ক্যাটাগরি

ইমরান খানের বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনে মামলা, গ্রেপ্তারের হুমকি

সৌদি আরবে মদিনার পবিত্র মসজিদে নববিতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের লক্ষ্য করে ইমরান সমর্থকদের অবমাননাকর স্লোগান ও হেনস্তার ঘটনায় এই মামলা করা হয়েছে। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা এফআইআর এর অনুলিপি প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারা (কোনও ধর্মকে অবমাননার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি বা তার পবিত্রতা নষ্ট করা) এবং ২৯৫-এ […]

তিন বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরবে গিনি

টিভিতে এক ঘোষণায় তিনি বলেন, অন্তর্বর্তী সময়ের এই প্রস্তাবটি এখন গিনির পার্লামেন্টে উত্থাপন করা হবে। গত বছর গিনিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে সেনাবাহিনী। শুরুর দিকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল গিনির বহু নাগরিক। তবে সামরিক সরকার সময়মতো বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় তা নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। বিবিসি জানায়, পশ্চিম […]

চীনের হুনান প্রদেশে ভবন ধসের ঘটনায় আটক ৯

গত শুক্রবার ভবনটি বিধ্বস্ত হয়। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে আছেন। তাদের খোঁজ করছেন উদ্ধারকর্মীরা। পুলিশ জানিয়েছে, ভবনের মালিকসহ ভবনটি নির্মাণের জন্য দায়ী আরও তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া, অন্য আরও ৫ জনের বিরুদ্ধে ভবনটির নিরাপত্তা নিয়ে মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ এই ভবন ধসের কারণ নিশ্চিত করে জানায়নি। শনিবার প্রেসিডেন্ট […]

বুচায় নৃশংসতায় জড়িত রুশ সেনাদের চিহ্নিত করেছে ইউক্রেইন

বিষয়টি মোটেও সহজ ছিল না। ইউক্রেইনের তদন্তকারীরা এ সপ্তাহে রেডিওতে আড়িপেতে, স্যাটেলাইটে তোলা ছবি, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ঘেঁটে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এমনকী স্যোশাল মিডিয়া পোস্টের ভিত্তিতে এই সেনাদের চিহ্নিত করেছেন। ইউক্রেইনের কর্মকর্তারা এই ১০ রুশ সেনার পরিচয় এবং ছবি প্রকাশ করেছেন। তারা বলছেন, ইউক্রেইনের রাজধানী কিইভের উত্তরাঞ্চলীয় শহরতলী বুচায় এই সেনারা যুদ্ধাপরাধ করেছে। ইউক্রেইনের আইনপ্রয়োগকারী কর্মকর্তারা […]

ইউক্রেইনে আকস্মিক সফরে ন্যান্সি পেলোসি

রাশিয়ার আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র ইউক্রেইনের পাশে আছে সে বার্তা দিতেই কিইভ সফর করেছেন বলে রোববার জানিয়েছেন তিনি। জেলেনস্কি সশস্ত্র সেনা প্রহরায় প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে পেলোসিকে স্বাগত জানান। পেলোসির সফরসঙ্গী হিসাবে কিইভে গেছেন কয়েকজন আইনপ্রণেতাও। এক বিবৃতিতে পেলোসি বলেছেন, “আমাদের প্রতিনিধিদল কিইভ সফর করেছে গোটা বিশ্বকে এই সুনির্দিষ্ট এবং নির্ভুল বার্তা দিতে যে, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইউক্রেইনের […]

সাংহাইয়ের ৬ জেলা পৌঁছাল ‘শূন্য কোভিডে’

সাংহাইয়ের ১৬ জেলার মধ্যে ৬টি এরই মধ্যে ‘শূন্য কোভিড’ মর্যাদা অর্জনও করেছে বলে তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার এক সংবাদ সম্মেলনে সাংহাই শহর সরকারের কর্মকর্তা গু হংহুই জানান, কোনো জেলায় যদি টানা তিনদিন স্থানীয়ভাবে সংক্রমিত কোভিড রোগী পাওয়া না যায়, তখন সেটি ‘শূন্য কোভিড’ জেলার মর্যাদা পায়। সাংহাইয়ের এ ৬ জেলার মধ্যে […]

বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ: ইতালিকে জাতিসংঘের আদালতে নিল জার্মানি

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেওয়া আবেদনে জার্মানি বলেছে, ২০১২ সালের এক রায়ে ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য হবে না বলা সত্ত্বেও ইতালি তার অভ্যন্তরীণ আদালতে এ সংক্রান্ত মামলার অনুমোদন দিয়ে আসছে। ওই রায়ের পর ইতালিতে এ ধরনের ২৫টির বেশি নতুন মামলা হয়েছে; যার কয়েকটির রায়ে ইতালির আদালত জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বলেছে বলেও জানিয়েছে বার্লিন। ইতালির বিরুদ্ধে আন্তর্জাতিক […]

মারিউপোল: অবরুদ্ধ আজভস্তাল কারখানা ছাড়ল একদল বেসামরিক

সপ্তাহখানেকেরও বেশি সময় আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই কারখানা ও সংশ্লিষ্ট এলাকা এমনভাবে ঘেরাও করে রাখতে বলেছিলেন, যেন মাছিও ‘বের হতে না পারে’। তার ওই নির্দেশের পর শনিবারই প্রথম কোনো বেসামরিক আজভস্তাল ছাড়ল বলে জানিয়েছে বিবিসি। কারখানা এলাকার ভেতর হাজারেরও বেশি আটকা পড়া বেসামরিক আছে বলে ইউক্রেইনীয় বাহিনী দাবি করে আসছে; সব বেসামরিককে মুক্ত […]

পার্লামেন্টে বসে পর্ন দেখা ব্রিটিশ এমপির পদত্যাগ

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে প্যারিশ স্বীকার করেছেন, দুইবার ওই কাজ করেছেন তিনি। শুক্রবার স্ট্যান্ডার্ডস কমিশনার তাকে বরখাস্ত করেন। পরদিন পদত্যাগ করেন প্যারিশ। যদিও আগে তদন্ত চলার সময় তিনি বলেছিলেন, তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিশ বলেন, ‘‘শেষ পর্যন্ত আমার মনে হয়েছে, আমি আমার পরিবার […]

রাশিয়া ‘কয়েক লাখ টন শস্য চুরি করেছে’, অভিযোগ ইউক্রেইনের

শনিবার ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কথা বলার সময় উপ-কৃষিমন্ত্রী তারাস উইসোজস্কি এ অভিযোগ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এসব শস্যের অধিকাংশই রাশিয়ার দখলকৃত অঞ্চলে মজুদ করে রাখা ১৫ লাখ টন শস্য থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। রাশিয়ার বাহিনীগুলো বাকি শস্যও ‍চুরি করে নিতে পারে, এমন আশঙ্কাও জানান উইসোজস্কি। দখলকৃত এলাকায় শস্য […]