‘রাজনৈতিক চাপে’ বাতিল ইরান-কানাডা ফুটবল ম্যাচ

আগামী ৫ জুন কানাডার ভ্যাঙ্কুভারে হওয়ার কথা ছিল ম্যাচটি। কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর এটি হতো দেশের মাটিতে কানাডার প্রথম ম্যাচ। ম্যাচটি বাতিল করার পেছনে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি কানাডা সকার (সিএস)। মূলত ম্যাচ আয়োজন নিয়ে বিরোধিতা করে আসছিল কানাডা সরকার ও ২০২০ সালে ইরানের ‘হামলায়’ বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানে নিহত দেশটির […]
কোভিড: এক দিনে শনাক্ত ২৩ রোগী, ১৬ জনই ঢাকার

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৮ জন রোগী শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ, আগের দিন শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে […]
রাশিয়া কৃষ্ণ সাগরে ৫০০ মাইন পেতে রেখেছে: ইউক্রেইন

এসব মাইন ঝড়ের সময় তাদের নোঙর থেকে সরে গিয়ে সাগরে ভাসছে, এ কারণে ইউক্রেইনের বন্দরগুলো থেকে পণ্য রপ্তানি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছে কিইভ। ওদেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়া বন্দরগুলো অবরুদ্ধ করে রেখে ‘বিশ্বে একটি খাদ্য সংকট তৈরি করেছে’। খাদ্য সংকটের জন্য ইউক্রেইনকে দায়ী করতে রাশিয়া ‘তথ্য অজুহাত’ ব্যবহার […]
ম্যাচে ৯ শূন্য, বিব্রতকর রেকর্ড বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে হেরে যাওয়া মিরপুর টেস্টে বাংলাদেশের ৯ ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের খালি হাতে বিদায় নেওয়ার রেকর্ড এটিই। বাংলাদেশ এখানে স্পর্শ করল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। বিব্রতকর এই রেকর্ডের পথে বাংলাদেশ অনেকটা এগিয়ে যায় প্রথম ইনিংসেই। ৬ জন শূন্য রানে ফিরে […]
ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর `আত্মহত্যা’

বৃহস্পতিবার ভোরে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ২১ বছর বয়সী অনামিকা সরকারের মৃত্যু হয় বলে তেজগাঁও থানার এসআই আমিনুল কবির জানান। অনামিকা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী। গত ২২ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক সংলগ্ন সরকারি ডরমেটরিতে অনামিকা ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন’ বলে হাসপাতালকে জানিয়েছেন রাজ কুমার। এসআই আমিনুল […]
ফাইনালের পর ‘বিশেষ কিছু’ জানাবেন মানে

আরেক ইংলিশ ক্লাব সাউথ্যাম্পটন থেকে ২০১৬ সালে লিভারপুলে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত ১২০টির বেশি গোল করেছেন মানে। অ্যানফিল্ডের দলটির সঙ্গে ৩০ বছর বয়সী তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। এর আগে চুক্তি নবায়ন না হলে তখন ‘ফ্রি এজেন্ট’ হিসেবে চলে যেতে পারবেন মানে। আর্থিকভাবেও লিভারপুলের জন্য যা অনেক বড় ক্ষতি। […]
মাদককাণ্ডের তদন্তে শাহরুখপুত্র আরিয়ানের দোষ মেলেনি

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের অক্টোবরে মুম্বাইয়ে কর্ডেলিয়া নামের ওই প্রমোদতরীতে চালানো অভিযানের ঘটনায় ছয় হাজার পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে এনসিবি। সেখানে মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। সেই অভিযানে কর্ডেলিয়া থেকে ২৩ বছর বয়সী আরিয়ানসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল মাদক আইনে। তবে অভিযোগপত্রে আসামির তালিকায় আরিয়ানের নাম রাখা হয়নি। এনসিবি কর্মকর্তা […]
লাঞ্চের পর দিক হারিয়ে বাংলাদেশের বড় হার

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ১০ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জিতল দিমুথ করুনারত্নের রান। শ্রীলঙ্কার এই জয়ের নায়ক আসিথা। চামিন্দা ভাসের পর মাত্র দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়ার দিনে তিনি বাংলাদেশকে থামিয়ে দেন ১৬৯ রানে। ২৯ রানের ছোট লক্ষ্য ৩ ওভারেই ছুঁয়ে ফেলেন […]
গাজীপুরে ছাত্রকে ‘বলৎকার’, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

ছাত্রের মা বাদী হয়ে শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন বলে কাশিমপুর থানার এসআই মো. রায়হান উদ্দিন জানান। আসামি কাশিমপুর হাতিমারার পশ্চিম বাড়েন্ডা এলাকার বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান (২৭) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ঘনিচা এলাকার বাসিন্দা। মামলার বরাত দিয়ে এসআই বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেহেদী হাসান ছাত্রটিকে (১০) […]
গাজীপুরে ছাত্রকে ‘ধর্ষণ’, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

ছাত্রের মা বাদী হয়ে শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন বলে কাশিমপুর থানার এসআই মো. রায়হান উদ্দিন জানান। আসামি কাশিমপুর হাতিমারার পশ্চিম বাড়েন্ডা এলাকার বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান (২৭) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ঘনিচা এলাকার বাসিন্দা। মামলার বরাত দিয়ে এসআই বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেহেদী হাসান ছাত্রটিকে (১০) […]