ক্যাটাগরি

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৮৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]

টিকা নিয়ে যাদের ভয় ছিল, কেটে গেছে: স্বাস্থ্য সচিব

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্র ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতটা ভয়ভীতি ছিল, এখন একেবারেই নাই; একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।” করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর পর তৃতীয় দিনের মত টিকা দেওয়া চলছে সারা দেশে। মঙ্গলবার ঢাকা মেডিকেলের টিকাকেন্দ্রে আগের দুদিনের চেয়ে ভিড় বেশি দেখা […]

স্বামী ৮৯, স্ত্রী ৮১, টিকা নিয়ে বাড়ি গেলেন হাসিমুখে

৮১ বছর বয়সী রওশন আরা আর ৮৯ পেরোনো আব্দুল মতিন থাকেন ঢাকার রামপুরায়। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এসে একসঙ্গে টিকা নিয়েছেন তারা। যে হাসিমাখা মুখ নিয়ে এই জ্যেষ্ঠ নাগরিক দম্পতি টিকাকেন্দ্রে এসেছিলেন, টিকা নেওয়ার পর তারা বাড়ি ফিরে গেলেন মুখে সেই হাসি আর স্বস্তি নিয়েই। রওশন আরা তার স্বামীকে বলছিলেন, “টিকা […]

দ্বিতীয় দিনে টিকা নেওয়ার সংখ্যা দেড় গুণ বাড়ল

এ নিয়ে গত দুদিনে সারাদেশে ৭৭ হাজার ৬৬৯ জন কোভিড-১৯ টিকা নিলেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।   রোববার টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন। সোমবার যারা টিকা নিয়েছে, তার মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬৬৬ জন নারী। টিকায় আগ্রহ বাড়ছে, বাড়িয়ে দিচ্ছে সাহস   অধিদপ্তরের এমআইএসের (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) এক সংবাদ […]

টিকায় আগ্রহ বাড়ছে, বাড়িয়ে দিচ্ছে সাহস

দ্বিতীয় দিন সোমবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়। করোনাভাইরাস মোকাবেলার সম্মুখযোদ্ধাদের সঙ্গে বয়সে প্রবীণ ও মুক্তিযোদ্ধাসহ কয়েকটি শ্রেণির নাগরিকরা প্রথম দিকে টিকা পাচ্ছেন। রাজধানীর ডজনখানেক হাসপাতাল ও টিকাদান কেন্দ্র ঘুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই মানুষকে টিকা নিতে দেখা গেছে। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আটটি বুথ থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া […]

করোনাভাইরাস: এক দিনে ১৬ মৃত্যু, ৩১৬ রোগী শনাক্ত

সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]

৪০ বছর বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন

এতদিন ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। টিকার জন্য নিবন্ধনের ওই বয়সসীমা শিথীলের জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “টিকা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। […]

ছেলের হাত ধরে টিকা কেন্দ্রে ৮৪ বছরের বৃদ্ধা

তিনি বললেন, প্রথমে একটু ভয় করেছিল, কিন্তু টিকা নেওয়ার পর তা কেটে গেছে। সারা দেশে গণ টিকাদান ‍শুরুর পর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসালয়ের টিকাদান কেন্দ্রে দ্বিতীয় দিনের মত টিকা দেওয়া চলছে। দিনের প্রথম ভাগেই ছেলে আনোয়ারুল ইসলাম রাহাতকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন আনোয়ারা বেগম। কেন্দ্রের নার্স ও স্বেচ্ছাসেবীরা তাকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। […]

করোনাভাইরাস: প্রায় ১০ মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত

সবশেষ গতবছরের ১৭ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ২৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। আর শনিবার ৩০৫ জন নতুন রোগী শনাক্তের খবর জানানো হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করে দেশে ২৯২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দৈনিক […]

এই টিকার অপেক্ষায় ছিলাম: এবিএম খায়রুল হক

রোববার সকাল থেকে সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হয়। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে টিকা নেন। পরে নিজের অভিজ্ঞতা সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি বলেন, “এই টিকার অপেক্ষায় ছিলাম। টিকা দিতে পেরে স্বস্তিবোধ করছি।” বিশ্বের অন্যসব দেশের মত বাংলাদেশের মানুষও […]