ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে ২৫ জনের মৃত্যু

গত কয়েকদিন ধরে উত্তর মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং বিধর্ভে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় পত্রিকাগুলো জানিয়েছে, মহারাষ্ট্রে সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে বিদর্ভ থেকে। অসহ্য গরমে সেখানে প্রাণ হারিয়েছে ১৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নাগপুর। সেখানে মারা গেছে ১১জন। মারাঠাওয়াড়ায় মৃতের সংখ্যা ৬। উত্তর […]
সাংহাইয়ে বয়স্ক রোগীকে মৃত ভেবে ভুল, চার কর্মকর্তা বরখাস্ত

রোববার মর্গের কর্মীরা লাশ বহনের ওই ব্যাগ একটি যানে তুলছে বলে প্রতীয়মান হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে। পরে ভিডিওয় দেখা যায়, কর্মীরা ব্যাগটি টেনে বের করে সেটি খুলেছে এবং একজন বলছেন, রোগী এখনও বেঁচে আছে। চীনের স্যোশাল মিডিয়ায় এই ঘটনা ব্যাপক ক্ষোভ সঞ্চার করেছে বলে জানিয়েছে বিবিসি। সোমবার সাংহাইয়ের পুতুও এলাকার কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত […]
ইউক্রেইনে শিগগিরই আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন

কারণ, আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করা হলে রাশিয়া নিজেদের রিজার্ভ বাহিনীকে ইউক্রেইনে পুরোপুরি মোতায়েন করতে সক্ষম হবে। মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা এমন ধারণাই প্রকাশ করেছেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর পরাজয়ের স্মরণে ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে রাশিয়া। দিনটির প্রতীকী তাৎপর্য এবং প্রচারণার গুরুত্ব পুতিন কাজে লাগাবেন বলে অনেক দিন থেকেই ধারণা করে আসছেন […]
কেড়ে নেওয়া হতে পারে গর্ভপাতের অধিকার, ফাঁস হওয়া খসড়া ঘিরে উত্তাল যুক্তরাষ্ট্র

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া আইনি সিদ্ধান্ত ‘রো বনাম ওয়েড’ উল্টে দেওয়ার পক্ষে রয়েছে। ১৯৭৩ সালের ওই রায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিবিসি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জুনের শেষে কিংবা জুলাইয়ের প্রথম দিকেই এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন। […]
ইউক্রেইনের নব্য-নাৎসিদের সমর্থন দিচ্ছে ইসরায়েল: রাশিয়া

হিটলারকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওই মন্তব্যে সোমবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে ইসরায়েল, ল্যাভরভের বক্তব্যকে ‘অমার্জনীয়’ অভিহিত করে ‘মিথ্যা’ মন্তব্যে ল্যাভরভ ইহুদি নিধনের ভয়াবহতাকে হেয় করেছেন বলে অভিযোগ করে তারা। ল্যাভরভ রোববার ইতালির এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাতকারে ওই মন্তব্য করেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিজে ইহুদি হওয়ার পরও রাশিয়া কীভাবে ইউক্রেইনকে নাৎসিমুক্ত করার […]
ভারতের যোধপুরে ঈদের দিন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ

পুলিশ জানিয়েছে, ঈদের আগের দিন সোমবার রাতে যোধপুর শহরের জালোরি গেট এলাকায় পতাকা টাঙানো নিয়ে বিরোধের সূত্রপাত্র হওয়ার পর সংঘর্ষের ঘটনা ঘটে, এর জেরে মঙ্গলবার ঈদের দিনও সংঘর্ষে জড়ায় পক্ষগুলো। এদিন যোধপুরের পাঁচটি এলাকা থেকে পাথর ছোড়াছুড়ি ও সহিংসতার খবর আসে, পরে পুলিশ এসে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকাগুলোতে এখনও উত্তেজনা বিরাজ […]
জলবায়ুতে সহযোগিতা, ইউক্রেইন নিয়ে দূরত্ব ভারত-জার্মানির

সোমবার বার্লিনে দুই নেতার মধ্যে এক বৈঠকের পর এক বিবৃতিতে শলৎস জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও গণতন্ত্রগুলো মধ্যে সহযোগিতার মতো দুই দেশের অভিন্ন লক্ষ্যগুলো তুলে ধরেন, কিন্তু ইউক্রেইন যুদ্ধ নিয়ে তাদের পরস্পরের অবস্থানে অনেক দূরত্ব ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ নিয়ে শলৎসের মন্তব্যগুলোর সঙ্গে মোদীর বক্তব্যের অনেক ফারাক ছিল। মোদী যুদ্ধবিরতির […]
‘ঘোস্ট অব কিইভ’ বাস্তব চরিত্র নয়, স্বীকার ইউক্রেইনের

ইউক্রেনীয়দের প্রচারে এই ‘ঘোস্ট অব কিইভ’ বাস্তব চরিত্র হয়ে উঠলেও এখন দেখা যাচ্ছে, এটি একটি মিথ বা লোককথা। শনিবার ইউক্রেইনের বিমানবাহিনীর একটি ফেইসবুক পোস্টের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, “ঘোস্ট অব কিইভ একজন সুপারহিরো-মহানায়ক, যে চরিত্রটি গড়েছেন ইউক্রেনীয়রা!” এই বক্তব্যের মাধ্যমে এক মাসের বেশি সময় ধরে চলে আসা […]
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের

এতে কয়েকদিনের মধ্যেই মস্কো বড় ধরনের একটি রাজস্ব প্রবাহ থেকে বঞ্চিত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় কমিশন চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ইইউয়ের নিষেধাজ্ঞার ষষ্ঠ দফা প্যাকেজ প্রস্তাব করবে বলে ধারণা করা হচ্ছে, এর মধ্যে রাশিয়ার তেল কেনার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞাও থাকছে। ইউরোপে জ্বালানি রপ্তানি করে রাশিয়া প্রতিদিন কোটি কোটি ইউরো আয় করছে […]
ইউক্রেইন যুদ্ধে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকে ইউক্রেইনে ৩ হাজার ১৫৩ বেসামরিক নাগরিকের মৃত্যু রেকর্ড করেছে ওএইচসিএইচআর। তবে তারা বলছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেই তাদের ধারণা। দেশটির কিছু এলাকা থেকে তথ্য পাওয়া কঠিন হওয়ায় এবং অনেক খবর এখনও নিশ্চিত না হতে পারার কারণে রেকর্ড করা মৃতের সংখ্যার চেয়ে প্রকৃত […]