ক্যাটাগরি

অস্ত্র কেনাবেচা বন্ধে আইন করছে কানাডা

বন্দুক নিয়ন্ত্রণ প্যাকেজের অংশ হিসেবে এই আইন করা হচ্ছে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত এই আইনে ম্যাগাজিনের সক্ষমতা কমিয়ে আনা এবং বন্দুকের মতো দেখতে কিছু খেলনা নিষিদ্ধের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের সপ্তাহখানেক পর কানাডার সরকার এ আইনের প্রস্তাব করল। দেশটির প্রধানমন্ত্রী […]

সমুদ্রপথে রাশিয়ার তেল আমদানি বন্ধে রাজি ইইউ

হাঙ্গেরির বিরোধিতার কারণে তেল আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আপস করতে হয়েছে। এর ফলে পাইপলাইনে তেল আমদানির ক্ষেত্রে ইইউ দেশগুলো আপাতত ছাড় পাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বলেছেন, নতুন এ সমঝোতা রাশিয়ার যুদ্ধ ‘অর্থায়নের বিশাল একটি উৎস’ বন্ধ করে দেবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সবেরব্যাংক ও রাষ্ট্র-মালিকানাধীন […]

মাঙ্কিপক্স বিশ্ব মহামারী হওয়ার সম্ভাবনা নেই: ডব্লিউএইচও

সংস্থাটির এক কর্মকর্তা সোমবার একথা বলেছেন। তবে তিনি বলেন, মাঙ্কিপক্স সংক্রমিত মানুষদের যাদের রোগের উপসর্গ দেখা যাচ্ছে না, তাদের কাছ থেকে অন্যরা সংক্রমিত হতে পারে কিনা সেটি এখনও স্পষ্ট হওয়া যায়নি। চলতি মাসে ৩শ’র বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হওয়া এবং এ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে খবর এসেছে। এর বেশিরভাগই ঘটেছে ইউরোপের দেশগুলোতে। মাঙ্কিপক্সের […]

রাশিয়ায় আঘাত হানতে সক্ষম রকেট ইউক্রেইনে পাঠাবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

যুক্তরাষ্ট্র প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেইনে অত্যাধুনিক দূর-পাল্লার রকেট সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে- এমন খবর আসার পর সোমবার বাইডেন একথা বললেন। ডেলাওয়্যারে সাপ্তাহিক ছুটি কাটিয়ে সদ্য হোয়াইট হাউজে ফিরেছেন বাইডেন। সেখানেই সাংবাদিকদেরকে তিনি বলেন, “রাশিয়ার ভূখন্ডে পৌঁছতে সক্ষম রকেট সিস্টেম আমরা ইউক্রেইনে পাঠাচ্ছি না।” ইউক্রেইনের কর্মকর্তারা দূর-পাল্লার ‘মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম’ (এমএলআরএস) দেওয়ার অনুরোধ […]

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের প্রায় সব আরোহীর মৃতদেহ উদ্ধার

বেসরকারি এয়ার লাইন ‘তারা এয়ার’র ওই উড়োজাহাজটি নেপালের পর্যটন নগরী পোখারা থেকে রোববার সকালে জমসম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। নেপাল-চীন সীমান্তে মাউন্ট ধুলাগিরি অঞ্চলের মুস্তাং জেলায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। মাউন্ট ধুলাগিরি বিশ্বের সপ্তম সর্বোচ্চ ‍পর্বতশৃঙ্গ (৮,১৬৭ মিটার)। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রথমে পাইলটের মোবাইলের […]

পুতিনের অসুস্থতা নিয়ে গুজব নাকচ করলেন ল্যাভরভ

তিনি বলেন, “আপনারা জানেন, পুতিন প্রতিদিনই জনসম্মুখে আসছেন। আপনারা তাকে পর্দায় দেখতে পাচ্ছেন, তার ভাষণ শুনছেন। তাই সুস্থ্য স্বাভাবিক মানুষেরা এই ব্যক্তির মধ্যে (পুতিন) কোনও রোগের লক্ষণ দেখতে পাবেন বলে আমি মনে করি না।” গত সপ্তাহে রাশিয়ায় বহু বছর ধরে কাজ করা এক সাবেক ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিল বলেছিলেন, পুতিন মারাত্মক অসুস্থ। রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনও […]

মাতাল হয়ে গাড়ি চালানোয় গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের স্পিকার পেলোসির স্বামী

গত শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে পলের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে সংঘর্ষের ঘটনায় কেউ আহত হয়নি এবং অপর গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়নি। পল পেলোসির বিরুদ্ধে লঘু অপরাধের দুটি অভিযোগ আনা হয় এবং পরে ৫ হাজার মার্কিন ডলার মুচলেকায় তাকে জামিন দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। ক্যালিফোর্নিয়া […]

সেভরোদোনেৎস্কের উপকণ্ঠে রুশ বাহিনী, চলছে তীব্র লড়াই

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, সেভরোদোনেৎস্কে গ্যাস, পানি, বিদ্যুৎ নেই। গোলা হামলায় নগরীর প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। সেনারা নগরীর উপকণ্ঠে ঢুকে পড়ার পর অগ্রসর হচ্ছে। রুশ সেনাদের গোলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। হাইদাই জানান, যারা হামলা করছে তারা মারা পড়ছে। তারপর আবার গোলাবর্ষণ শুরু হচ্ছে। তারপর আবার আরেকটা হামলা হচ্ছে। তারা কোথাও […]

মাঙ্কিপক্স বিশ্ব জনস্বাস্থ্যের জন্য ‘মাঝারি ঝুঁকি’: ডব্লিউএইচও

বিশ্বের এমন সব দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হচ্ছে যেখানে সাধারণত এ রোগ দেখা যায় না। এর পরিপ্রেক্ষিতেই রোববার সংস্থাটি ওই সতর্কবার্তা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ রোগের ভাইরাস শিশু এবং রোগপ্রতিরোধ ক্ষমতাহীনদের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলে জনস্বাস্থ্য বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, গত ২৬ মে পর্যন্ত বিশ্বের ২৩ দেশে […]

গ্যাস পেতে রাশিয়ার সঙ্গে সার্বিয়ার নতুন চুক্তি

রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এর সঙ্গে গ্যাস সরবরাহ বিষয়ে সার্বিয়ার আগে থেকেই ১০ বছরের চুক্তি আছে। যেটির মেয়াদ আগামী ৩১ মে শেষ হওয়ার কথা। তার আগেই নতুন করে আরো তিন বছরের জন্য চুক্তির বিষয়ে একমত হতে পেরে দারুণ খুশি সার্বিয়ার প্রেসিডেন্ট বুচিক সাংবাদিকদের বলেন, ‘‘আমি এখনই গ্যাসের দামের বিষয়ে কিছু বলতে পারবো না। এ […]