আফ্রিকায় কোভিডে মৃত্যু এবছর ৯৪% কমবে: ডব্লিউএইচও

আফ্রিকায় ২০২১ সালটি ছিল কোভিড-১৯ মহামারীর সবচেয়ে প্রাণঘাতী বছর। ম্যালেরিয়ার পরই সেখানে কোভিড ছিল মানুষের মৃত্যুর বড় কারণ। বৃহস্পতিবার ডব্লিউএইচও’র আফ্রিকা বিষয়ক পরিচালক মাৎসিদিশো মোয়েতি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের সর্বশেষ বিশ্লেষণ বলছে, আফ্রিকা অঞ্চলে মৃত্যু ২০২২ সালে দিনে আনুমানিক প্রায় ৬০ জনে নেমে আসবে… গত বছর আমরা প্রতিদিন গড়ে ৯৭০ মানুষের মৃত্যু দেখেছি।” […]
ইউক্রেইন ভূখন্ডের ২০% নিয়ন্ত্রণ করছে রাশিয়া: জেলেনস্কি

বৃহস্পতিবার সকালে লুক্সেমবার্গ পার্লামেন্টের ভাষণে জেলেনস্কি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, মস্কোর হাতে এখন প্রায় ১২৫,০০০ স্কয়ার কিলোমিটার আছে। এর মধ্যে আছে- ক্রাইমিয়া এবং পূর্ব ইউক্রেইনের কিছু অংশ, যেগুলো রাশিয়াপন্থি বাহিনী ২০১৪ সালে দখল করেছিল। এসব অঞ্চল মোটামুটিভাবে ইউক্রেইনের ভূখন্ডের ৭ শতাংশ। জেলেনস্কি বলেন, সম্প্রতি ১ হাজার স্কয়ার কিলোমিটারের বেশি অঞ্চল যুদ্ধের করাল […]
কোভিড লড়াইয়ে উত্তর কোরিয়ার সাফল্যের দাবিতে সন্দেহ ডব্লিউএইচওর

স্বাধীনভাবে তথ্য না মেলায় দেশটিতে কোভিড পরিস্থিতি ‘ভালো নয়, বরং দিন দিন আরও খারাপ হচ্ছে’ বলে অনুমান তাদের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই সপ্তাহ আগে উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত মানুষের দৈনিক সংখ্যা তিন লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেলেও সম্প্রতি দেশটিতে কোভিডের ঢেউয়ের দাপট কমেছে বলে দাবি করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটিতে এখন পর্যন্ত মোট কতজনের দেহে […]
মাঙ্কিপক্সের সামাজিক বিস্তার ঘটছে ইংল্যান্ডে

পশ্চিম ও মধ্য আফ্রিকার স্থানীয় মাঝারি উপসর্গের ভাইরাল এ রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় বলে ধারণা পাওয়া গেছে। মে মাসের আগে আফ্রিকার বাইরে এ রোগের তেমন কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি। এর আগে শুধু আফ্রিকায় ভ্রমণে গিয়ে এ রোগে আক্রান্ত হওয়ার নজির ছিল। বুধবার যুক্তরাজ্যের সংস্থাটি বলেছে, “এই প্রথম ইংল্যান্ডে ব্যক্তি থেকে ব্যক্তিতে ভাইরাসটি ছড়াচ্ছে। এসব […]
কিইভকে অত্যাধুনিক ৪টি রকেট সিস্টেম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বুধবার পেন্টাগন জানিয়েছে, এই রকেট সিস্টেম পরিচালনার জন্য তিন সপ্তাহের প্রশিক্ষণ লাগবে। ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। তাদের আক্রমণের ধার বাড়ার পর যুক্তরাষ্ট্র সম্প্রতি কিইভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছে, তার সঙ্গে এবার এই আর্টিলারি রকেট সিস্টেমও যোগ হল; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পেন্টাগনের নীতি বিষয়ক শীর্ষ […]
সেভেরোদোনেৎস্কর কেন্দ্রস্থলে পৌঁছে গেছে রুশ বাহিনী

কয়েকদিন ধরে নগরীটির আশপাশে তীব্র লড়াইয়ের পর বুধবার রাশিয়ার সেনারা শহরের রাস্তাগুলো ধরে কেন্দ্রস্থলের দিকে এগোতে শুরু করে। ইউক্রেইন জানিয়েছে, নগরীটির প্রায় ৭০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। ইউক্রেইনের সামরিক মুখপাত্র অলেকজান্দার মোতুজেনিক এক ব্রিফিংয়ে বলেন, “শত্রুরা সেভেরোদোনেৎস্কর কেন্দ্রস্থলে প্রবেশ করে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।” বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যদি রাশিয়া এই নগরীটি এবং […]
যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

ঘটনার খবর পেয়ে পুলিশের ত্বরিত প্রতিক্রিয়ায় আরও অনেকের ক্ষতিও ঠেকানো গেছে, বলেছে তারা। তুলসা পুলিশের উপপ্রধান এরিক ডালগ্লেইস সাংবাদিকদের জানান, গুলির খবর পাওয়ার ৩ মিনিটের মাথায় পুলিশ সেইন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌছায় এবং নাতালি ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দকে অনুসরণ করে। কর্মকর্তারা ৫ মিনিট পর আহত ও সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে ডালগ্লেইসের বরাত […]
যুক্তরাষ্ট্রে হাসপাতালে ঢুকে গুলি, নিহত ৪

টুলসা পুলিশের উপপ্রধান এরিক ডালগ্লেইস সাংবাদিকদের জানান, গুলির খবর পাওয়ার তিন মিনিটের মাথায় পুলিশ সেইন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌঁছায়, তাতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যাওয়া এড়ানো গেছে। বুধবার হাসপাতালটির নাটালি ভবনে এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্তে চেষ্টা করছে, তার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে বলে ধারণা […]
অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ ঝুঁকছে স্যোশাল মিডিয়ার দিকে

তাই মৌলিক চাহিদা মেটাতে এবং অর্থকষ্ট দূর করতে তহবিল সংগ্রহ করার মতো কাজেও শ্রীলংকার মানুষেরা এখন বেশি বেশি ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম এবং টুইটারের মতো নানা স্যোশাল মিডিয়া প্লাটফর্মের শরণাপন্ন হচ্ছে। শ্রীলঙ্কার ডেলিভারি রাইডার মাইকেল সাথিস। বাইকে পেট্রোল নেই মানে তার রোজগার বন্ধ। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জ্বালানি এখন সোনার হরিণ হয়ে গেছে। প্রেট্রোল পাম্পগুলোতে বেশিরভাগ […]
ইউক্রেইনকে অস্ত্র সহায়তা দিয়ে ‘আগুনে ঘি ঢালছে’ যুক্তরাষ্ট্র: রাশিয়া

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এ ধরনের অস্ত্র সরবরাহ করলে কিইভ শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী হবে না। যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়া শেষ ইউক্রেইনীয় নাগরিকটির সঙ্গেও লড়াই করুক।” যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দূরের লক্ষ্যে আঘাত হানা সম্ভব। ইউক্রেইন এই অস্ত্র রাশিয়ার ভূখন্ডে কোনও নিশানায় […]