ক্যাটাগরি

স্বাস্থ্যবিধি মানাতে ফের জরিমানার নিয়ম: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেছেন, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, তা নিশ্চিত করতে আবারও ভ্রাম্যমাণ আদালত বসবে; মাস্ক না পরলে-স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে কয়েকটি নির্দেশনা দিয়ে ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে। সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে, আমাদের সিদ্ধান্ত যেগুলো ছিল, সেগুলো যেন প্রয়োগ করে। অর্থাৎ […]

রোজা রেখে টিকা নিতে সমস্যা নেই: ইসলামিক ফাউন্ডেশন

রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে দেশের জ্যেষ্ঠ আলেমদের সঙ্গে এক মতবিনিময়ে এ বিষয়ে ঐকমত্য হয় বলে সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, সভায় রোজার মাসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের সুরক্ষার জন্য টিকা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। “আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে […]

ভ্যাকসিন নিয়ে আমরা বেপরোয়া হয়ে গেছি: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  মন্ত্রী বলেন, দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। “এটা আশঙ্কাজনক। আমরা একটু বেপরোয়া হয়ে গেছি। আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক […]

করোনাভাইরাসের ‘যুক্তরাজ্য-ধরন’ দেশে ছড়ায়নি: আইইডিসিআর

যে ছয়জনের মধ্যে নতুন এই ধরনটি পাওয়া গেছে, তারা সবাই যুক্তরাজ্য থেকে এসেছিলেন। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বুধবার সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য ফেরতদের মধ্যে এখন পর্যন্ত ৫-৬ জনের মধ্যে নতুন ধরনটি পাওয়া গেছে। “জানুয়ারির প্রথম দিকেই আমরা বেশ কয়েকটি ইউকে ভেরিয়েন্ট শনাক্ত করি। ওইগুলো যুক্তরাজ্যের যে ভেরিয়েন্ট তার হুবহু ছিল। পরবর্তী পর্যায়ে […]

সংক্রমণ ফের বাড়ছে কেন? কী করণীয়?

গত ১৪ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের গতি আবার ঊর্ধ্বমুখী। গত কয়েক মাসে দৈনিক শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলেও আবার তা বাড়ছে। দুই মাস পর বুধবার এক দিনে হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত  হয়েছে। হাসপাতালেও রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। আবার কেন সংক্রমণ বাড়ছে- এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে শৈথিল্য, মানুষের […]

কোভিড-১৯: ডায়াবেটিসে ঝুঁকি বেশি, তাই আগে টিকা দেওয়ার তাগিদ

এ অবস্থায় ডায়াবেটিস রোগীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হিসেবে, দেশের ৮০ লাখের বেশি মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত। দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৪৮ হাজার জন শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজারের বেশি জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম স্বাস্থ্য […]

ঢাকা শিশু হাসপাতাল ইনস্টিটিউট হচ্ছে

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি এটি প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ও […]

করোনাভাইরাস: টিকার দ্বিতীয় ডোজের তারিখ জানানো হবে এসএমএসে

তবে কবে থেকে সেই এসএমএস পাঠানো শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা জানুয়ারির ২৮ তারিখে প্রথম টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ নেবেন ২৮ মার্চ। আর যারা ৭ ফেব্রুয়ারি প্রথম […]

কোভিড-১৯: ‘ঢিলেমি ভাবে’ ফের সংক্রমণ বাড়ার প্রবণতা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে এক ধরনের গাছাড়া ভাব চলে এসেছে, যা আশঙ্কার। এখন সংক্রমণ কমিয়ে রাখতে হলে আগের মতো স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। চীনের উহান থেকে ছড়িয়ে নতুন করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী বাঁধিয়েছিল ২০২০ সালের শুরুতেই। ওই বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল, যার বছর পূর্ণ হল রোববার। মার্চের পর থেকে […]

নিবন্ধন ৪৯ লাখ, টিকা নিয়েছেন ৩৬ লাখের বেশি মানুষ

গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরুর পর এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৯ লাখ ২ হাজার ৯৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস  শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৮২৫ জনের মাঝে উপসর্গ দেখা দিয়েছে। তবে তাদের কী কী উপসর্গ দেখা দিয়েছে, সে বিষয়ে […]