চলতি বছর ইউক্রেইন থেকে শরণার্থী হতে পারে ৮৩ লাখ, ধারণা জাতিসংঘের

মঙ্গলবার সংস্থাটির এক মুখপাত্র তাদের এ সংক্রান্ত আগের ধারণা বদলে শরণার্থীর সংখ্যা নিয়ে নতুন এ ধারণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের এক সংবাদ ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টো বলেন, গত দুই মাসে ইউক্রেইনের এক কোটি ২৭ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে; এর মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৭৭ লাখ, আর ৫০ লাখের বেশি […]
এক রাতেই ৫০০ ইউক্রেইনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেইনের ৮৭টি সামরিক নিশানায় বিমান বাহিনীর হামলায় এই ৫০০ সেনা নিহত হয়েছে। খারকিভ অঞ্চলের দুটি অস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। ইউক্রেইনীয় সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার এবং মেরামতের ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওয় সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান […]
পাম অয়েল রপ্তানি নিষেধাজ্ঞা বিস্তৃত করতে পারে ইন্দোনেশিয়া

দেশটি এখন কেবল পাম অয়েলের পরিশোধিত রূপ পাম ওলিন রপ্তানিতেই নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার ইন্দোনেশিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মুজদালিফা মাহমুদ জানান, বৃহস্পতিবার থেকে বিশ্বের সর্ববৃহৎ পাম অয়েল রপ্তানিকারক দেশটি কেবল পরিশোধিত, হালকা ও গন্ধযুক্ত (আরবিডি) পাম ওলিনের রপ্তানি বন্ধ রাখার পরিকল্পনা করছে। তা সত্ত্বেও কর্তৃপক্ষগুলো এখন অভ্যন্তরীণ বাজারে পরিশোধিত ও অপরিশোধিত […]
পাম অয়েল রপ্তানি নিষেধাজ্ঞা বাড়াতে পারে ইন্দোনেশিয়া

দেশটি এখন কেবল পাম অয়েলের পরিশোধিত রূপ পাম ওলিন রপ্তানিতেই নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার ইন্দোনেশিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মুজদালিফা মাহমুদ জানান, বৃহস্পতিবার থেকে বিশ্বের সর্ববৃহৎ পাম অয়েল রপ্তানিকারক দেশটি কেবল পরিশোধিত, হালকা ও গন্ধযুক্ত (আরবিডি) পাম ওলিনের রপ্তানি বন্ধ রাখার পরিকল্পনা করছে। তা সত্ত্বেও কর্তৃপক্ষগুলো এখন অভ্যন্তরীণ বাজারে পরিশোধিত ও অপরিশোধিত […]
ইউক্রেইনের কেমিন্না শহরের ‘পতন’

তবে লুহানস্কের এই শহরটির পতনের বিষয়ে তারা আর বিস্তারিত কিছু জানায়নি। বিবিসি জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো প্রায় ১৮ হাজার বাসিন্দার শহর কেমিন্না নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, বিভিন্ন প্রতিবেদনে এ খবর আগেই প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো উত্তর ও দক্ষিণ দিক থেকে স্লোভিয়নস্ক ও ক্রামাতোর্স্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে ইজুম শহরের দক্ষিণে ইউক্রেইনীয় বাহিনীগুলোর সঙ্গে […]
আদালত অবমাননায় দোষী ট্রাম্প, দৈনিক ১০ হাজার ডলার জরিমানা

তার ব্যবসায়ীক কার্যক্রম নিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে চাওয়া কাগজপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় ট্রাম্প এই পরিণতির মুখোমুখি হলেন। ট্রাম্প যতদিন পর্যন্ত পরোয়ানা অনুযায়ী কাগজপত্র দাখিল না করবেন, ততদিন তাকে দৈনিক ১০ হাজার ডলার করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক আর্থার এনগোরন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের পরোয়ানা বাতিলের […]
লন্ডনে এক বাড়িতে ছুরিকাঘাতে ৩ নারীসহ নিহত ৪

স্থানীয় সময় সোমবার রাত দুপুরে (প্রায় ১টা ৪০ মিনিট) প্রতিবেশীদের ফোন পেয়ে ঘটনাস্থল বারমানজি এলাকার ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। বিবিসি জানিয়েছে, সেখানে ষাটোর্ধ্ব একজন নারী ও একজন পুরুষ এবং ত্রিশোর্ধ্ব ও চল্লিশোর্ধ্ব দুই নারীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্মীরা। পুলিশ জানিয়েছে, খুনের সঙ্গে জড়িত সন্দেহে বিশোর্ধ্ব […]
‘গুরুতর’ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অবমূল্যায়ন করা অনুচিত: রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “এই ঝুঁকি এখন যথেষ্ট। আমি কৃত্রিমভাবে এই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। অনেকেই এটা চায়। “বিপদ গুরুতর, বাস্তব। আর আমাদের উচিত হবে না এটা অবমূল্যায়ন করা।” তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর গুরুত্ব নিয়ে প্রশ্নের জবাবে ল্যাভরভ এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৬২ সালে কিউবা মিসাইল সঙ্কটের […]
পশ্চিমাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ পুতিনের

সোমবার রাশিয়ার শীর্ষ কৌসুঁলিদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সোমবার ‘একটি সন্ত্রাসী দলের’ রাশিয়ার একজন বিখ্যাত টেলিভিশন সাংবাদিককে হত্যার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। ‘‘আমাদের সাংবাদিকদেরকে হত্যার প্রস্তুতি নিতে তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে,”বলেন পুতিন। তিনি তার বক্তব্যে কোনও সাংবাদিকের নাম বলেননি। তবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ওই সাংবাদিকের […]
ইউক্রেইনে লক্ষ্য অর্জনে রাশিয়া ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

রোববার ব্লিনকেন এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন কিইভে অঘোষিত সফর করেন। সফর শেষে ফেরার পর পোল্যান্ডে এক সংবাদ ব্রিফিংয়ে ব্লিনকেন এই দাবি করেন। কিইভে যুক্তরাষ্ট্রের দূতাবাস শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই কর্মকর্তা। দুইজনই বলেছেন, তারা ইউক্রেইনের রাজধানী কিইভে সফর করতে পেরেছেন- এটিই ইউক্রেইনের শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ দিচ্ছে। তাদের […]