ক্যাটাগরি

আ. লীগ নেতা আবুল হাশেমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল হাশেমের বয়স হয়েছিল ৯৬ বছর। শুক্রবার সকালে ঢাকার শ্যামলীতে নিজের বাসায় তার মৃত্যু হয়। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, আবুল হাশেম দুই ছেলে […]

কোভিড-১৯ : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সর্বদলীয় কমিটি চান ফখরুল

শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাব দেন। সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বাড়ানোসহ লকডাউনে নিম্নআয়ের মানুষের জন্য ভাতা ও ত্রাণের ব্যবস্থা করা, টিকা সংগ্রহ, বিভিন্ন ঘটনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, গণতন্ত্র পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘‘আমরা আবারো প্রস্তাব রাখছি, এখনো সময় আছে, সর্বদলীয় কমিটি গঠন […]

জলবায়ু সম্মেলনে পৃথিবীকে রক্ষার কৌশল তৈরি হবে, আশা বিএনপির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির ঢাকা সফরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় আসেন জন কেরি। আগামী ২২ ও ২৩ এপ্রিল বাইডেনের আহ্বানে লিডার্স সামিট অন […]

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বদরুদ্দীন উমর

তাদেরকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার বদরুদ্দীন উমর ও তার স্ত্রী সুরাইয়া হানমের নমুনা পরীক্ষার ফলে করোনাভাইরাস পজেটিভ এসেছে। “চিকিৎসকরা জানিয়েছেন, এখন উনারা ভালো আছেন। তবে শ্বাসকষ্ট রয়েছে।” ১৯৩১ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণকারী বদরুদ্দীন উমরের বয়স ৮৯ বছর এবং তার […]

মতিন খসরু ফের আইসিইউতে

তিন দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। সংক্রমণ ধরা পড়ার পর গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন মতিন খসরু। চিকিৎসাধীন অবস্থায় রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় গত ২৮ মার্চ আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে অবস্থার উন্নতি হলে গত ৩১ মার্চ তাকে […]

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে মেনন বললেন, আরও প্রচার চালাতে হবে

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেনন টিকা নেন বলে তার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টিকা নিয়ে মেনন বলেন, “মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেওয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় প্রচার-প্রচারণা চালাতে হবে।” মেনন বলেন, “টিকা নেওয়ার পাশাপাশি […]

বিএনপির দরকার ‘রাজনৈতিক আইসোলেশন’: কাদের

তিনি দাবি করেছেন, সরকার সমন্বিত পদক্ষেপ নিয়ে কাজ করছে। বিএনপি সব কিছু নেতিবাচক দৃষ্টিতে দেখছে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার অপরিকল্পিতভাবে কাজ করছে বলে বিএনপির অভিযোগ। তারা বলছে, সেই কারণে কোনো উদ্যোগ সফল হচ্ছে না। ওবায়দুল কাদের বৃহস্পতিবার নিজের বাড়িতে থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, “করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। প্রকারান্তরে বিএনপির বক্তব্যে […]

সাংসদ অসীম কুমার উকিল করোনাভাইরাসে আক্রান্ত

অসীম কুমার উকিল মঙ্গলবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। এই সংসদ সদস্য বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো উপসর্গ আমার নেই। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি আছি।” নেত্রকোণা-৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল দ্রুত আরোগ্য হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও […]

অপরিকল্পিত লকডাউনে দুর্ভোগে মানুষ: বিএনপি

বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স একথা বলেন। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার গত বছরের মতো এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছে সম্প্রতি। প্রিন্স বলেন, “গত বছরের মতোই সরকারের পদক্ষেপ সমন্বয়হীন, অপরিকল্পিত, অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন। এবার সরকার অনেক সময় হাতে পেলেও পূর্ব প্রস্তুতি না থাকায় গতবারের […]

মোর্শেদ আলীর মৃত্যুতে শোক বাম দলগুলোর

এক শোক বিবৃতিতে জোটের নেতারা বলেন, “ছাত্র জীবন থেকেই মোর্শেদ আলী শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন এবং তা বাস্তবায়নের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন। তিনি ছাত্র অবস্থায়ই কৃষকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রামে অংশ নিয়ে কৃষকদের সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন এবং কৃষক মিছিল থেকে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। “তার মৃত্যুতে দেশের শ্রমজীবী মানুষ এক অকৃত্রিম বন্ধুকে হারালো […]