ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধীরা চান গুজব রটানোর অধিকার: হাছান

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কে-ফোর্স অনলাইন সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “যখন ডিজিটাল বিষয়টি ছিল না, তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। যখন ডিজিটাল বিষয়টি চলে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে মানুষকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। সেই কারণেই এই আইন, পৃথিবীর অন্যান্য দেশেও তা আছে। এই […]
কোনো কিছুই আন্দোলন আটকাতে পারবে না: ফখরুল

বৃহস্পতিবার ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং অবিলম্বে ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন। ফখরুল বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যে নির্বাচন কমিশন, যারা সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তাকে অবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই সরকারকে অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর […]
ইসি পুনর্গঠনের দাবি ফখরুলের

সিটি করপোরেশনগুলোর নির্বাচন বাতিলের দাবিতে বুধবার এক সমাবেশে তিনি এই দাবি করেন। ফখরুল বলেন, “বর্তমান নির্বাচন কমিশন তো আজ্ঞাবহ ক্রীতদাসের চেয়েও খারাপ। সরকারকে কিছু বলতে হয় না, তার আগে বলে দেয়- ‘খুব ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে’। “এই নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করা উচিৎ। নির্বাচন কমিশন নতুন করে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে।” […]
বসুরহাটের ঘটনায় কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।” কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে প্রতিবাদে সমাবেশ চলাকালে পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ব্যাপক […]
সুশাসন ধ্বংস করেছে দু’টি দল: জি এম কাদের

বনানীতে দলীয় চেয়ারপার্সনের কার্যযালয়ে বুধবার এক সভায় সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, “একানব্বই সালের পর থেকে দেশে আওয়ামী লীগ ও বিএনপি সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যারা ক্ষমতায় যাচ্ছে তারা সন্ত্রাস, চাঁদাবাজি, দলবাজি ও টেন্ডারবাজি করে আঙুল ফলে কলাগাছ হচ্ছে। দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। যারা ক্ষমতায় থাকে তারা […]
২২ বছর পর সম্মেলনে যাচ্ছে কৃষক দল

শুক্রবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন হবে। এর আগে কৃষক দলের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে, রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে। কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বুধবার এক সংবাদ সম্মেলনে তাদের জাতীয় সম্মেলনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, ১২ মার্চ সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল […]
হাজী সেলিমের এমপি পদের কী হবে?

বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আইনপ্রণেতা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই কিংবা ততোধিক বছর কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হবেন না। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান রায়ের পর সাংবাদিকদের বলেছেন, “আমি মনে করি এটি তার […]
বিএনপির ৭ মার্চ পালন অসৎ উদ্দেশ্যে: তথ্যমন্ত্রী

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, “আপনাদেরকে অনুরোধ জানাব যে, আপনারা এতদিন ধরে যে ইতিহাস বিকৃতি করেছেন, সেটার জন্য জনগণের কাছে ক্ষমা চান। আর নতুন করে ইতিহাস বিকৃত করার জন্য কোনো দিবস পালন করার ভণ্ডামি […]
প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার ছাড়া কিছু নয়: ফখরুল

সোমবার মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে একটি পত্রিকায় ছাপিয়েছে ৯ মার্চ, ১৯৭১ সালে মাওলানা ভাসানী পল্টনে ময়দানে কী বললেন? তিনি বললেন, স্বাধীনতা মেনে নিন, ইয়াহিয়াকে ভাসানী। আর কালবিলম্ব না করে স্বাধীনতা দিয়ে দিন। “একদিনে, একজনের ভাষণে স্বাধীনতা আসেনি- এই কথাটাই আমরা বার বার বলতে চেয়েছি। আমাদের সেই বক্তব্যের পরে সরকার প্রধান ক্ষিপ্ত […]
মওদুদের অবস্থা সংকটাপন্ন

উন্নত চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের অবস্থার অবনতি হওয়ায় বিকালে উনাকে হাসপাতালের চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেছেন। অবস্থার অবনতি ঘটায় এটা করা হয়েছে। স্যারের জন্য দোয়া করবেন সবাই। “স্যারের ফুসফুসে গত ১২ দিন যাবত পানি জমা হচ্ছে, যার […]