ভারতে ধর্ষণ মামলা দিতে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ললিতপুরে একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিলকধারী সরোজের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঊধ্র্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বিবিসি এখবর জানিয়েছে। সরোজকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি বলে জানানো হয়েছে খবরে। কিশোরীর বাবার দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, চারজন […]
ইউক্রেইনে পুতিনের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার জল্পনা উড়িয়ে দিল ক্রেমলিন

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে যে আগ্রাসন শুরু করেছে রাশিয়া, সেটিকে এতদিন যুদ্ধ নয় বরং ‘বিশেষ সামরিক অভিযানই’ বলে এসেছেন পুতিন। কিন্তু পশ্চিমা রাজনীতিবিদরাসহ কিছু রুশ পর্যবেক্ষক ধারণা প্রকাশ করে বলেছেন, পুতিন আগামী সোমবার (৯ মে) ইউক্রেইনের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা কিংবা জয় ঘোষণা করতে পারেন অথবা দুটোই করতে পারেন। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে […]
যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতের অধিকার সমর্থকদের বিক্ষোভ

সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, হিউসটোন এবং সল্টলেক সিটি জুড়ে গর্ভপাতের অধিকারের পক্ষে পদযাত্রা করে স্লোগান দিয়েছে জনতা। এছাড়া, লুইসভিল, কেনটাকিসহ অন্যান্য আরও শহরে ছোটখাট বিক্ষোভ হয়েছে। সেসব জায়গায় মানুষ আদালত চত্বরের সামনে বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভে অংশ নেওয়া সরকারি স্কুলের এক শিক্ষক বলেন, সুপ্রিম কোর্ট নিয়ে তিনি অসন্তুষ্ট এবং আদালত যে রায় দিতে […]
জাপানের প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য অতিশয়োক্তি’ করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় জাপানের প্রধানমন্ত্রী কিশিদাসহ পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশির নাম রয়েছে। এছাড়াও, এ তালিকায় আছেন অন্যান্য আরও জাপানি কর্মকর্তা, সাংবাদিক এবং অধ্যাপকও। নিষেধাজ্ঞা কবলিত এই ব্যক্তিদের রাশিয়ায় […]
দক্ষিণে নতুন প্রেসিডেন্টের প্রস্তুতির মধ্যে উত্তর কোরিয়ার ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মাত্র এক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া ‘যত দ্রুত গতিতে সম্ভব’ পারমাণবিক শক্তিতে বলীয়ান হওয়ার অঙ্গীকার করার পর বুধবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। দক্ষিণ কোরিয়া ও জাপান এই খবর জানিয়েছে। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল ক্ষমতা নিচ্ছেন আগামী ১০ মে তে। তার আগে দিয়ে উত্তর কোরিয়া এই […]
বিদ্যমান ‘অবাস্তব’ বাজেট পাল্টাবে শ্রীলঙ্কা

বুধবার দেশটির পার্লামেন্টের অধিবেশনে অর্থমন্ত্রী আলি সাবরি এমনটি জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। সাবরি আরও জানান, তারা ৩০ কোটি থেকে ৭০ কোটি ডলার সহায়তা বাড়ানোর জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারত মহাসাগরের এ দ্বীপরাষ্ট্রটি কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারের কর হ্রাসের সিদ্ধান্তে রাজস্ব ঘাটতিতে পড়ে। বিদেশি মুদ্রার তীব্র […]
পর্যায়ক্রমে রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা ইইউয়ের

মস্কোকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা আরও গভীর করতে বুধবার রাশিয়ার চারটি ব্যাংক ও ইউরোপে রাশিয়ার সম্প্রচারমাধ্যমগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইইউয়ের সরকারগুলো এই পরিকল্পনায় সম্মতি দিলে তা বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লকটির জন্য সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হবে। ইউক্রেইনে আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত দেওয়া সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা হবে এটি, কিন্তু […]
ইউক্রেইনের রেলস্টেশন, বৈদ্যুতিক গ্রিডে রাশিয়ার হামলা

মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় লভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী শহরটির বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নগরীর মেয়র। লভিভের মধ্য দিয়েই পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ইউক্রেইনের সামরিক বাহিনীর হাতে পৌঁছায়। ইউক্রেইন রেলওয়ের প্রধান অলেক্সসান্দর কামুশিন জানিয়েছেন, রাশিয়ার বাহিনীগুলো এদিন মধ্য ও পশ্চিমাঞ্চলের ছয়টি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় […]
ইউক্রেইনে যুদ্ধবিরতির আহ্বান মোদীর

মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে ইউক্রেইন ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করতে মোদী এ আহ্বান জানান। তিনি বলেন, “আমরা ইউক্রেইনে অবিলম্বে যুদ্ধবিরতি করা এবং সংকট নিরসনে আলোচনা ও কূটনীতির পথ নেওয়ার আহ্বান জানাচ্ছি।” ভারতের প্রধানমন্ত্রী মোদী বিশেষ সফরে ইউরোপে রয়েছেন। তিন দেশের এই ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কে যান মোদী। সেখানে দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনে যোগ […]
শান্তি ফেরাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ চান পোপ ফ্রান্সিস

ইতালির ‘কোরিয়ারে ডেলা সেরা’ পত্রিকায় মঙ্গলবার এক সাক্ষাৎকারে পোপ পুতিনের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করার কথা জানান। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও সাড়া মেলেনি। সাক্ষাৎকারে পোপ বলেন, রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান ধর্মযাজক ইউক্রেইন যুদ্ধে পূর্ণ সমর্থন জানিয়েছেন; তিনি পুতিনের অনুসারী হতে পারেন না। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর গত মার্চে সেখানকার রুশ দূতাবাস […]