বাড়ি দখল করে কোয়ারেন্টিন সেন্টার, সাংহাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিবিসি জানায়, কোভিড রোগীদের কোয়ারেন্টিন সেন্টার বানানোর জন্য মানুষজনকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে পুলিশের সঙ্গে তাদের এই সংঘর্ষ বাধে। কোভিড মোকাবেলায় সাংহাইয়ে জারি থাকা লকডাউন তৃতীয় সপ্তাহে পড়েছে। বেশ কয়েকটি আবসিক ভবনে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হচ্ছে। লকডাউনের কারণে সাংহাইয়ে লাখো নাগরিক বাড়িতেইআটকে আছেন। পরীক্ষায় যাদের করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ছে, তাদের কোয়ারেন্টিনে রাখা […]
মার্কিন আইনপ্রণেতাদের সফরের সময় তাইওয়ানের আশপাশে চীনের মহড়া

তারা তাইওয়ান প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দায় দিয়েছে এবং তাদের সফরকে ‘উসকানিমূলক’ অ্যাখ্যাও দিয়েছে। শুক্রবার চীনের সেনাবাহিনী পূর্ব চীন সাগর ও তাইওয়ানের আশপাশে ফ্রিগেট, বোমারু ও জঙ্গিবিমান পাঠায় বলে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে। একইদিন তাইপেতে মার্কিন আইনপ্রণেতারা একটি সংবাদ সম্মেলনও করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]
সোমালিয়া: যে দেশে নির্বাচনে জনগণ ভোট দেয় না

কিন্তু সোমালিয়ার নাগরিকরা বেশিরভাগ দেশের মত সরাসরি ভোটে অংশ নেননি। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে পরিচিত ভারতে ৬০ কোটির বেশি নাগরিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকে। চার মাসের বেশি সময় ধরে চলে সেখানে ভোট উৎসব। সোমালিয়ার চিত্রটি পুরোপুরি আলাদা। বিবিসি জানিয়েছে, এক কোটি ৬৩ লাখ জনসংখ্যার দেশে পার্লামেন্ট সদস্য নির্বাচনে ভোট দেন […]
আল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ ইসরায়েলি পুলিশের

শুক্রবার ফজরের নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত দুই সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এর মধ্যে মুসলমানদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা প্রাঙ্গণে এ সংঘর্ষ ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিস্তৃত সংঘাত উসকে দিতে পারে […]
অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা যুক্তরাজ্যের

এই নীতি কার্যকর হলে তা বরিস জনসনের রক্ষণশীল সরকারের অভিবাসন প্রক্রিয়া কঠোর করার অবস্থানকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যে অল্প কয়েকটি বড় দেশ অভিবাসন প্রত্যাশীদের পরিস্থিতি বিবেচনায় না নিয়েই তাদের ফিরিয়ে দিতে আইনের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য তাদের অন্যতম । অভিবাসন কঠোর করতে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ছিল ব্রেক্সিটের পক্ষে জোরাল অবস্থান নেওয়া […]
রাশিয়ার পারমাণবিক হুমকিকে যুক্তরাষ্ট্র ‘হালকাভাবে নিতে পারে না’

তবে এই উদ্বেগ বাড়ার মতো খুব বেশি বাস্তব প্রমাণ সিআইএ দেখছে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি। রাশিয়া ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে আক্রমণ আক্রমণ শুরু করার পর এই প্রথম প্রকাশ্যে পারমাণবিক হুমকি নিয়ে এত বিস্তারিত মন্তব্য করলেন বার্নস; এতে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে উদ্বেগ জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে রয়টার্স। বার্নসের আগে একইদিন রাশিয়ার […]
রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিইভে শক্তিশালী বিস্ফোরণ

শুক্রবার প্রথম প্রহরে রাশিয়ার নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়া ইউক্রেইনজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে রাশিয়ার বাহিনীগুলো সরে যাওয়ার পর ইউক্রেইনের রাজধানী অঞ্চলে এগুলোই সবচেয়ে শক্তি বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। কিইভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া ইউক্রেইনের উত্তরাঞ্চলের কিছু এলাকা থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়ে দনবাস অঞ্চলে আক্রমণ […]
কৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা

মিসাইল ক্রুজার মস্কভা ছিল রাশিয়ার সমর ক্ষমতার প্রতীক। কৃষ্ণ সাগর থেকে ইউক্রেইনে হামলার নেতৃত্ব দিচ্ছিল জাহাজটি। বুধবার বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৫১০ জন ক্রুকে সরিয়ে বৃহস্পতিবার সেটিকে টো করে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় বিক্ষুব্ধ সাগরে জাহাজটি ডুবে যায় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য। মস্কভায় বিস্ফোরণের কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এসেছে।ইউক্রেইন দাবি করেছে, […]
দলছুট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে ইমরান খান

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, এই এমপিদের ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করতে আদালতের পদক্ষেপ চেয়েছেন ইমরান খান। পিটিআই- এর আইনজীবী বাবর আওয়ান বৃহস্পতিবার দলছুট এই এমপি’দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন। শুনানির জন্য সব বিচারপতিকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠনেরও অনুরোধ জানিয়েছেন তিনি। ইমরান খানের ওই আবেদনে বলা হয়েছে, আইনপ্রণেতাদের দলত্যাগ […]
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন, সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি

বৃহস্পতিবার এক উষ্ণ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দুই দেশের মধ্যকার সম্পর্কের ‘মূল্য’ পুনরায় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘প্রায় ৭৫ বছর ধরে বিস্তৃত পরিসরে পরষ্পরের স্বার্থে পাকিস্তান একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে আছে এবং আমরা আমাদের সম্পর্কের মূল্য দেই।” “যুক্তরাষ্ট্র পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আমরা আমাদের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখতে […]