হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল, রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূতকে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। ল্যাভরভ রোববার ইতালীয় টিভি অনুষ্ঠানে এক সাক্ষাত্কারে ওই মন্তব্য করেন। তিনি ইউক্রেইনের ইহুদি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধেও নাৎসিবাদকে সমর্থনের অভিযোগ করেছেন। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিকে নাৎসি আদর্শের দেশ হিসাবে চিত্রিত করতে চেয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার […]
দুই বছর পর পর্যটকদের জন্য দ্বার খুলল নিউ জিল্যান্ড

সোমবার অকল্যান্ড এয়ারপোর্টে পা রাখেন বহু ভ্রমণকারী। পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর তাদের সাক্ষাৎ আবেগঘন মুহূর্তের জন্ম দেয়। বিবিসি জানায়, বিশ্বের ৬০টিরও বেশি দেশের মানুষ এখন নিউ জিল্যান্ডে ঢুকতে পারবে। তবে তাদের অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নিতে হবে এবং কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। নিউজিল্যান্ডের নাগরিকরা গত মার্চ থেকেই অন্য দেশ থেকে নিজ […]
নওয়াজের সাজা স্থগিতের কথা ভাবছে পাকিস্তান সরকার

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের আইনি বিধানের আওতায় এ পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। একটি বেসরকারি টিভি চ্যানেলে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান বলেছেন, কোনও অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল বা স্থগিত করা এবং এর আগে মামলায় ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তাকে আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব […]
বিশ্বের দেশে দেশে ঈদ উদযাপন
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 02 May 2022 06:04 PM BdST Updated: 02 May 2022 07:25 PM BdST বিশ্বেজুড়ে বেশ কয়েকটি দেশে সোমবার উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। সৌদি আরব, মিশর, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছে। ইরাকের রাজধানী বাগদাদে আবু হানিফা মসজিদের বাইরের রাস্তায় […]
মারিউপোলের কারখানা থেকে বেসামরিকদের সরানোর পর গোলাবর্ষণ শুরু

সোমবার দাতব্য সংস্থাগুলো ইউক্রেইনের বিধ্বস্ত নগরীটি থেকে আরও বেসামরিকদের সরিয়ে নিতে কাজ শুরু করলেও আজভস্তাইল কারখানায় আরও কয়েকশ বেসামরিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মারিউপোল থেকে রওনা হওয়া বেসামরিকদের প্রথম দলটি এদিন ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা জাপোরিজজিয়া শহরে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু ইস্পাত কারখানাটিতে যারা আটকা পড়ে আছেন তাদের পানি, […]
মারিউপোলসহ রাশিয়ার অধিকৃত ৪ বন্দর বন্ধ ঘোষণা ইউক্রেইনের

সোমবার দেশটির কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে আজভ সাগরের বন্দর মারিউপোল, বারদিয়ানস্ক ও স্কাদোভস্ক এবং কৃষ্ণ সাগরের খেরসন বন্দর ‘পুনরায় নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত’ বন্ধ থাকবে বলে জানিয়েছে। “জাহাজ চলাচলের যথাযথ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ ও যাত্রীদের সেবা, পণ্যসম্ভার, পরিবহন ও সম্পর্কিত অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হওয়ায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,” বিবৃতিতে […]
ফিলিপিন্সে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় লাগা এ আগুনে ৮০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কেইজন সিটিতে ফিলিপিন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে একটি জনাকীর্ণ বসতির এক বাড়ির তিনতলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচায়দা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। আগুন […]
‘জয় না আসা পর্যন্ত’ কিইভকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পেলোসির

শনিবার এক অঘোষিত সফরে কিইভ গিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার টুইটারে জেলেনস্কির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, তিনি সামরিক উর্দি পরা অবস্থায় চারপাশে সশস্ত্র সেনা পরিবেষ্টিত হয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের সামনে পেলোসির নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন। এরপর পেলোসির সঙ্গে চার […]
ইউক্রেইনে মার্কিন অস্ত্রের চালানে হামলার দাবি রাশিয়ার

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, ইউক্রেইনের ওদেসা শহরের কাছে চালানো এ হামলায় একটি সামরিক বিমানক্ষেত্রের রানওয়েও ধ্বংস হয়েছে। ওদেসার প্রধান বিমানবন্দরে নতুন করে তৈরি করা একটি রানওয়ে রাশিয়ার হামলায় অকেজো হয়ে গেছে, ইউক্রেইন এমন অভিযোগ করার পর রাশিয়া এসব দাবি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই বিমানক্ষেত্রে হামলা চালাতে তারা […]
আজভস্তাল কারখানায় আটকে পড়াদের সরিয়ে নেওয়া চলছে; জাতিসংঘ

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রায় ১শ’ জনকে প্রথম দফায় সরিয়ে নেওয়া হচ্ছে। তারা সোমবার জেপোরোজিয়া শহরে পৌঁছে যাবে। রোববার কারখানার বাঙ্কারগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক ফটোসাংবাদিক এদিন একটি অস্থায়ী আবাসে কয়েকডজন মানুষকে পৌঁছতে দেখেছেন। জাতিসংঘ নিশ্চিত করে জানিয়েছে যে, শনিবার থেকেই ইস্পাত কারখানার লোকজনকে নিরাপদ এলাকা দিয়ে বের করে […]