ক্যাটাগরি

ইউক্রেইনের ৫টি রেলস্টেশনে রাশিয়ার হামলা

সোমবার সকালের এই হামলায় মধ্য ইউক্রেইনের জেমেরিঙ্কা এবং কোজিয়াতাইন রেলস্টেশনে হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেইনের রাষ্ট্রীয় একটি রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান ওলেক্সান্দার বলেন, ইউক্রেইনের রেলওয়ে অবকাঠামো পুরোপুরি ধ্বংসের মিশন নিয়ে রুশ সেনারা এই হামলা চালিয়েছে। ইউক্রেইনের মধ্যাঞ্চলে ভিনিৎসিয়ার দুটো শহরে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আঞ্চলিক এক কৌসুঁলির কার্যালয় থেকে এ খবর জানানো […]

ম্যাক্রোঁকে অভিনন্দন জানালেন পুতিন-জেলনস্কি

পুতিন টেলিগ্রাম করে ম্যাক্রোঁকে অভিনন্দন জানান বলে এক বিবৃতিতে জানায় ক্রেমলিন। এতে বলা হয়, ‘‘পুতিন টেলিগ্রামে রাষ্ট্রীয় কার্যক্রমের ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে সাফল্য কামনার পাশাপাশি তার সুস্বাস্থ্য এবং মঙ্গলও কামনা করেছেন।” জেলনস্কি টুইটারের ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানান। তিনি ম্যাক্রোঁকে একজন ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন ‌এবং রাশিয়া আক্রমণের পর ইউক্রেইনের প্রতি ফ্রান্সের সমর্থনের জন্য তার প্রশংসা করেন। […]

ম্যাক্রোঁকে অভিনন্দন জানালেন পুতিন-জেলেনস্কি

পুতিন টেলিগ্রাম করে ম্যাক্রোঁকে অভিনন্দন জানান বলে এক বিবৃতিতে জানায় ক্রেমলিন। এতে বলা হয়, ‘‘পুতিন টেলিগ্রামে রাষ্ট্রীয় কার্যক্রমের ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে সাফল্য কামনার পাশাপাশি তার সুস্বাস্থ্য এবং মঙ্গলও কামনা করেছেন।” জেলনস্কি টুইটারের ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানান। তিনি ম্যাক্রোঁকে একজন ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন ‌এবং রাশিয়া আক্রমণের পর ইউক্রেইনের প্রতি ফ্রান্সের সমর্থনের জন্য তার প্রশংসা করেন। […]

সঠিক সরঞ্জাম পেলে যুদ্ধে ইউক্রেইনই জিতবে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার একথা বলেছেন। ইউক্রেইন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি অজ্ঞাত জায়গা থেকে তিনি একথা বলেন বলে জানিয়েছে সিএনএন। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুইমাস পর যুক্তরাষ্ট্রের প্রথম কোনও শীর্ষ কর্মকর্তা হিসেবে রোববার কিইভে অঘোষিত সফরে গেছেন অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুইজনই। বৈঠকের পর সাংবাদিকদেরকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, “তাদের জয়ী হওয়ার সক্ষমতার বিচারে […]

পাকিস্তানের ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভারত

ভারতের পশ্চিমের গুজরাট রাজ্য পুলিশ সোমবার তাদের গ্রেপ্তার করে। গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াডের মহা পরিদর্শক ‍অমিত বিশ্বকর্মা বলেন, ‘‘আমরা একটি নৌকা থেকে পাকিস্তানের নয় নাগরিককে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ৫৬ প্যাকেট হেরোইন জব্দ করা হয়েছে। প্রতিটি প্যাকেট এক কেজি করে হেরোইন আছে।” “নৌকাটি পাকিস্তান থেকে ভারতের জলসীমায় প্রবেশ করে।” ভারতের অভিযোগ, পাকিস্তান সরকার দীর্ঘদিন […]

আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার

দ্বিতীয় মেয়াদের আরও ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তিনি বিভক্ত ফ্রান্সকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট এবং তার প্রতিপক্ষ মারিন ল্য পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। নির্বাচনে ম্যাক্রোঁর এই জয়ে ২০ বছরের মধ্যে তিনিই হচ্ছেন ফ্রান্সের ক্ষমতায় থেকে আরেক মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম প্রেসিডেন্ট। রোববার […]

সংক্রমণ বাড়ায় বেইজিংয়ের চাওইয়াংয়ে কোভিড শনাক্তে গণপরীক্ষা শুরু

সপ্তাহান্তে চাওইয়াং জেলায় ২৬ কোভিড রোগী শনাক্ত হয়েছে; বেইজিংয়ে সাম্প্রতিক প্রাদুর্ভাবে এটিই এখন পর্যন্ত শনাক্ত সর্বোচ্চ রোগী বলে জানিয়েছে বিবিসি। পর্যাপ্ত খাদ্য আছে- সরকারের এমন আশ্বাস সত্ত্বেও গণপরীক্ষার ঘোষণা আসার পরপরই বিভিন্ন সুপারমার্কেটের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে পরিস্থিতি ধীরে ধীরে সাংহাইয়ের মতো হয়ে যায় কিনা, এ নিয়েও চীনের রাজধানীর বাসিন্দাদের মধ্যে […]

প্যারিসে গাড়িতে পুলিশের গুলি, নিহত ২

রোববার স্থানীয় সময় রাতে প্যারিসের পো নাফের কাছে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। যে গাড়িতে গুলি চালানো হয় সেটি উল্টো পথে যাচ্ছিল দেখে পুলিশ প্রথমে সেটিতে তল্লাশি চালাতে চেয়েছিল বলে ফ্রান্সের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, গাড়িটি পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়ার লক্ষ্যে দ্রুতবেগে আসায় সেটি লক্ষ্য করে গুলি […]

ইউক্রেইনের কাছে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

সোমবার স্থানীয় সময় ভোরের আগে সংরক্ষণাগারটিতে আগুন ধরার খবর পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ইউক্রেইনে যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেইনের একাধিক হেলিকপ্টার গত সপ্তাহে ওই এলাকার বেসামরিক ভবনগুলোতে হামলা চালিয়ে অন্তত ৭ জনকে আহত করে বলে রাশিয়া দাবি করেছিল। এক বিবৃতিতে রাশিয়ার জরুরি পরিস্থিতি […]

দারফুরে পশ্চিমাঞ্চলে সহিংসতায় ‘নিহত অন্তত ১৬৮’

বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করা একটি গোষ্ঠীর মুখপাত্র রোববার এ কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে এটাই সর্বশেষ এ ধরনের সহিংসতার ঘটনা। চলতি শতকের প্রথম দশকের শুরুর দিকে আরব মিলিশিয়া ও সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে বাস্তুচ্যুত অসংখ্য মানুষের বাস ওই অঞ্চলে। যাযাবর ওই আরব মিলিশিয়ারা জানজাউইড নামে পরিচিত। ওই সংঘাতে প্রায় ২৫ […]