রাশিয়ার তামা খনিতে বিস্ফোরণে নিহত ৩

শনিবার অরেনবার্গ অঞ্চলের প্রসিকিউটর দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম। বিস্ফোরণের পর খনিটি থেকে ৮৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। উরাল মাইনিং এন্ড ম্যাটালারজিকাল কোম্পানির মালিকানাধীন গিইস্কে তামা ও জিঙ্ক খনি এবং মিল কমপ্লেক্সটি রাশিয়ার সবচেয়ে বৃহৎ তামা খনিগুলোর অন্যতম। খনিটির অবস্থান রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণ প্রান্তে কাজাখস্তান সীমান্তের কাছে।
দুর্ঘটনার চেয়ে গুলিতে বেশি মরছে যুক্তরাষ্ট্রের শিশুরা

বিবিসি জানিয়েছে, ২০২০ সালে কোভিড মহামারীর শুরুর বছরে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৩০০ শিশুর মৃত্যু ঘটে বন্দুক হামলা সংক্রান্ত কারণে। আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ প্রায় অবাধ বলে যুক্তরাষ্ট্রের ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি বিভিন্ন সময়ে উঠলেও অস্ত্র নির্মাতাদের চাপে তাতে কোনো পরিবর্তন হয়নি। আর মহামারীর মধ্যে বন্দুক সহিংসতা বেড়ে যায়। […]
চলিত সপ্তাহে মস্কো ও কিইভ যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব গুতেরেস মস্কো যাবেন, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন। এ সফরে গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলবেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের দুপুরের খাবার খাবেন ও বৈঠক করবেন। […]
পুতিন ও জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব গুতেরেস মস্কো যাবেন, সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন। এ সফরে গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলবেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের দুপুরের খাবার খাবেন ও বৈঠক করবেন। […]
সাংহাইয়ে কোভিডে একদিনে ১২ মৃত্যু, বাড়ছে ক্ষোভ

আগের দিন বৃহস্পতিবার তারা কোভিড সংশ্লিষ্ট ১১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল। সাংহাইয়ের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরটিতে উপসর্গযুক্ত ২ হাজার ৭৩৬ জন নতুন রোগী এবং উপসর্গবিহীন ২০ হাজার ৬৩৪ জন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে শনাক্তের এ সংখ্যা অনেকটা বেশি। সংক্রমণ, মৃত্যুর এ ঊর্ধ্বগতির পাশাপাশি কড়া লকডাউন ও অনলাইনে কঠোর সেন্সরশিপ শহরটির […]
ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজের এক নাবিকের মৃত্যু হয়, নিখোঁজ ২৭

গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের এই ফ্ল্যাগশিপটিতে বিস্ফোরণ ঘটার পর সেটি ডুবে যায়। শুক্রবার এক বিবৃতিতে প্রথমবারের মতো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে, ওই সময় হতাহতের ঘটনা ঘটেছিল; খবর রুশ বার্তা সংস্থা আরআইএ-র। এর আগে রাশিয়া বলেছিল, আগুন লেগে মস্কভায় থাকা গোলাবারুদে বিস্ফোরণ ঘটেছে আর তাতে জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সব নাবিককে নিরাপদে […]
আফগানিস্তানে কুন্দুজের মসজিদে হামলা, নিহত ৩৩

বিবিসি জানায়, কুন্দুজের মৌলবী সেকান্দার সুফি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় এ হামলা হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি। মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, মসজিদে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবারেই আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদসহ কয়েকটি স্থানে বোমা হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী […]
আগামী বছরের শেষ পর্যন্ত চলতে পারে ইউক্রেইন যুদ্ধ: জনসন

রাশিয়ার আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ার কারণে ইউক্রেইনে যুদ্ধ সহসাই শেষ হবে না বলে ধারণা প্রকাশ করেছেন তিনি। দুইদিনের জন্য ভারত সফরে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন। বিবিসি জানায়, দিল্লিতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেইন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই ভবিষ্যদ্বাণী করেন। ইউক্রেইনে রাশিয়ার বোমাবর্ষণ ২০২৩ সালের শেষ পর্যন্ত চলতে পারে- প্রতিরক্ষা গোয়েন্দাদের এই […]
মারিউপোলের কাছে ৮৫ মিটার দীর্ঘ গণকবরের সন্ধান

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক মাক্সার টেকনোলজিস তাদের স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে বলেছে, মার্চের শেষ দিক থেকে কবরস্থানটির পরিসর বাড়তে শুরু করেছিল। ইউক্রেইনের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, রাশিয়ার সেনাদের হাতে নিহত মারিউপোলের বাসিন্দাদের এই গণকবরে সমাহিত করেছে রুশরা। তবে মস্কো এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। গণকবরটি মারিউপোলের প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে মানহুশ নামক একটি গ্রামের […]
দুই কোরিয়ার চিঠি বিনিময়, দক্ষিণের নেতার বিরল প্রশংসায় কিম

কয়েকদিন পরই ক্ষমতার পালাবদল হতে চলেছে দক্ষিণ কোরিয়ায়। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন রক্ষণশীল ইয়ন সুক ইয়ল, যিনি এরই মধ্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতায় এই পরিবর্তনের আগে দিয়ে প্রেসিডেন্ট মুনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের উষ্ণ ভাষার এই বিদায়ী চিঠি বিনিময় হল। মূলত মুনের পাঠানো চিঠিরইজবাব দিয়েছেন কিম। মুন গত বুধবারই […]