ক্যাটাগরি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্কুল বন্ধ করেছে বেইজিং

চীনের রাজধানীতে গত ২২ এপ্রিল থেকে এ পর্যন্ত দুইশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে বেইজিংয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। রোগীর এ সংখ্যা বিশ্বের বেশিরভাগ অঞ্চলের তুলনায় নগণ্য হলেও চীনের কর্মকর্তাদের জন্য তা উদ্বেগের। দেশটিতে গত ২ বছর ধরে করোনাভাইরাস মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল। চীনের কেন্দ্রীয় সরকার এখনও ভাইরাসকে সঙ্গী করে না […]

ইউক্রেইন থেকে ১০ লাখেরও বেশি লোককে ‘রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে’

ইউক্রেইনের আরও ২৮ লাখ মানুষ তাদেরও রাশিয়ার সরিয়ে নিতে বলেছেন বলে শনিবার প্রকাশিত এক মন্তব্যে জানিয়েছেন ল্যাভরভ। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার কাছে করা ল্যাভরভের মন্তব্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।   রাশিয়া সমর্থিত ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল তথাকথিত দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র থেকে যে ১০ লাখ ২০ হাজার লোককে […]

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ‘হুমকি দেখছে না’ যুক্তরাষ্ট্র

এক ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “তাদের পারমাণবিক সক্ষমতার ওপর প্রতিদিন নজরদারি চালিয়ে যাচ্ছি আমরা, সর্বোচ্চ যা আমরা করতে পারি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো হুমকি অছে বলে আমাদের মূল্যায়ন বলছে না, নেটো ভূখণ্ডের জন্যও কোনো হুমকি নেই,” নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি। এর […]

কানাডার মিলিটারি কলেজে দুর্ঘটনায় ৪ ক্যাডেটের মৃত্যু

কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শুক্রবার ভোররাতে (স্থানীয় সময়) কিংস্টন রয়েল মিলিটারি কলেজ ক্যাম্পাসে ওই ক্যাডেটদের বহনকারী গাড়িটি পানিতে পড়ে যায়। কানাডিয়ান ফোর্সেস ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস ঘটনাটি তদন্ত করে দেখছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে। কলেজের কমোডোর জোজে কুর্তজ বলেছেন, “কানাডার রয়েল মিলিটারি কলেজের চতুর্থ বর্ষের চার ক্যাডেট একটি গাড়িতে ছিল। ক্যাম্পাসের ফ্রেডরিক পয়েন্টে তাদের […]

রাশিয়ার সঙ্গে আলোচনা ভেস্তে যেতে পারে: ইউক্রেইন

রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের রাজধানী কিইভ দখল করতে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে মনোযোগ দিয়েছে। নয় সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইউক্রেইনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কয়েক হাজার লোক নিহত ও ৫০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন পুরোপুরি ও পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের অধিকাংশই দখল করে নিয়েছে মস্কোর […]

ইউক্রেইনকে ভাগ করার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র-পোল্যান্ড: রাশিয়া

তবে পোল্যান্ড এই অভিযোগ ‘গুজব’ উল্লেখ করে উড়িয়ে দিয়ে বলেছে, কিইভের সমর্থকদের মধ্যে অবিশ্বাস তৈরির লক্ষ্যে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সের্গেই নারিশকিন বৃহস্পতিবার অপ্রকাশিত গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে বলেছেন, এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও এর নেটো মিত্রদেশ পোল্যান্ড পশ্চিম ইউক্রেইনের কিছু অংশে পোলিশ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। ফলে শেষমেষ পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে […]

আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলায় নিহত ৫০

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেসমুল্লা হাবিব বলেন, শুক্রবার জুমার নামাজের পর বিকালের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে খালিফা সাহিব মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে। সরকারিভাবে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। সুন্নি ওই মসজিদটিতে শুক্রবারের নামাজের পর জিকিরের জন্য সমবেত মুসল্লিদের ওপর এ হামলা হয়। মসজিদের ইমাম সৈয়দ ফজিল আগা বলেছেন, ওই জমায়েতে […]

ট্রুথ সোশালে ট্রাম্পের প্রথম পোস্ট: ‘ফিরেছি আমি!’

দুই মাস আগে চালু হওয়া ট্রুথ সোশালে বৃহস্পতিবার প্রথম পোস্টে তিনি লিখেছে: ‘আই অ্যাম ব্যাক!’ এমন এক সময়ে ট্রাম্প নীরবতা ভাঙলেন, যখন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলের দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। তিনি ফের সহিংসতা উসকে দিতে […]

রুশ বাহিনীর পতন ঘটবে কয়েকসপ্তাহেই: ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞ

বিবিসি জানায়, লন্ডনের কিংস কলেজের যুদ্ধ বিষয়ক বিভাগের এই বিশেষজ্ঞ বলেছেন, “রাশিয়ানদের সেনা মূলত শেষ হয়ে আসবে এবং ইউক্রেনীয়রা পাল্টা আক্রমণ শানাবে।” রুশ বাহিনী ওই অঞ্চল দখলের একটি সুযোগ নষ্ট করে ফেলেছে বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “তারা (রাশিয়া) হামলায় বিধ্বস্ত সেনা ইউনিটগুলোকে কিইভ থেকে সরিয়ে নিয়েছে এবং এরপর পূর্বাঞ্চলে […]

ইউক্রেইনে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ পাঠাচ্ছে ‍যুক্তরাজ্য

মে মাসের শুরুতেই একটি বিশেষজ্ঞদল পোল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে। ইউক্রেইন বলেছে, ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তারা ৭ হাজার ৬০০ টি সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনা এবং অন্তত ৫শ সন্দেহভাজনের ওপর তদন্ত চালাচ্ছে। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, “রাশিয়া ইউক্রেইনে বর্বরতা এবং ভয়ানক নৃশংসতা চালিয়েছে। এ থেকে বাদ যায়নি নারীরাও। ব্রিটিশ বিশেষজ্ঞরা এই সত্য […]