‘প্রথম প্রকাশ্যে’ ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজ মস্কভার ক্রুরা

মস্কভা ছিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্লাগশিপ। সেই জাহাজ ডুবে যাওয়া নিঃসন্দেহে রাশিয়ার জন্য বিশাল ধাক্কা। মিসাইল ক্রুজার মস্কভা ছিল রাশিয়ার সমর শক্তির প্রতীক। কৃষ্ণ সাগর থেকে ইউক্রেইনে হামলার নেতৃত্ব দিচ্ছিল জাহাজটি। গত বুধবার বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির ৫১০ জন ক্রুকে সরিয়ে পরদিন বৃহস্পতিবার জাহাজটি টেনে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় বিক্ষুব্ধ […]
সীমান্তে আফগানিস্তানের হামলা বাড়ার দাবি পাকিস্তানের

পাকিস্তানের সঙ্গে বিরোধ না বাড়িয়ে বরং আফগানিস্তানের তালেবান প্রশাসনকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘গত কয়েক দিনে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেখানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সীমান্তের ওপার থেকে হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।” পাকিস্তানের দাবি, গত বৃহস্পতিবার তাদের উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায় সাত পাকিস্তানি […]
সময়সীমার মধ্যে ইইউ ছাড়ার মুখে আটকা সারি সারি ট্রাক

শনিবারের সময়সীমার মধ্যে ইইউ ছাড়ার অপেক্ষায় থাকা এই ট্রাকের সারি ৮০ কিলোমিটার দীর্ঘ। কোনও কোনও ট্রাক আটকা পড়ে আছে দীর্ঘ ৩৩ ঘণ্টা ধরে। ওষুধ, চিঠি কিংবা পেট্রোলিয়াম বহন করা ট্রাক ছাড়া আর কোনও ট্রাক ইইউ দেশগুলোতে ঢোকা কিংবা অবস্থান করা নিষিদ্ধ করেছে ইইউ। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের জেরে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার আওতায় ট্রাক চলাচলে এই বিধি […]
দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা: গ্রেপ্তার ১৪

রোববার এক টুইটে দিল্লি পুলিশ গ্রেপ্তারের এ খবর দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বাকি দাঙ্গাবাজদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। দিল্লির শহরতলী জাহাঙ্গীরপুরিতে শনিবার দাঙ্গার এই ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় নিহতের কোনও সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভারতে সাম্প্রতিক সময়ে হিন্দু […]
মারিউপোলের সেনারা আত্মসমর্পণ করবে না: ইউক্রেইন

বিবিসি-কে ইউক্রেইনের ওডেসা নগরীর এমপি ওলেক্সি গনচারেঙ্কো বলেছেন, “মারিউপোলে ইউক্রেইনীয় সেনারা আত্মসমর্পণ করবে না। আমি গতকালই তাদের সঙ্গে কথা বলেছি। আমি জানি, তারা শেষ পর্যন্ত লড়ে যাবে।” ওদিকে, মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেত্রো আন্দ্রিউসচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, “রাশিয়া অবশিষ্ট সেনাদের জন্য ‘আত্মসমর্পণ করিডোর’ এর ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার পরও আমাদের প্রতিরক্ষা সেনারা তাদের প্রতিরোধ অক্ষুন্ন রেখেছে।” ইউক্রেইনের […]
যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা, আহত ১২
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার কলম্বিয়ানা সেন্টার মলে এ হামলা হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং দুইজন আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়ে পালানো পথচারিদের পদচাপায় আহত হয়েছে। আহতদের বয়স ১৫ থেকে ৩৭ বছর। কলম্বিয়া পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেন, গুলির ঘটনাটি দৈব কোনও সহিংসতার ঘটনা বলে মনে হচ্ছে না; বরং আগে থেকেই একে অপরকে চেনে এমন একদল […]
১,৬০০ কারাবন্দিকে মুক্তি দিল মিয়ানমার জান্তা

জান্তা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ের সই করা বিবৃতিতে বলা হয়েছে, “৪২ জন বিদেশিসহ ১,৬১৯ কারাবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হচ্ছে।” রোববার এই ঘোষণার পর মিয়ানমারের ইনসেইন কারাগারের বাইর ভিড় জমায় বন্দিদের স্বজনরা। গত বছর বন্দিদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় ২৩,০০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। সে তুলনায় এবারে বন্দিমুক্তির সংখ্যা […]
আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার, সাড়া নেই মারিউপোলের যোদ্ধাদের

রোববার রাশিয়া মস্কো সময় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউক্রেইনীয় সেনা ও ‘বিদেশি ভাড়াটে সেনাদের’ অস্ত্র সমর্পণে সময় বেঁধে দিয়ে বলেছে, যারাই অস্ত্র নামিয়ে রাখবে, তাদেরকে যুদ্ধবন্দির মর্যাদা দেওয়া হবে ও জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে। অন্য দিনগুলোর মতো রোববারও ভোরের দিকে ইউক্রেইনজুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]
ভারত যাচ্ছেন জনসন, কথা হবে ‘ইউক্রেইন নিয়েও’

২০২০ সালের জুনে ডাউনিং স্ট্রিটে এক জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের দেওয়া কোভিড-১৯ লকডাউন নিজেই ভেঙে জরিমানা গোনা জনসনের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। এ নিয়ে ‘দুশ্চিন্তা’ সঙ্গী করেই বৃহস্পতিবার তার ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইস্টার উৎসবের ছুটির পর মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন ফের শুরু হবে; আর জনসন বলেছেন, […]
পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেইনীয় বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভকে উদ্ধৃত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করতে পারেনি বিবিসি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার হওয়া যায়নি। শনিবার জেনারেল কনাশেনকভ ইউক্রেইনের সামরিক […]