কোভিড: অ্যাস্ট্রাজেনেকার টিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ

ইউরোপীয় দেশগুলোর প্রশাসনকে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার বিষয়ে জনগণকে আস্বস্ত করতে রীতিমত বেগ পেতে হচ্ছে। এমনই একজন ফ্রান্সের রাজধানী প্যারিসের সিটি হলের কর্মী লিও মার্টিন। টিকাদান কেন্দ্রে যাওয়ার জন্য প্যারিসের একটি বাজারে প্রচারপত্র বিলি করছিলেন মার্টিন। এক নারী তার কাছে জানতে চান এটি কাদের টিকা? অ্যাস্ট্রাজেনেকার নাম শুনতেই ওই নারী বলেন, “না, আমি এটি চাই না।” […]
দক্ষিণ আফ্রিকায় দাবানলে ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগুন নেভাতে চারটি হেলিকপ্টার ব্যবহার করে পানি ঢালছে দমকল বাহিনী। এছাড়াও বিভিন্ন আবাসিক ও প্রাতিষ্ঠানিক ভবন খালি করতে শুরু করেছে দমকল বাহিনী। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা আগুন থেকে রক্ষা করার জন্য টেবল মাউন্টেনের কাছাকাছি এলাকার মানুষকে সরিয়ে নিচ্ছেন। শহরের ওয়ালমার এস্টেটে থাকা মন্ত্রীপরিষদের সদস্যদের আবাসিক ভবনগুলোও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ভোরে কেপ টাউন শহরের ‘ডেভিলস পিকে’ এলাকায় আগুন লাগলে তা ধীরে ধীরে কেপ টাউন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি ছাড়াও শহরের রোডস মেমোরিয়ালে জনপ্রিয় রেস্টুরেন্ট ও ১৭৯৬ সালে প্রতিষ্ঠিত মসটার্ট মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২৫০ জন দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুইজন দমকলকর্মী। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় সকাল নয়টায় তারা সতর্কবার্তা পান। কম আর্দ্রতা ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রথমে ধারণা করা হলেও পরে আগুন লাগানোর সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। এই আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত তিন দিন সময় লাগতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা।
‘সুতোয় ঝুলছে নাভালনির জীবন’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাভালিনের মিত্র লিউবভ সোবোল বলেছেন, “এক সপ্তাহ ধরে আমরা জানি না তার কি হয়েছে, কারণ আইনজীবীদের তার সঙ্গে দেখা করার অনুমোদন নেই। আশা করছি তার কোনও খবর আমরা পাব কিন্তু সেটা হয়তে ভাল কিছু নয়।” পায়ে এবং পিঠে প্রচণ্ড ব্যথা হলেও কারা কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছে না জানিয়ে, গত ৩১ মার্চ […]
পাকিস্তানে টিএলপি’র সঙ্গে আলোচনা, জিম্মি ১১ পুলিশ মুক্ত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ সোমবার একথা জানিয়েছেন। টুইটারে এক ভিডিওয় তিনি বলেন, “প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা জিম্মি ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে।” সোমবার দ্বিতীয়দফা আলোচনা হবে বলে জানান তিনি। রোববার বিকালে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই ১১ পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে […]
করোনাভাইরাস: ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ভারত সফর বাতিল

সোমবার সাংবাদিকদের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান বলে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও (ভারতীয় প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী ও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই সফর হবে না। “আমি মনে করি, এটা স্থগিত করাই সংবেদনশীল হবে।” জানুয়ারিতে জনসনের ভারতে সফরে আসার কথা ছিল। তখন যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকায় সফর […]
করোনাভাইরাস উদ্বেগে ভারত সফর বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর

এক প্রতিবেদনে রয়টার্সের জানিযেছে, আগামী সপ্তাহে জনসনের ভারতে আসার কথা ছিল। “(ভারতীয় প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী ও আমি মূলত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, অত্যন্ত দুঃখজনকভাবে, আমি এই সফর নিয়ে এগিয়ে যেতে পারবো না,” সোমবার সাংবাদিকদের বলেছেন জনসন। জানুয়ারিতে জনসনের ভারতে সফরে আসার কথা ছিল। তখন যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকায় সফর স্থগিত করা হয়েছিল। যুক্তরাজ্য ও […]
মিয়ানমারে জাপানি সাংবাদিক গ্রেপ্তার

বিবিসি বার্মিজ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, ফ্রিল্যান্স সাংবাদিক ইয়ুকি কিতাজুমিকে রোববার রাতে তার বাসা থেকে তুলে নিয়ে যায় সেনা সদস্যরা। তাকে দুই হাত ওপরে তুলতে বলা হয় এবং একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ওই সাংবাদিকের বয়স চল্লিশের কোঠায় বলে জানিয়েছেন জাপান সরকারের এক মুখপাত্র। তবে তিনি সাংবাদিকের নাম উল্লেখ করেননি। এক সংবাদ সম্মেলনে […]
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত

কোভিড- ১৯ নিয়ন্ত্রণে ‘দম্ভ’ প্রকাশ করে নীতিনির্ধারকদের নানা ‘অবাস্তব’ সিদ্ধান্তই এমন পরিণতি এনেছে বলে বিবিসির বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দৈনিক আক্রান্তের গড় ১০ হাজারের অঙ্ক ছাড়িয়ে এপ্রিলে এসে লাফিয়ে পার হয়ে যায় দুই লাখের ঘর। স্বজনদের স্তব্ধ করে দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়ায় দেড় হাজার। পরিসংখ্যান আর ঘটনাপ্রবাহের তুলনা করে […]
টেসলা গাড়ি দুর্ঘটনায় নিহত ২, ‘কেউ চালাচ্ছিল না’ বলছে পুলিশ

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে হিউস্টন শহরের উত্তরে গাড়িটি উচ্চ গতিতে চলার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তারপর এতে আগুন ধরে যায়। “চালকের আসনে কেউ ছিল না,” বলেছেন হ্যারিস কাউন্টি কনস্টেবল প্রিসিঙ্কট ফোরের সার্জেন্ট সিন্থিয়া উমেনজার। স্থানীয় টেলিভিশন স্টেশন কেএইচওইউ-টিভি বলেছে, ২০১৯ টেসলা মডেল এস গাড়িটি দ্রুত গতিতে চলার সময় […]
পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

বিবিসির খবরে বলা হয়, চেক কূটনীতিকদের রাশিয়া ছাড়তে এক দিন সময় দেওয়া হয়েছে যদিও চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। শনিবার ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চেক প্রজাতন্ত্রের এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ এবং ‘বিদ্বেষপূর্ণ পদেক্ষপ’ বলে অভিহিত করে। তার পরদিনই রাশিয়া পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কারের এই […]