ক্যাটাগরি

ইউক্রেইন সীমান্তে রাশিয়ার ৩ প্রদেশে বিস্ফোরণের শব্দ

বুধবার দিন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বেলগ্রোদ প্রদেশের গর্ভনর বিচেস্লাভ গ্লাদকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এই পোস্ট লেখার সময় তিনি আরও তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানিয়েছেন। পরে তিনি […]

পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ ফের শুরু

এর আগে পোল্যান্ড এবং বুলগেরিয়া উভয়ই জানিয়েছিল, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। বুধবার ইউরোপীয় ইউনিয়নের গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের নেটওয়ার্ক জানিয়েছে, পোল্যান্ডে গ্যাস সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখার পর ফের চালু করা হয়েছে, সরবরাহ শূন্যে নেমে যাওয়ার পর আবার বাড়তে শুরু করেছে।  বুলগেরিয়ার গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন […]

দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ৪ সিরীয় সেনা নিহত

ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় আরও তিন সেনা আহত হওয়ার পাশাপাশি বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।   এর আগে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তাইবেরিয়াস থেকে ছোড়া হয়েছে। সিরিয়ার এয়ার ডিফেন্স অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার এ প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর […]

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

ক্রেমলিনের কট্টর বিরোধী পোল্যান্ড ইউরোপের সেই দেশগুলোর একটি যারা ইউক্রেইন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে সচেষ্ট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে, বুধবার ইউরোপের কেন্দ্রীয় সময় (সিইটি) সকাল ৮টা থেকে ইউক্রেইন ও বেলারুশ হয়ে আসা গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। ওয়ারশ জানিয়েছে, গ্যাস সংরক্ষণাগারগুলো ৭৬ শতাংশ […]

কোভিড আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মঙ্গলবার অ্যালেন বলেছেন, কোভিড আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের শরীরে কোনও উপসর্গ নেই।তিনি এখন কোয়ারেন্টিনে থাকবেন এবং নিজের বাসভবনের দফতর থেকেই দায়িত্ব পালন করে যাবেন। ব্যক্তিগত সফরে ব্যস্ত থাকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা ফার্স্ট লেডির সংস্পর্শে কমলা হ্যারিস আসেননি। আপাতত বাড়িতে স্বাভাবিক কাজকর্ম চালানোর পর কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে তবেই হ্যারিস হোয়াইট হাউজে […]

নীতি উল্টে ইউক্রেইনকে বিমান-বিধ্বংসী ট্যাংক দিচ্ছে জার্মানি

বিবিসি জানায়, ইউক্রেইনকে আরও অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে জার্মানির একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর বৈঠকের পরিপ্রেক্ষিতে বার্লিন এই সিদ্ধান্ত জানাল। জার্মানি দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ এলাকায় ভারি অস্ত্র না পাঠানোর নীতি অনুসরণ করে আসছিল। কিন্তু সম্প্রতি ইউক্রেইনকে আরও সাহায্য করার জন্য জার্মান সরকারের ওপর চাপ ক্রমেই বেড়েছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করতে ইউক্রেইন আন্তর্জাতিক সহযোগীদের […]

ভারতে ৬ বছর বয়সীরাও কোভিড টিকার আওতায়

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এক টুইটে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া। এর আগে ১২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন টিকাদানের অনুমতি দেওয়া হয়েছিল। এবার ছয় বছর বয়সীদেরকেও কোভ্যাক্সিনের আওতায় আনা হল। তবে কেবল কোভ্যাক্সিনই নয়, অনুমোদন পেয়েছে আরও […]

‘শান্তির বার্তাবাহক’ হয়েই রাশিয়া সফর, ‘খোলাখুলি আলোচনা’ হয়েছে: গুতেরেস

কিইভের আগে মস্কোয় যাওয়া নিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষোভের মধ্যেই তিনি মঙ্গলবার এ সফর করলেন। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ইউক্রেইন নিয়ে ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন গুতেরেস। একইসঙ্গে তিনি জোর দিয়ে এও বলেছেন যে, ‘শান্তির বার্তাবাহক’ হিসাবেই তিনি রাশিয়ায় এই সফর করছেন। বিবিসি জানায়, সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক […]

১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়টি ছিল বিশ্ব শক্তি হিসেবে জাপানের উত্থানের সময়। আর যে বছরটিতে জন্মেছিলেন, সেই বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন থিওডোর রুজভেল্ট এবং যুক্তরাজ্যের রাজা ছিলেন সপ্তম এডওয়ার্ড। ওই একই বছরে রাইট ভাতৃদ্বয় প্রথমবারের মতো বিমান উড়িয়েছিলেন এবং প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের মারি কুরি। বিবিসি জানায়, তানাকা বিয়েও করেছিলেন […]

উত্তর কোরিয়ায় পরমাণু কর্মসূচি জোরদারের অঙ্গীকার কিমের

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ওই মহড়ায় নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) প্রদর্শণ করা হয় বলে জানিয়েছে বিবিসি। ২০১৭ সালের পর গত মার্চে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হিসাবে পরিচিত আইসিবিএম পরীক্ষা চালায়। আন্তর্জাতিক সম্প্রদায় এ পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছিল। ওই পরীক্ষার পর উত্তর কোরিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা […]