ

মঙ্গলবার দেশটির সশস্ত্র বাহিনী এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে যে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে, তাতে বেলারুশ থেকেও কয়েক হাজার রুশ সেনা অংশ নেয়। ওই সেনারা বেলারুশের সঙ্গে মহড়ায় অংশ নিতে দেশটিতে গিয়েছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘সর্বাত্মক হামলার’ নির্দেশের পর […]