ক্যাটাগরি

দেশ সংকটের সন্ধিক্ষণে: স্বীকার করলেন কাদের

এই পরিস্থিতিতে ধৈর্যহারা না হয়ে ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ৩১ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। গুজব, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, “এই সংকট সন্ধিক্ষণেও এক শ্রেণির মতলববাজ মহল দেশে আজকে গুজব সৃষ্টির মাধ্যমে চরিত্রহনন, ফেইসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অশুভ পাঁয়তারায় লিপ্ত হয়েছে। “এই মতলববাজ মহলটি […]

খালেদার অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। এজেডএম জাহিদ হোসেন, “লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্ত্রী ডা. জোবাইদা রহমানের সার্বিক তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। “ম্যাডামকে পূর্ণাঙ্গ সুস্থ করতে […]

খালেদার বাসায় পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি বিএনপির

দুর্নীতির দুই মামলায় ২৫ মাস সাজাভোগের পর ‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে গত ২৫ মার্চ মুক্তিলাভের পর ওই বাসাতে আছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে এক সংবাদ ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তার (খালেদা জিয়া) নিরাপত্তার জন্য মাননীয় চেয়ারপারসনের একান্ত সচিব আইজিপি বরাবরে আবেদন করলেও এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ […]

সাংসদ ডিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার এক শোক বার্তায় বলেছেন, “পঞ্চমবারের মত নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ আজীবন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দেশ ও জাতির সেবা করে গেছেন। “১৯৮১ সালে ছয় বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসার পর থেকে আমি শামসুর রহমান […]

সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।” রাষ্ট্রপতি প্রয়াত এই আওয়ামী লীগ নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান জাতীয় […]

সাংসদ ডিলুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।” ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান জাতীয় সংসদে পাঁচবার আটঘরিয়া-ঈশ্বরদীর (পাবনা-৪) মানুষের প্রতিনিধিত্ব করা ডিলু। এই রাজনীতিবিদ আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাষ্ট্রপতি […]

করোনাভাইরাস সঙ্কটে ত্রাণ নিয়ে নিরন্নের পাশে ছাত্রলীগ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ চলছে সপ্তাহ খানেক আগে থেকেই। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ শুক্রবার থেকে খাবার বিতরণ করে আসছে, বুধবার থেকে খাদ্যসামগ্রী বিতরণে নেমেছে মহানগর উত্তর ছাত্রলীগও। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে এই ভয়াবহ করোনভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই আমরা কেন্দ্রীয়ভাবে মাস্ক ও […]

বিএনপি করোনাভাইরাসের ‘রাজনৈতিক ফায়দা’ নিচ্ছে: ওবায়দুল কাদের

বুধবার সংসদ এলাকায় নিজের সরকারি বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সারাবিশ্ব এখন উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির মুখে। “আজকের এই সঙ্কটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।” […]

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

সোমবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খেটে খাওয়ার মানুষদের মধ্যে খাবার সামগ্রি বিতরণ করেন। এতে চাল, ডাল, লবণ, তেল, আলু, সাবান ও মাস্ক ইত্যাদি ছিল। এই সময়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী,  এসএম জিলানি, সাদরেজ জামান, সাহাবুদ্দিন ফারুক প্রমূখ […]

সঙ্কট মোকাবেলায় সরকারের কার্যক্রম চলবে: কাদের

এজন্য তিনি ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্ররী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই মানবিক বিপর্যয়ের মুখে করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। “বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগের নেতকর্মীরা সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধ […]