ক্যাটাগরি

করোনাভাইরাস: এক দিনে শনাক্ত ৫৮৪ রোগী

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]

দেশে এল করোনাভাইরাসের টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পৌঁছে যাওয়ায় দ্রুতই দেশে টিকাদান শুরু করার পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ২০ লাখ ডোজ টিকার এই চালান নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয় ভারত, ‘ভ্যাকসিনমৈত্রী’ […]

প্রথম দিন টিকা পাবেন ২০-২৫ জন: স্বাস্থ্য সচিব

আগামী ২৭ থেকে ২৮ জানুয়ারি টিকা প্রয়োগ শুরু হতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। ভারত থেকে উপহার হিসেবে বৃহস্পতিবারই সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে […]

করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম

সবশেষ গতবছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৭ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৯৫০ জনের মৃত্যু হল। ২৪ ঘণ্টায় আরও ৬৫৬ […]

করোনাভাইরাস: একদিনে আরও ২০ মৃত্যু

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৭০২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৩১ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]

প্রতিদিন দেওয়া হবে দুই লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেছেন, টিকা পাওয়ার পর তা পরিকল্পনা অনুযায়ী প্রথমে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা কর্মীরাই আগে টিকা পাবেন, ‘ভিভিআইপি’দের জন্য এখানে কোনো অগ্রাধিকার নেই। ভারত থেকে আসা টিকার ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি […]

করোনাভাইরাসে সপ্তাহে মৃত্যু লাখ ছাড়াতে পারে: ডব্লিউএইচও

এ বিশ্ব সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান সোমবার জেনিভায় ডব্লিউএইচওর নির্বাহী পর্ষদের সভায় এই আশঙ্কার কথা তুলে ধরেন।  মহামারী পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি জানান, গত সপ্তাহে পুরো বিশ্বে ৯৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণে। সাম্প্রতিক সময়ে যেসব মৃত্যু ঘটছে, তার ৪৭ শতাংশ হয়েছে দুই আমেরিকায়।   ইউরোপে নতুন সংক্রমণ ও মৃত্যুর […]

করোনাভাইরাস: একদিনে ১৬ মৃত্যু, ৬৯৭ রোগী শনাক্ত

সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৬৯৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]

করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত

সবশেষ গতবছরের ২ মে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৫৫২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। আর শনিবার ৫৭৮ জন নতুন রোগী শনাক্তের খবর জানানো হয়েছিল। রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শনাক্ত ৫৬৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ […]

গ্লোব বায়োটেকের টিকার ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ আবেদন

গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোববার মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএম‌আরসি) প্রায় ১০ হাজার পৃষ্ঠার এই আবেদন জমা দেন। বিএম‌আরসির একজন সহকারী পরিচালক তা গ্রহণ করেন। মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবে ৫৭ সদস্যের একটি দল। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন […]