নাতাঞ্জে নাশকতা: ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা ইরানের

এর মাধ্যমে দেশটি পারমাণবিক বোমা বানানোর পথে আরেকটু এগিয়ে যাবে বলে অনেকে আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য নিকট ভবিষ্যতে তেহরানের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। মঙ্গলবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণাটি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তেহরান কেন এ সিদ্ধান্ত নিল, আরাকচি তার ব্যাখ্যা […]
৯/১১’র মধ্যে `আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার’

বুধবার তিনি ঘোষণাটি দেবেন বলে মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র এর আগে চলতি বছরের ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। তালেবানকে দেওয়া ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ওই প্রতিশ্রুতি পূরণ ‘কষ্টকর’ হবে বলে বাইডেন আগেই জানিয়েছিলেন। ওয়াশিংটন এবার সেনা প্রত্যাহারের শেষদিন হিসেবে ৯/১১ কে বেছে নিয়েছে। ২০ বছর আগে এই দিনেই পেন্টাগন […]
হংকংয়ের গণতন্ত্রপন্থি কর্মী জশুয়া ওংয়ের ৪ মাসের জেল

মঙ্গলবার হংকংয়ের একটি আদালত এই রায় দেয়। ওংয়সহ ওই ৪৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে সমাবেশ এবং মুখোশ পরার বিরুদ্ধে হংকংয়ে থাকা একটি আইন অমান্য করার অভিযোগে ওই মামলা হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে তারা ওই সমাবেশ করেছিল। জশুয়া ওং তার বিরুদ্ধে আনা দুইটি অভিযোগই স্বীকার করেছেন। ২০১৯ সালের জুন মাসে পুলিশ সদর দপ্তরের সামনে অবৈধ সমাবেশ আয়োজন […]
করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরন অধিক সংক্রামক হলেও প্রাণঘাতী নয়: গবেষণা

যদিও এর আগে একটি গবেষণায় বলা হয়েছিল, করোনাভাইরাসের ওই ধরনটি যেটি বি.১.১.৭ হিসেবে পরিচিত, সেটি অধিক সংক্রামক হওয়ার পাশাপাশি অধিক প্রাণঘাতীও বটে। করোনাভাইরাসের বি.১.১.৭ ধরনটি ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম যুক্তরাজ্যে শনাক্ত হয়। তারপর থেকে বিশ্বের শতাধিক দেশে এটি ছড়িয়ে পড়েছে। নতুন ধরনটির জেনেটিক কোডে ২৩টি মিউটেশন রয়েছে। মিউটেশনের এ সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এ মিউটেশনগুলোর […]
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা আমদানির পথে ভারত

বিবিসি জানায়, মঙ্গলবার দেশটি রাশিয়ার তৈরি কোভিড-১৯ এর টিকা স্পুৎনিক ভি ব্যবহারে জরুরি অনুমোদন দিয়েছে। এছাড়াও ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার জরুরি অনুমোদন দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার ব্যবস্থাও নিতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনুমোদন দেওয়ার কাজ দ্রুত করতে টিকার অনুমোদনের আগে সেটির নিরাপত্তা যাচাই করতে ছোট আকারে যে ক্লিনিক্যাল ট্রায়াল […]
রক্ত জমাট বাঁধা: যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা স্থগিতের পরামর্শ

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টার যৌথ বিবৃতিতে এই পরামর্শ দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এফডিএ থেকে বলা হয়, ‘বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে ১২ এপ্রিল পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ৬৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গুরুতর […]
ডন্টি রাইট হত্যা: ‘ভুলে টেজারের বদলে বন্দুক’ চালিয়েছে পুলিশ

ট্রাফিক স্টপে থামানোর পর ২০ বছর বয়সী ডন্টি সেখান থেকে চলে যেতে চেষ্টা করলে তাকে ইলেকট্রিক টেজার দিয়ে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু কর্মকর্তা কিম পটার টেজারের পরিবর্তে ভুল করে গুলি ছোড়েন, বিবিসিকে এমনটাই জানান ব্রুকলিন সেন্টার পুলিশের প্রধান টিম গ্যানন। কিম পটার গত ২৬ বছর ধরে ব্রুকলিন সেন্টার পুলিশে দায়িত্বরত আছেন। তদন্ত শেষ হওয়ার […]
কোরানের ২৬ আয়াত বাতিলের আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

সোমবার প্রথম দিনের শুনানিতেই তিন বিচারপতির বেঞ্চ আবেদনটিকে ‘পুরোপুরি অর্থহীন’ অ্যাখ্যাও দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। আদালত আবেদনকারী উত্তর প্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভীকে ৫০ হাজার রুপি জরিমানাও করেছে। রিজভী তার আবেদনে কোরানের ২৬টি আয়াত ‘অমুসলিমদের বিরুদ্ধে সহিংসতার সাফাই গাইতে’ ব্যবহার করা হয় বলে দাবি করেন। আবেদনকারীর পক্ষে থাকা […]
জলবায়ু সমস্যার কেন্দ্রে ’বিশ্বের অতি ধনীরা’

এতে জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, বিশ্বের দরিদ্র ৫০ শতাংশের মোট নিঃসরণের দ্বিগুণ কার্বন উৎপাদন করে ধনী এক শতাংশ। ‘অভিজাত দূষণকারী’ খ্যাত পাঁচ শতাংশ ধনীই ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে কার্বন নির্গমন বৃদ্ধির ৩৭ শতাংশের জন্য দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষকরা এখন এসইউবি গাড়ি হাঁকানো এবং ঘন ঘন বিমানে যাতায়াতকারীদের নিবৃত্ত এবং […]
ফুকুশিমার ১০ লাখ টনেরও বেশি দূষিত পানি সাগরে ছাড়বে জাপান

মঙ্গলবার এক বিবৃতিতে জাপান সরকার জানিয়েছে, প্রথম পানি ছাড়া হবে প্রায় দুই বছরের মধ্যে; এতে স্টেশনটির পরিচালনা কোম্পানি টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) দূষিত পানি পরিশোধন করে ক্ষতিকর আইসোটোপ অপসারণ শুরু করার, অবকাঠামো নির্মাণ ও নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন অর্জন করার সময় পাবে। পুরো প্রকল্পটি শেষ করতে কয়েক দশক লেগে যেতে পারে বলে জানিয়েছে তারা। প্রতিবেশী দক্ষিণ […]