ক্যাটাগরি

কিউবার রাজধানীতে বড় ধরনের বিস্ফোরণে নিহত ২২

শুক্রবার দেশটির রাজধানী হাভানার কেন্দ্রস্থলে সারাতোগা হোটেল প্রাঙ্গণে এ বিস্ফোরণ ঘটে, এতে হোটেল ভবনের একটি অংশ কয়েক তলা পর্যন্ত ধসে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। বিবিসি জানিয়েছে, হাভানার পুরনো অংশে হোটেলটির সামনে পার্ক করে রাখা একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাস মহামারীর […]

রাশিয়ার বিজয় দিবসে পশ্চিমাদেরকে ‘প্রলয়’ সংকেত পাঠাবেন পুতিন

ইউক্রেইনে রুশ বাহিনীর লড়াইয়ের এই সময়ে রাশিয়া কুচকাওয়াজে তাদের বিশাল অস্ত্রসম্ভার জাহির করার মধ্য দিয়ে এই সংকেত পাঠাবে। ইউক্রেইনে আগ্রাসন শরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোর আরোপ করা একের পর এক নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পুতিন। কিন্তু এই বিচ্ছন্নতার মুখেও তিনি অটল। কুচকাওয়াজে সেনা, ট্যাংক, রকেট এবং ব্যালিস্টিক নানা ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আগে পুতিন রেড স্কয়ারে ভাষণ […]

‘বিজ্ঞান মিথ্যা বলে না, মোদী বলেন,’ ডব্লিউএইচও’র প্রতিবেদন প্রসঙ্গে রাহুলের কটাক্ষ

শুক্রবার কড়া ভাষায় সরকারকে কটাক্ষ করে এক টুইটে রাহুল বলেছেন, ‘বিজ্ঞান মিথ্যা বলে না, মোদী বলেন।” প্রিয়জন হারানো পরিবারগুলোকে সম্মান করা এবং তাদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়ে রাহুল এই পরিবারগুলোর জন্য বাড়তি চার লাখ রূপি ক্ষতিপূরণও দাবি করেছেন সরকারের কাছ থেকে। বৃহস্পতিবার ডব্লিউএইচও’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের […]

রাশিয়া প্রায় ৪০০ হাসপাতাল, ক্লিনিক ধ্বংস করেছে: জেলেনস্কি

ইউক্রেইনের প্রধান যুদ্ধক্ষেত্র পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় জরুরি অ্যান্টিবায়োটিকের অভাবও দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।  বৃহস্পতিবার একটি দাতব্য মেডিকেল গোষ্ঠীর উদ্দেশ্যে দেওয়া ভিডিও বক্তৃতায় তিনি বলেন, “শুধু মেডিকেল অবকাঠামোর কথাই যদি ধরেন, আজকের দিন পর্যন্ত রাশিয়ার সেনারা ৪০০ স্বাস্থ্যসেবা ইনস্টিটিউট: হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড, ক্লিনিক ধ্বংস বা ক্ষতিসাধন করেছে।” রাশিয়ার বাহিনীগুলোর দখলে যাওয়া এলাকাগুলোর পরিস্থিতি […]

ইসরায়েলে কুঠার হামলায় নিহত ৩

বৃহস্পতিবার ইসরায়েলের স্বাধীনতা দিবসের রাতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইলাদে হামলা এ ঘটনা ঘটে, এতে আরও বেশ কয়েকজন আহত হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন রাতে দুই আততায়ী পথচারীদের ওপর হামলা চালায়, হামলাকারীদের অন্তত একজনের কাছে কুঠার ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।  ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারীদের […]

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি পাচ্ছে হোয়াইট হাউজ

বিবিসি জানিয়েছে, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করে আসছিলেন ৪৪ বছর বয়সী জ্যঁ-পিয়ের। তিনি বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির (৪৩) স্থলাভিসিক্ত হচ্ছেন। আগামী সপ্তাহে ওই পদ থেকে বিদায় নিয়ে সাকি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এমএসএনবিসিতে। সাধারণত হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে আসেন প্রেস সেক্রেটারি, অর্থাৎ এটি […]

ল্যাভরভের ‘হিটলার’ মন্তব্যের জন্য পুতিন ক্ষমা চেয়েছেন: ইসরায়েল

বৃহস্পতিবার এক ফোনকলে পুতিনের সঙ্গে কথা বলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট একথা জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।  বেনেটের দপ্তর জানিয়েছে, এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্টের কথা হয়েছিল, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পর বেনেট মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানায় আটকা পড়া বেসামরিকদের বের হওয়ার একটা পথ করে দেওয়ার জন্য পুতিনকে অনুরোধ করেন। […]

চীনে ভবন ধসে নিহত ৫৩

গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে, তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজের পর শুক্রবার সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়। সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজনকে […]

মারিউপোলের শেষ ঘাঁটিতে ‘রক্তাক্ত লড়াই’, যোদ্ধাদের আত্মসমর্পণ করতে বলল রাশিয়া

মারিউপোলের পূর্ণ দখল করায়ত্ব করার শেষ মুহূর্তের চেষ্টায় নামা মস্কো বাহিনীর সঙ্গে সেখানে ইউক্রেইনীয় যোদ্ধাদের তুমুল রক্তক্ষয়ী লড়াই চলছে। রাশিয়া বলেছে, অবরুদ্ধ আজভস্তাল কারখানার অবশিষ্ট ইউক্রেইনীয় সেনাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ‘ইউক্রেইনের উচিত এই সেনাদের আত্মসমর্পণের নির্র্দেশ দেওয়া’, বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মারিউপোলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় […]

চীনে ভবনের ধ্বংসস্তুপে আটকা পড়া নারী ৬ দিন পর উদ্ধার

স্থানীয় সময় বুধবার মধ্যরাতের পর ওই নারীকে ধ্বংসস্তুপ থেকে টেনে বের করে উদ্ধারকারীরা। ওই সময় তার চেতনা ছিল এবং কীভাবে তাকে নিরাপদে বের করা যাবে সে বিষয়ে তিনি উদ্ধারকারীদের পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। চাংশা নগরীতে গত শুক্রবার ওই আবাসিক ভবনটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি জানায়, ভবন ধসের […]