বিজয় দিবসে ভাষণ দিলেন পুতিন, ‘প্রলয়’ সংকেত দিলেন না

সোমবার রাজধানী মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের প্যারেডে দেওয়া ভাষণে পুতিন বড় ধরনের কোনো ঘোষণা দেননি। বিবিসি জানিয়েছে, ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেইনে রাশিয়ার আক্রমণকে নায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, রাশিয়ার সীমান্তে নেটো ও ইউক্রেইন হুমকি তৈরি করছিল যা মস্কোর কাছে ‘গ্রহণযোগ্য ছিল না’ বলে দাবি করেছেন। রাশিয়ার যোদ্ধারা এখন দেশের নিরাপত্তার জন্য লড়াই করছে বলেও দাবি […]
স্কুলে বোমার আঘাতে ৬০ জন নিহত হয়েছে: জেলেনস্কি

এর আগে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছিলেন, বিলোহরিভকা গ্রামের ওই ভবনটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। হাইদাইয়ের অভিযোগ, রাশিয়ার বিমান থেকে শনিবার বোমাটি ফেলা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। বিবিসি জানিয়েছে, রাশিয়ার সেনা ও ইউক্রেইনের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা সরকারি বাহিনীগুলোকে ঘিরে ফেলার চেষ্টা করতে থাকায় […]
নতুন প্রেসিডেন্ট বেছে নিতে ফিলিপিন্সে ভোট হচ্ছে

সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন পড়ে। কোভিড-১৯ মহামারীর কারণে নেওয়া সতর্কাবস্থার কারণে বেশি সময় লাগবে বলে এবার আগেভাগেই ভোট গ্রহণ শুরু করা হয়েছে। সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষ হবে এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই বেসরকারি ফলাফল আসতে শুরু করবে। এ নির্বাচনের মধ্যে দিয়ে ৩৬ বছর আগে […]
বংবং: ফিলিপিন্সে মার্কোসদের সাম্রাজ্য যিনি ফিরিয়ে আনতে চান

যার পরিবারের এমন রেকর্ড, সেই ফের্দিনান্দ মার্কোস জুনিয়র কীভাবে ৯ মে অনুষ্ঠেয় ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। ৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র তার দেশে পরিচিত বংবং নামে। বিবিসি লিখেছে, তার জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে ফিলিপিন্সের রাজনীতিতে পরিবারতন্ত্রের জটিল ইতিহাস, বংশানুক্রমিক সমর্থক গোষ্ঠী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা […]
আত্মসমর্পণ করবে না মারিউপোলের ইস্পাত কারখানার যোদ্ধারা

রাশিয়া কয়েকসপ্তাহ ধরে এলাকাটি ঘিরে রেখেছে এবং কারখানার ভেতরে থাকা যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে বলে দাবি জানিয়েছে। মারিউপোলের পূর্ণ দখল করায়ত্ব করার চেষ্টায় নামা মস্কো বাহিনীর সঙ্গে সেখানকার শেষ ঘাঁটি এই আজভস্তাল কারখানা এলাকায় ইউক্রেইনীয় যোদ্ধাদের রক্তাক্ত লড়াই চলছে। মারিউপোলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় থাকা মুষ্টিমেয় কিছু […]
মাউন্ট এভারেস্টে রুশ পর্বতারোহীর মৃত্যু

গত মার্চে পর্বতারোহণের মৌসুম শুরু হওয়ার পর মাউন্ট এভারেস্টে কোনও বিদেশির মৃত্যুর খবর এটিই প্রথম। নেপালের এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। ৫৫ বছর বয়সী কোস্ট্রিকিন শনিবার পর্বতের ৮,৮৪৮ মিটার উঁচু থেকে ঘুরে বেস ক্যাম্পে আসার সময় প্রায় ৫,৩৬০ মিটার (১৭,৫৮৫ ফুট) উচ্চতায় মারা যান। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা বিশ্ব কুমার ভট্টরাই বলেন, “রুশ ওই পর্বতারোহী […]
ইউক্রেইনে আকস্মিক সফরে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

সিএনএন জানায়, সেখানে একটি স্কুলভবনের অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষদের দেখতে গিয়ে ইউক্রেইনের ফাস্র্টলেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে সাক্ষাৎ করেছেন জিল বাইডেন। ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে ওলেনাকে জনসম্মুকে দেখা যায় নি। তার সঙ্গে দেখা করে জিল বলেন, “আমি মা দিবসে ইউক্রেইনে আসতে চেয়েছিলাম। আমরা ভেবেছি এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার সেটি ইউক্রেইনের […]
ইউক্রেইনে অশুভ শক্তি ফিরে এসেছে: জেলেনস্কি

‘রাশিয়া রক্তাক্ত নাৎসিবাদ পুনরুজ্জীবিত’ করছে বলেও জেলেনস্কি অভিযোগ করেছেন। তিনি বলেন, তার দেশে আগ্রাসনে রাশিয়ার সেনাবাহিনী নাৎসিদের মতোই ‘নৃশংসতা’ চালাচ্ছে। “ইউক্রেইনে অন্ধকার ফিরে এসেছে। দেশটি আবার সাদা-কালোতে পরিণত হয়েছে। ভিন্ন বেশে, ভিন্ন স্লোগানে, কিন্তু একই উদ্দেশ্য নিয়ে অশুভ শক্তি আবার ফিরে এসেছে,“ বলেন তিনি। বিবিসি জানায়, ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর্কাইভ এবং রাশিয়ার আগ্রাসনের সাদা-কালো ফুটেজও […]
শ্রীলঙ্কায় শেষ জরুরি বৈঠক, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরষ্পরবিরোধী খবর

বৈঠকে প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক উঠলেও তার কার্যালয় থেকে পদত্যাগের কোনও পরিকল্পনা নেই বলে জানানো হয়। আবার বৈঠকে কয়েকজন মন্ত্রীর কথায় সায় দিয়ে প্রেসিডেন্ট গোটাবায়া পদত্যাগের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে রাজি হন বলেও খবর পাওয়া গেছে। যদিও প্রধানমন্ত্রী মাহিন্দাকে প্রেসিডেন্ট পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন এমন খবর বেরোনোর পর সেটিও অস্বীকার করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তবে রাজনৈতিক […]
কোভিডে প্রকৃত মৃত্যু তিনগুণ বেশি: ডব্লিউএইচও

গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের শেষ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এক কোটি ৪৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অথচ আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত কোভিডে ৫৪ লাখের কিছু বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে রেকর্ড করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন পরিসংখ্যানে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা […]