ক্যাটাগরি

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

রয়্যাল কোর্ট থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রোববার এ খবর জানায়। বিবৃতিতে বলা হয়, শারীরিক কিছু পরীক্ষার জন্য বাদশাহ সালমানকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। বাদশাহ সালমান ২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন। তার আগে প্রায় আড়াই বছর তিনি […]

পূর্ব ইউক্রেইনে স্কুলে রাশিয়ার বোমা, বহু মৃত্যুর শঙ্কা

এরইমধ্যে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো অন্তত ৬০ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন বলে জানান লুহান্সকের গভর্নর। যাদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুলটিতে প্রায় ৯০ জন গ্রামবাসী আশ্রয় নিয়েছিলেন। রোববার গভর্নর সেরহি গিদাই বলেন, শনিবার বিকালে রুশ বাহিনী ওই স্কুলটির উপর একটি বোমা ফেলে। যেখানে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় […]

হংকংয়ের নতুন নেতা চীনপন্থি জন লি

তিনি ক্যারি লামের স্থালাভিষিক্ত হবেন। হংকংয়ের জনগণের ভোটে নয় বরং প্রায় দেড়হাজার সদস্যের একটি ক্লোজ কমিটি নগরীর প্রধান নির্বাহী নির্বাচন করে। এবারের নির্বাচনে লি ছিলেন একমাত্র প্রার্থী। প্রধান নির্বাহী নির্বাচনের জন্য রোববার সকালে ভোটের আয়োজন করা হয় এবং লি ১,৪১৬ ভোট পান। মাত্র আট জন তার বিপক্ষে ভোট দেন। যেখানে ভোট হয়েছে সেখানে আগে থেকেই […]

ভারতে ১ জনকে বাঁচাতে গিয়ে ৫ জনের ডুবে মৃত্যু

মুম্বাই সংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। গ্রামবাসীরা জানান, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন। ‘‘সম্ভবত এ সময় এক কিশোর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেয় এবং পাঁচজনই ডুবে যায়।” […]

অমিত শাহর সঙ্গে নৈশভোজের পর মমতাকে ‘কাছের মানুষ’ বললেন সৌরভ

কলকাতা সফরে গিয়ে শুক্রবার রাতে সৌরভের বাড়িতে বাহারি পদের খাবার দিয়ে নৈশভোজ সারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছে। কিন্তু শনিবার সকালেই সৌরভ মুখ্যমন্ত্রী মমতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রশংসা করেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, সৌরভ এবং তার স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি শনিবার সকালে একটি […]

বার্লিনে নিষিদ্ধ রাশিয়া ও ইউক্রেইনের পতাকা

রোববার ও সোমবার দুইদিন ধরে ওই অনুষ্ঠান হবে। ওই দুইদিন নিজেদের স্বাধীনতা ঘোষণা করা দোনেৎস্ক এবং লুহান্সক পিপুলস রিপাবলিক এবং রাশিয়ার যুদ্ধ চিহ্ন ‘ভি’ (V) এবং ‘জেড’ (Z) প্রদর্শন করাও যাবে না।  বিবিসি জানায়, বার্লিন পুলিশের এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মানিতে ইউক্রেইনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক। তিনি বলেন, ‘‘বার্লিন পুলিশ আগামী ৮ ও ৯ মে […]

আফগানিস্তানে আবার নারীদের বোরকা পরা বাধ্যতামূলক

কয়েক দশক পর আবার দেশটিতে এ ধরনের নির্দেশ জারি হলো। বিবিসি জানায়, কোনো নারী যদি ওই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান এবং তার পরিবারের পুরুষ সদস্যরা আনুষ্ঠানিক সতর্কবার্তা অবজ্ঞা করেন তবে ওই নারীর একজন পুরুষ অভিভাবককে তিন দিন কারাভোগ করতে হবে। ১৯৯০ এর দশকে তালেবান যখন প্রথমবার আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল তখন তারা নারীদের পুরো শরীর ঢাকা […]

‘পুতিনের মেয়েবন্ধু’ কে এই আলিনা কাবায়েভা?

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু কারণে রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমা বিশ্ব দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ রুশ ধনকুবের, রাজনীতিক এবং অন্যান্য কর্মকর্তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত মাসে পুতিনের দুই মেয়ে মারিয়া ভোরোনৎসোভা (৩৬) এবং ক্যাটেরিনা তিখোনোভার (৩৫) উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারা […]

ইউক্রেইন নিয়ে উদ্বেগ জানাল রাশিয়াসহ নিরাপত্তা পরিষদ

প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে শুক্রবার নিরাপত্তা পরিষদের দেওয়া প্রথম বিবৃতিতে, ইউক্রেইন সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের খোঁজে জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টার প্রতিও সমর্থন দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের এই বিবৃতির বিষয়ে রাশিয়াসহ সব সদস্য রাষ্ট্র সম্মতি দিয়েছে। পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র নরওয়ে ও মেক্সিকো সংক্ষিপ্ত বিবৃতিটির খসড়া পেশ করেছিল। এতে বলা হয়, “ইউক্রেইনের শান্তি […]

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর, বলছে দক্ষিণ কোরিয়া

শনিবার স্থানীয় সময় ভোররাত প্রায় ২টা ৭ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সিনপোর আশপাশ থাকা একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (এসএলবিএম) ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা। এই সিনপোতে উত্তর কোরিয়া সাবমেরিন ঘাঁটি আছে এবং এখানেই দেশটির এসএলবিএমের পরীক্ষামূলক উৎক্ষেপণের সরঞ্জামাদি মোতায়েন আছে।  উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার জানানো দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন […]