মোদীর বিজেপি’কে কেন পছন্দ ভারতের নারী ভোটারদের?

কিন্তু ভারতে সম্প্রতি অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাফল্য লাখো নারীর অবদান বলেই প্রতীয়মান হয়েছে। সাম্প্রতিক দুই গবেষণা বলছে, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারতের ৫ রাজ্যের নির্বাচনে ৪ টিতেই জয় পায় বিজেপি। এর মধ্যে অন্যতম উত্তর প্রদেশ, জনসংখ্যার দিক দিয়ে যে রাজ্য ব্রাজিলের চেয়েও বড়। ওইসব রাজ্যে মোদীর দল […]
হিনা রব্বানি খার এবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেত্রী এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর (২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত) দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। ৩৪ বছরের হিনা দেশটির সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হলেও পররাষ্ট্রমন্ত্রীর নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, এই […]
চিকিৎসকদের ধরপাকড়, ভেঙে পড়ছে মিয়ানমারের স্বাস্থ্যসেবা

একজন রিসিপশনিস্ট সেনাদের নজর এড়িয়ে ডা. কিয়াওকে খবর দিলেও অপারেশনের মাঝপথে রোগী ছেড়ে পালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা তো করতে হবে। তাই ডা. কিয়াও হলরুম দিয়ে দৌড়ে গিয়ে তার ও তার সহকর্মীদের ছেড়ে যাওয়া জুতা লুকিয়ে ফেললেন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে কক্ষের বাইরে তারা জুতা রেখে গিয়েছিলেন। জুতাগুলো এই আশায় […]
ইউক্রেইনে ‘৩০০ মাইল দীর্ঘ ফ্রন্টজুড়ে’ আক্রমণ রাশিয়ার

দেশটির জেনারেল স্টাফ বলছে, রুশ বাহিনীর মনোযোগ এখন পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া, এজন্যই তারা প্রায় পুরো ফ্রন্টলাইন বরাবর ইউক্রেইনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত রাশিয়ার সেনারা মাত্র দুটো এলাকা- পূর্বাঞ্চলীয় শহর ক্রেমিন্না ও আরেকটি ছোট শহর দিয়ে ভেতরে ঢুকতে পেরেছে বলে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসন শ্রেহি হাইদাই জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, […]
রকেটের জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গাজা ভূখণ্ড থেকে ছোড়া রকেটটি গুলি করে ভূপাতিত করেছে তারা। গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাস আল আকসা মসজিদ প্রাঙ্গণে ও এর আশপাশে ইসরায়েলের মারমুখি আচরণ নিয়ে দেশটিকে সতর্ক করার পর ওই রকেট ছোড়ার ঘটনা ঘটে, তবে গাজার কোনো দল বা উপদল এ হামলার দায় স্বীকার করেনি। কয়েক মাসের […]
পাকিস্তান: শপথ নিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা

মঙ্গলবার আইওয়ান-ই-সদরে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হয় বলে জানিয়েছে জিও নিউজ। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় এদিন সেনেট চেয়ারম্যান সাদিক সানজারনি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। শাহবাজের নতুন মন্ত্রিসভায় ৩১ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী ও ৩ উপদেষ্টা স্থান পেয়েছেন। পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতে মন্ত্রিসভায় প্রথম পর্যায়ে স্থান পাওয়া এ পূর্ণাঙ্গ মন্ত্রী, প্রতিমন্ত্রী […]
আইএমএফের কাছে দ্রুত আর্থিক সহায়তা চায় শ্রীলঙ্কা

বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে ভারতের অনুরোধে তারা কলম্বোর আবেদনটি বিবেচনা কারতে রাজি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মন্ত্রণালয়টি। কোভিড-১৯ এর প্রভাব, সরকারি তহবিল পরিচালনায় অদক্ষতা ও তেলের দাম বেড়ে যাওয়ায় ক্রমাগত নিঃশেষ হতে থাকা বিদেশি মুদ্রার রিজার্ভ ভারত মহাসাগরের দ্বীপদেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট নিয়ে এসেছে। এ সংকট মোকাবেলায় হিমশিম খাওয়া শ্রীলঙ্কায় এখন একের […]
কাবুলে হাই স্কুলে বিস্ফোরণ, নিহত অন্তত ৬

স্কুলটি যে এলাকায় অবস্থিত, সেখানকার বেশিরভাগ বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের লোক। জাতিগত ও ধর্মীয় এ সংখ্যালঘু সম্প্রদায়টি প্রায়ই ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন সুন্নি জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হয়। “একটি হাই স্কুলে তিনটি বিস্ফোরণ হয়েছে, আমাদের শিয়া সম্প্রদায়ের কয়েকজন হতাহত হয়েছে,” কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে তিনি জানান, […]
রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ‘হামলা চালিয়েছে ইউক্রেইন’

মঙ্গলবার রাশিয়ার বেলগ্রোদ প্রদেশের গভর্নর ভিইচিস্লাভ গ্লাদকোভ টেলিগ্রামে করা এক পোস্টে জানিয়েছেন, গোলোভচিনো গ্রামে চালানো ওই হামলায় এক বাসিন্দা আহত হয়েছেন। তবে এটি কামান থেকে ছোড়া গোলা, মর্টার, ক্ষেপণাস্ত্র না বিমান হামলা ছিল, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বেলগ্রোদের একটি জ্বালানি ডিপোতে ইউক্রেইন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল রাশিয়া। […]
‘দনবাসের যুদ্ধ’ শুরু, বলছে ইউক্রেইন

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সোমবার পূর্বাঞ্চলে ‘দনবাসের যুদ্ধ’ শুরু করেছে আর ‘রাশিয়ার সেনাবাহিনীর বেশ বড় একটি অংশ এখন এই আক্রমণে মনোনিবেশ করেছে’। “রাশিয়া সেখানে যতো সেনাই পাঠাক আমরা লড়াই করবো। আমরা আমাদের রক্ষা করবো,” এক ভিডিও বক্তৃতায় বলেছেন তিনি। জেলেনস্কি প্রশাসনের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক রাশিয়ার এ আক্রমণকে ‘যুদ্ধের দ্বিতীয় ধাপ’ বলে অভিহিত […]