ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলার সঙ্কেতে বোম্ব শেল্টারে পশ্চিমা কূটনীতিকরা

ওদেসায় সোমবার রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এতে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে নগরীর গভর্নর সেরহি ব্রাচুক জানিয়েছেন। ইউক্রেইনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি শপিং সেন্টার ও একটি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক টুইটে ওই পরিস্থিতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শিমাইহাইল, “ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সঙ্কেত বেজে ওঠায় আজ (শার্লে মিশেলের) […]
মোদীর প্রশংসা পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিঙ্গাপুরে নিষিদ্ধ

‘বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির সম্ভাবনা’ নিয়ে উদ্বেগ থেকে চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামের ওই চলচ্চিত্রটি ভারতের প্রধানমন্ত্রী ও তার ডানপন্থি হিন্দু জাতীয়তাবাদী অনুসারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়েছে। তবে সমালোচকদের ভাষ্য, চলচ্চিত্রটিতে বাস্তব ঘটনা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে এবং এটি মুসলিমবিদ্বেষী মনোভাব […]
তালেবান ‘নারী’ বিষয়ে সিদ্ধান্ত না বদলালে ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

সোমবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন,“আমরা বিষয়টি তালেবানকে সরাসরি জানিয়েছি। এ বিষয়ে আমাদের হাতে অনেকগুলো উপায় আছে, যদি মনে হয় যে ওই সিদ্ধান্তগুলো বদলাবে না, আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না, তাহলে আমরা আগে বাড়তে প্রস্তুত।” তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপগুলো কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি । কাবুলের […]
সমুদ্রপথে বাণিজ্য বন্ধ, দৈনিক ‘১৭ কোটি ডলার ক্ষতি’ ইউক্রেইনের

সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় প্রধানমন্ত্রী দেনিশ শিমাইহাইল বলেন, ইউক্রেইনের জাতীয় রপ্তানি মোট ক্ষমতার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। “এশিয়া, আফ্রিকা ও ইউরোপে নয় কোটি টন কৃষি পণ্য রপ্তানির পরিকল্পনা করেছিল ইউক্রেইন, কিন্তু সেগুলো এখন আটকে আছে,” বলেছেন তিনি। এ সময় ইউক্রেইন সফররত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লে মিশেল তার সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়া ফেব্রুয়ারির শেষ […]
সমুদ্রপথে বাণিজ্য বন্ধ, ইউক্রেইনের দৈনিক ক্ষতি ‘১৭ কোটি ডলার’

সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় প্রধানমন্ত্রী দেনিশ শিমাইহাইল বলেন, ইউক্রেইনের জাতীয় রপ্তানি মোট ক্ষমতার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। “এশিয়া, আফ্রিকা ও ইউরোপে নয় কোটি টন কৃষি পণ্য রপ্তানির পরিকল্পনা করেছিল ইউক্রেইন, কিন্তু সেগুলো এখন আটকে আছে,” বলেছেন তিনি। এ সময় ইউক্রেইন সফররত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লে মিশেল তার সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়া ফেব্রুয়ারির শেষ […]
পার্লামেন্ট অধিবেশনের সূচনায় থাকছেন না রানি দ্বিতীয় এলিজাবেথ

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ১৯৬৩ সালের পর এই প্রথম পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে অনুপস্থিত থাকবেন রানি। ১৯৫২ সালে সিংহাসনে বসার পর ১৯৫৯ ও ১৯৬৩ সালে দুবার তিনি এই ভাষণ দেননি। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন শুরুর দিনে রানির ভাষণ পড়বেন প্রিন্স চার্লস। ৯৬ বছর বয়সী দ্বিতীয় এলিজাবেথ তার শারীরিক দুর্বলতার কারণে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছেন। […]
মেক্সিকোর ভেরাক্রুজে ২ সাংবাদিককে হত্যা

সাংবাদিক জিয়াসিনিয়া মইনেদো ও শেইলা গারথিয়া কোসোলেয়াতাকে শহরে হামলার শিকার হয়ে মারা গেছেন বলে টুইটারে জানিয়েছে তারা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মইনেদো ও গারথিয়া একটি গাড়িতে বসে ছিলেন, তখন অজ্ঞাত বন্দুকধারীরা এসে তাদের গুলি করে। উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ার একটি মহাসড়কের পাশে প্রবীণ সাংবাদিক লুইস এনরিকে রামিরেজকে মৃত অবস্থায় পাওয়ার চার দিন পর দুই সাংবাদিককে হত্যার এ […]
একুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৪৩

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভোররাতে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে ঘটনাটি ঘটেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাত্রিসিও কারাইও জানিয়েছেন, দাঙ্গার পর পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১১২ জনকে ফের আটক করা হয়েছে কিন্তু ১০৮ জন এখনও পালিয়ে আছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশে এক অপরাধী দলের প্রধানকে সান্তা দোমিঙ্গের বেইয়াভিস্তা কারাগারে স্থানান্তরিত করার পর দে লো সাচিলাস কারাগারে […]
পুলিৎজারের ‘স্পটলাইটে’ ক্যাপিটলের দাঙ্গা, মধ্যপ্রাচ্যের বিমান হামলা

সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সোমবার। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রতিবছর সাংবাদিকতা, বই, সংগীত ও নাটকে বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়। এ বছর সর্বাধিক তিনটি বিভাগে পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। আন্তর্জাতিক সাংবাদিকতা, জাতীয় সাংবাদিকতা ও সমালোচক বিভাগে তারা পুরস্কার জিতেছে। এছাড়া এই প্রতিষ্ঠানের সাংবাদিক আন্দ্রেয়া […]
ইতিহাস উল্টে তিন যুগ পর স্বৈরশাসক মার্কোসের ছেলেকে ক্ষমতায় ফেরাচ্ছে ফিলিপিন্স

ব্যাপক দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুনিয়াজোড়া কুখ্যাতি অর্জন করা মার্কোস পরিবার আবারও দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের শাসন ক্ষমতায় ফিরতে পারবে, এটা এক সময় ছিল অকল্পনীয়। ফিলিপিন্সের ইংরেজি দৈনিক ফিলস্টার লিখেছে, ‘মার্কোস পরিবার আর কখনও নয়’ স্লোগান এখনও আছে, তবে সোমবারের নির্বাচনে ‘জনতার ঐক্যের’ এক বিভ্রান্তির জোয়ারে তা ভেসে গেছে। চূড়ান্ত ঘোষণার আনুষ্ঠানিকতা এখনও […]