ক্যাটাগরি

হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে এই ক্যাম্প। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সানজামুল ইসলাম, জুবায়ের হোসেন, নাজমুল ইসলাম অপুর মতো স্পিনাররা যেমন আছেন সেখানে, তেমনি আছেন রকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদির মতো তরুণ প্রতিভা। ঠাঁই মিলেছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তানভির ইসলাম, সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস, ইফতেখার […]

খুলনা-কলকাতা রেল চলবে ২৯ মে

খুলনা রেলস্টেশন মাস্টার মানিকচন্দ্র সরকার জানান, ২৯ মে থেকে সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল করবে। আগের মতই এতে থাকবে আটটি যাত্রীবাহী বগিতে ৪৫৬টি আসন। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি। তিনি জানান, সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে বেলা সাড়ে ১২টায় খুলনায় পৌঁছাবে এবং বেলা দেড়টায় খুলনা […]

দুই বছর পর খুলনা-কলকাতা ট্রেন চালু রোববার

খুলনা রেলস্টেশন মাস্টার মানিকচন্দ্র সরকার জানান, ২৯ মে থেকে সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল করবে। আগের মতই এতে থাকবে আটটি যাত্রীবাহী বগিতে ৪৫৬টি আসন। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি। তিনি জানান, সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে বেলা সাড়ে ১২টায় খুলনায় পৌঁছাবে এবং বেলা দেড়টায় খুলনা […]

স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী

শনিবার বিকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই ভাষাসৈনিক ও মুক্তিসংগ্রামীকে। চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে গত ১৯ মে যুক্তরাজ্যে মারা যান একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরী। সকালে লন্ডন থেকে বিমানে মরদেহ ঢাকায় পৌঁছানোর পর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুরে শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান এবং সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হন প্রয়াত এই সাংবাদিক-সাহিত্যিক। […]

চট্টগ্রামে চার স্বাস্থ্য কেন্দ্র বন্ধ

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে চারটি বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। প্রতিষ্ঠান চারটি হল- চট্টেশ্বরী রোডের কসমোপলিটন হসপিটাল প্রাইভেট লিমিটেড, ডবলমুরিং থানাধীন ডিটি রোডের পপুলার মেডিকেল সেন্টার, দামপাড়ার নিরুপনী প্যাথলজি ল্যাবরেটরি এবং পাঁচলাইশ থানা এলাকার সিএসটিসি হাসপাতাল। সিভিল সার্জন ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর […]

ঝড়ে পাওয়া ম্যাকাও পাখিটির স্থান হলো সাফারি পার্কে

বৃহস্পতিবার বিকালে সাভার উপজেলার নয়ারহাটের চকলর গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, পাখিটি সিটিস অ্যাপেনডিক্স-এক ভুক্ত। ঝড়ের মধ্যে আহতাবস্থায় পাখিটিকে পাওয়া গিয়েছিল। পরে তা স্থানীয় হাবিবুর রহমান মেম্বারের হেফাজতে ছিল। ওই দিনই পাখিটি উদ্ধার করা হয়েছে। “পোষা পাখি ব্যবস্থাপনা, ২০২০-এর আলোকে এ ধরনের পাখি আমদানির ক্ষেত্রে […]

৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট

মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শনিবার ৮ উইকেটে জিতেছে রুপালি ব্যাংক। নাহিদার অসাধারণ বোলিংয়ে কেরানীগঞ্জকে স্রেফ ১০০ রানে গুটিয়ে দেয় রুপালি ব্যাংক। ফারজানার ৫৫ রানের অপরাজিত ইনিংসে ২১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কেরানীগঞ্জ। তমালিকা সুমনার রান আউটে যার শুরু। এরপর […]

শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব

মিরপুর টেস্ট শেষে শুক্রবার রাতেই ঢাকা ছাড়েন সাকিব। এমনিতে তার কোনো ক্রিকেটীয় চোট-আঘাত নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, একটু অস্বস্তি অনুভব করছেন বলে পরীক্ষা করাচ্ছেন সাকিব। “সাকিব চেক আপ করাতে গিয়েছে ওখানে। ওর শরীর নাকি দুর্বল লাগে। মাঠে নেমে দুর্বল লাগলে তো সমস্যা। এজন্য পুরো শরীর চেক আপ […]

বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডেনিস বাটলার আগেও নানান অপরাধের জন্য পরিচিত ছিলেন; একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে আসা জনা চল্লিশেক লোককে ‘টার্গেট’ বানানোর পর তিনি নিহত হন। ওই নারীর ক্ষিপ্র প্রতিক্রিয়া অনেক জীবন বাঁচিয়েছে এবং হতে পারতো এমন একটি ‘ম্যাস শুটিং’ ঠেকিয়েছে, বলেছেন পুলিশের মুখপাত্র টন হ্যাজেলেট। টেক্সাসে একটি স্কুলে গুলির […]

৪ জেলায় ২৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

এর মধ্যে হবিগঞ্জে নয়টি, মাগুরায় সাতটি, টাঙ্গাইলে চারটি ও চুয়াডাঙ্গায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, “যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিকের লাইসেন্স নেই, তিন দিনের মধ্যে সেগুলো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। […]