৩৩% নারী প্রতিনিধিত্ব: অপেক্ষা আরও ‘এক দশক’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সুপারিশ অনুযায়ী শর্তপূরণে আরও ১০ বছর সময় দিয়ে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) সংশোধনের প্রস্তাবনা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানান। ভেটিং শেষে তা মন্ত্রিসভায় অনুমোদন ও সংসদে উপস্থাপনের পর সংশোধিত আইন জাতীয় সংসদে তোলা হবে। ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি। আরপিওর ৯০ খ (২) অনুচ্ছেদ অনুযায়ী, […]
৭ মার্চ পালন করে বিএনপি বলল, ‘ভ্রান্ত ইতিহাস’ জানানো হচ্ছে

রোববার এ উপলক্ষে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে ‘ভ্রান্ত’ ইতিহাস জানাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে পশ্চিম পাকিস্তানিরা যখন ষড়যন্ত্র শুরু করেছিল, তখন ১৯৭১ সালের ৭ মার্চ আসে বঙ্গবন্ধুর বজ্রঘোষণা – ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। রেসকোর্স ময়দানে লাখো […]
ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার প্রতিপক্ষ দমনে: জি এম কাদের

রোববার রাজধানীতে এক সভায় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা। কিছু কিছু ধারায় বর্ণিত অপরাধ অজামিনযোগ্য, যা মানবাধিকারের পরিপন্থী। “ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো মানুষের মুক্ত চিন্তার অধিকার এবং বাক ও ব্যক্তি স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ভিন্নমত দমনে অপব্যবহার হচ্ছে আমরা […]
অপশক্তি রুখে সোনার বাংলা গড়াই ৭ মার্চের শপথ: কাদের

বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭ মার্চ উপলক্ষে রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। তারা চলে যাওয়ার […]
বিএনপির ৭ মার্চ পালন রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু না: কাদের

শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভার শুরুতে তার এমন মন্তব্য আসে। ওবায়দুল কাদের বলেন, “ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ মার্চ মাসে বিএনপির কর্মসূচির উদ্বোধন করে আদালতে দণ্ডিত পলাতক একজন আসামি, যা এদেশের জনগণ ভালোভাবে নেয়নি। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দিয়ে মহান স্বাধীনতার মাসে কর্মসূচির উদ্বোধন করে বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তামাশা করেছে। যার […]
ডিজিটাল নিরাপত্তা আইন ভয় দেখানোর অস্ত্র: কামাল

বিতর্কিত এই আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুতে আইনটি বাতিলে অনেকে সরব হওয়ার প্রেক্ষাপটে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে আইনটি সংস্কারের কথা ক্ষমতাসীনদের কেউ কেউ বলছেন, সে বিষয়টি তুলে ধরে হলে প্রবীণ আইনজীবী কামাল বলেন, “সংশোধন নয়, আমরা আইনটি বাদ দেওয়ার পক্ষে। “ডিজিটাল নিরাপত্তা আইন এভাবে হলে বাক […]
রাজপথে বাধা পেলে ‘বিকল্প পথ’: গয়েশ্বর

শনিবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আন্দোলন-সংগ্রামের অনেক পথ আছে। উন্মুক্ত রাজপথে বাধা দিলে বিকল্প পথ খুঁজতে কর্মীরা বাধ্য হবে। সেই বিকল্প পথে যদি কর্মীরা যায়, দেশটার কী অবস্থা হবে এটা সকলকে ভাবতে হবে।” গয়েশ্বর বলেন, ‘অস্ত্র বা পোশাকের ভয় দেখিয়ে’ বিএনপি কর্মীদের আন্দোলন থেকে দূরে সরানো যাবে না। “সেই […]
‘ভয়ঙ্কর একটি শক্তি’ ভিন্নমতের ওপর নির্যাতন চালাচ্ছে: ফখরুল

শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকের পত্রিকা খুললে দেখবেন, কার্টুনিস্ট কিশোর জেল থেকে বেরিয়ে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বোঝা যায় যে, ভয়ঙ্কর একটা শক্তি পেছনে থেকে, এই সরকারের আড়ালে থেকে, সরকার স্ক্রিন তৈরি করেছে, সেই স্ক্রিনের পেছনে থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে… তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করছে।” মুশতাক […]
রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যেই দলের চরিত্র স্পষ্ট: কাদের

শুক্রবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ অগাস্ট ঘটানোর যে ইংগিতপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে দেশবাসী বিক্ষুব্ধ। এই বক্তব্য বিএনপির ফ্যাসিবাদি মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।” গত মঙ্গলবার বিকালে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর ওই বক্তব্য […]
সরকার বিএনপির ‘সংবেদনশীল জায়গায় আঘাত’ করছে: গয়েশ্বর

শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “ওরা মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে। আর সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই, তারা আরামে দিন কাটবে।” আওয়ামী লীগ সরকারের গত এক যুগের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ ধরে গয়েশ্বর বলেন, “একেক সময়ে একেকটা স্পর্শকাতর ইস্যু সামনে নিয়ে এসেছে, সেটা নিয়ে আমরা […]