রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করছে চেক প্রজাতন্ত্র

৪৮ ঘণ্টার মধ্যে ১৮ জনকে দেশ ছেড়ে যাওয়ার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। মধ্য ইউরোপের এ দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটো জোটের সদস্য। ১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের পতনের পর দু’দেশ এবারই সবচেয়ে বড় বিরোধে জড়াল। এক কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের এই পদক্ষেপের পাল্টা […]
কোভিড-১৯: ভারতে একদিনে ১৫০১ মৃত্যু, আড়াই লাখের বেশি শনাক্ত

রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে ২৪ ঘণ্টায় যোগ হওয়া নতুন এক হাজার ৫০১ মৃত্যু নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যাও এক লাখ ৭৭ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত রোগীর সংখ্যায় কয়েকদিন আগেই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত এদিনও দৈনিক শনাক্তে আগের দিনের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে এনডিটিভি। ২৪ ঘণ্টায় দুই লাখ ৬১ হাজার […]
জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে একমত চীন-যুক্তরাষ্ট্র

গত বৃহস্পতি ও শুক্রবার চীনের জলবায়ু বিষয়ক দূত সিয়ে ঝেনহুয়া এবং যুক্তরাষ্ট্রের দূত জন কেরির মধ্যে বৈঠকের পর রোববার দু’দেশের এই যৌথ বিবৃতি দেওয়া হয় বলে জানিয়েছে চীনের পরিবেশ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “জলবায়ু সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও চীন একে অপরকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যান্য দেশের সঙ্গেও কাজ করতে চায় ।” তাছাড়া, “প্যারিস চুক্তি […]
‘সম্পর্ক মেরামতে বৈঠক করেছেন’ সৌদি ও ইরানি কর্মকর্তারা

রোববার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ বৈঠকের কথা প্রকাশ করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাগদাদে গত ৯ এপ্রিল দুই দেশের কর্মকর্তাদের প্রথম দফা আলোচনা হয়েছে; সেখানে সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার প্রসঙ্গও ছিল বলে কর্মকর্তাদের একজন ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন। বৈঠকের বিষয়ে রয়টার্স সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে তারা তাতে […]
করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ানোর প্রমাণ মিলেছে: গবেষণা

এর আগেও বিভিন্ন গবেষণায় করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়াতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনেই প্রথম ভাইরাসটির ‘বায়ুবাহিত সংক্রমণই সম্ভবত সবচেয়ে প্রভাবশালী’ বলে ধারণা দেওয়া হয়েছে, জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আক্রান্ত ব্যক্তি থেকে নির্গত বড় বড় ড্রপলেট বা জলকণার এবং সেসব ড্রপলেট যে যে তলে পড়ে তা দূষিত হওয়ার পর সেসবের […]
রানি এলিজাবেথকে নিঃসঙ্গ করে কবরে শয্যা প্রিন্স ফিলিপের

শনিবার ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানর পর উইন্ডসোর দুর্গে সেন্ট জর্জেস গির্জা প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এর মধ্য দিয়েই ব্রিটিশ রাজপরিবারের দীঘর্তম জুটির অধ্যায়ের অবসান হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রিন্স ফিলিপের অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নেন রাজপরিবারের ৩০ জন সদস্য। রাজপরিবারে বর্ণবাদের অভিযোগ ওঠার পর দাদা ফিলিপের অন্ত্যোষ্টিক্রিয়ার এই অনুষ্ঠান দুই ভাই প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে প্রথমবার […]
রাশিয়ার কারাবন্দি নেতা নাভালনি ‘কিডনি বিকলের ঝুঁকিতে’

তার চোখের অবস্থারও অবনতি হচ্ছে বলে শনিবার নাভালনির মিত্র ইউনিয়নটি জানিয়েছে। কারাগারে তাকে ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সঠিক চিকিৎসার দাবিতে ৩১ মার্চ থেকে অনশন শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও তার প্রধান এ রাজনৈতিক প্রতিপক্ষ। ওই সময় ৪৪ বছর বয়সী নাভালনি জানিয়েছিলেন, তার পিঠে ও দুই পায়ে প্রচণ্ড […]
আরও বেশি শরণার্থী প্রবেশের অনুমোদন দেবেন বাইডেন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, একদিন আগেই শুক্রবার শরণার্থী প্রবেশে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার অনুমোদন দিয়েছিলেন বাইডেন। এই সীমা এতো কম রাখায় সমালোচনা শুরু করেন বাইডেনের সতীর্থ ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং শরণার্থী বিষয়ক পরামর্শক সংগঠনগুলো। এর পরদিন শনিবার ডেলাওয়্যারে সাংবাদিকদের বাইডেন জানান, বেঁধে দেওয়া সীমা বাড়াবেন তিনি। বাইডেনের সমালোচনা শুরু […]
গুলতি আর পাথরই মিয়ানমারে বিক্ষোভকারীদের হাতিয়ার

শনিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গত সপ্তাহে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে বলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সামরিক বাহিনীর নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমনের কারণে “অনেকেই অস্ত্র হাতে তুলে নিচ্ছেন”। এই পরিস্থিতির প্রতি সতর্কতা জানিয়ে তিনি বলেন, “২০১১ সালে সিরিয়ার মতোই এক অবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং একটি পুরোপুরি সংঘাতময় […]
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৫ মিনিটে তারা সয়ুজ এমএস-১৭ মহাকাশ যানে করে কাজাখস্তানে নামেন বলে জানিয়েছে রাশিয়ার রসকোমোস মহাকাশ সংস্থা। যারা ফিরে এসেছেন তারা হলেন রাশিয়ার নভোচারী সের্গেই রিঝিকভ ও সের্গেই কুদ-সিভিরার্চিকভ এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নভোচারী কেট রুবিনস, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদের মধ্যে অণুজীববিজ্ঞানী রুবিনস মহাশূন্যে ডিএনএ সিকোয়েন্স করা প্রথম ব্যক্তি। […]