কিইভের আগে মস্কো, জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে চটেছেন জেলেনস্কি

প্রথমে তিনি মস্কো যাবেন, এরপর কিইভ। এই সফর পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, জাতিসংঘ মহাসচিবের আগে ইউক্রেইনে নেমে সেখানকার পরিস্থিতি দেখা উচিত ছিল। “যুদ্ধ ইউক্রেইনে হচ্ছে, মস্কোর রাস্তায় লাশ পড়ে নেই। যৌক্তিক হতো, প্রথমে ইউক্রেইনে যাওয়া, সেখানকার জনগণকে. দখলদারিত্বের ফলে কী হচ্ছে, তা দেখা,” শনিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট এমনটাই […]
ম্যাক্রোঁ না ল্য পেন? রায় দিচ্ছে ফ্রান্স

প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের এ ভোটের আগে হওয়া জনমত জরিপগুলোতে ম্যাক্রোঁকে তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় সামান্য এগিয়ে থাকতে দেখা গেলেও ‘রাজনৈতিক ভূমিকম্প’ ঘটিয়ে ল্য পেনের জয়ও অসম্ভব নয়। তবে বেশিরভাগ বিশ্লেষকই মনে করছেন, নিজের ভাবমূর্তি উজ্জ্বলে আপ্রাণ চেষ্টা এবং দল ন্যাশনাল র্যালি পার্টির অনেক নীতির ব্যাপারে সুর বদলালেও ল্য পেন অনেক ফরাসীরই মন জয় করতে পারেননি। […]
পশ্চিমা অস্ত্রে আত্মবিশ্বাসী জেলেনস্কি দেখছেন ‘জয়’

ইউক্রেইনের পূর্বাঞ্চলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ ও নৃশংস যুদ্ধ হতে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে; তার মধ্যে জেলেনস্কি শনিবার জয়ের ব্যাপারে এই আশবাদ ব্যক্ত করলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। “দখলদাররা ইউক্রেইন ছেড়ে যেতে বাধ্য হবে এমন দিন যে এগিয়ে আসছে, তা তাদের দেখাতে সক্ষম হবো আমরা,” শনিবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে […]
দনবাস দখল করে পুতিনের কী লাভ?

দনবাসের দক্ষিণাংশে ইউক্রেইনের বন্দরনগরী মারিউপোলকে ধ্বংসস্তুপে পরিণত করে রুশ বাহিনী এরইমধ্যে সেখানে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে, কিন্তু ইউক্রেইনের সামরিক বাহিনী সেখানে আত্মসমর্পণ করেনি। ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া বলে আসছিল, কিইভ দখল করা তাদের উদ্দেশ্য নয়। রুশ বাহিনীর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার বলেছেন, ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের পুরো নিয়ন্ত্রণ তারা নিতে চান, কারণ তাতে […]
নাইজেরিয়ার অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক

শনিবার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে এসব ব্যক্তি পুড়ে মারা যান বলে সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। অবৈধ তেল রাখার এ ডিপোতে আগুনে পুড়ে যাওয়া শতাধিক এসব ব্যক্তিকে শনাক্ত করার উপায়ই নেই বলে জানিয়েছেন রিভারস প্রদেশের পেট্রোলিয়াম রিসোর্সেস কমিশনার গুডলাক ওপিয়াহ। ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডভোকেসি সেন্টার জানিয়েছে, বিকট এ বিস্ফোরণে […]
রাশিয়ার তেল কিনেও ভারত কেন যুক্তরাষ্ট্রের ‘বন্ধু’

রুশ বাহিনীর আগ্রাসনে ভারত নিন্দা তো জানায়ইনি, উল্টো পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের দাম কমলে বিশেষ মূল্য ছাড়ে সেখান থেকে তেল কিনেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চীনের উপর খড়গহস্ত হলেও ভারতের প্রতি পশ্চিমাদের নমনীয়তার কারণ খুঁজেছে সিএনএন। গত মাসেই রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য ভারত পশ্চিমাদের নিন্দা কুড়িয়েছে। কিন্তু এই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন […]
লকডাউনে সাংহাইয়ে খাবারের জন্য আর্তনাদ

চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট থেকে ওই অডিও ক্লিপটি মুছে ফেলতে উঠেপড়ে লেগেছে। কিন্তু তারা একদিক দিয়ে ক্লিপটি মুছে দিচ্ছে অন্যদিক দিয়ে সেটি আবার আপলোড হচ্ছে। এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র সাংহাই। কোভিড-১৯ সংক্রমণের বিস্তার বেড়ে যাওয়ায় গত পাঁচ সপ্তাহ ধরে সেখানে কঠোর লকডাউন চলছে। এমনকি অনেককে অফিসেই লকডাউন পালন করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তারপরও সংক্রমণের […]
মারিউপোলের রাস্তায় ছড়িয়ে থাকা লাশ এবং অনেক প্রশ্ন

বিবিসি জানায়, গত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গ্রাফিক ভিডিওগুলো পোস্ট করা হয়। এর আগে রাজধানী কিইভের কাছের বুচা শহরে রাস্তায় বেসামরিক নাগরিকদের লাশ পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে তোলপাড় তুলেছিল। ইউক্রেইনের আগ্র্রাসনের সময় রুশ বাহিনীর বিরুদ্ধে শত শত বেসামরিক নাগরিকে হত্যার যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ওই […]
গাড়িতে গুলি, অক্ষত ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর জেনারেল

শনিবার ইরানের অশান্ত দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসি অক্ষত আছেন এবং হামলাকারীদের গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে। প্রাদেশিক রাজধানী জাহেদানে একটি চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত দেহরক্ষী মাহমুদ […]
যে উপায়ে রাশিয়া প্রমাণের চেষ্টা করছে, নিষেধাজ্ঞায় টিকে থাকা যায়

পুতিন তার দেশকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করছেন। “রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপের নীতি থেকে পিছু হটার পরিকল্পনা নেই সম্মিলিত পশ্চিমের। তাই রাশিয়ার অর্থনীতির প্রতিটি খাতের অভ্যন্তরীণ সুযোগের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার,” সম্প্রতি বিমান চলাচল নির্বাহীদের রুশ প্রেসিডেন্ট এমনটাই বলেছেন। পুতিন যে স্বনির্ভর হওয়ার নীতি নেবেন, তা আগে থেকেই অনুমান করা […]