খুলনায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নগরের সদর থানা ও কেডি ঘোষ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষে চলে। এতে দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা দাবি করছে। এছাড়া তিনজন সাংবাদিক আহত হন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। বিএনপির দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ […]
১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত সপ্তাহ ধরে চলা এই সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এই শুনানিতে ব্যয় হয়েছে আদালতের ১০০ ঘণ্টার বেশি সময়। শুক্রবার যুক্তিতর্ক শুনানির পর জুরিরা রায় দেওয়া শুরু করতে পারেন বলে সিএনএন জানিয়েছে। শেষ দিনের শুনানিতে আবার কাঠগড়ায় দাঁড়ান ‘অ্যাকুয়াম্যান’ তারকা হার্ড। এ নিয়ে দ্বিতীয়বার কাঠগড়ায় দাঁড়ান তিনি। এর আগে প্রথমবার […]
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%

কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এ স্কিম থেকে গ্রাহকরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পূর্ণাঙ্গ সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ১ শতাংশ সুদে অর্থ নিয়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারবে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ সুদ বা মুনাফা যোগ করে […]
মানিকগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা

বৃহস্পতিবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ এলাকায় এ হামলা হয়। ছাত্রদল এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে। জেলা ছাত্রদল সভাপতি রেজাউল ইসলাম খান সজীব বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জে নির্ধারিত কর্মসূচি শেষ করে দুপুরে ফেরার পথে যুবদল নেতা বাবু ও ছাত্রদল নেতা শুভকে লোহার রড দিয়ে অমানবিকভাবে পিটিয়েছে ‘ছাত্রলীগের নেতাকর্মীরা’। যুবদল নেতা […]
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের পথে রেল বন্ধ

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাসনগাছায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোরসালিন রহমান। রাত ১২টার দিকে মোরসালিন রহমান বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের মাঝখানের চারটি চাকা লাইনচ্যুত হয়। “এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে […]
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা

ভারতের উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে বৃহস্পতিবার ভেলোসিটির বিপক্ষে ২ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা। ৫ উইকেটে ১৯০ রানের পুঁজি গড়ে তার দল ম্যাচ জেতে ১৬ রানে। ৯ উইকেটে ১৭৪ রান করতে পারে ভেলোসিটি। তিন দলের আসরে দুই ম্যাচে একটি করে জয়ে সবার পয়েন্ট সমান ২ করে। নেট রান রেটে […]
হজে সঙ্গে নেওয়া যাবে ১২০০ ডলার

হজযাত্রীদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার ভ্রমণ কোটাও প্রযোজ্য হবে না বলে বৃহস্পতিবার সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চলতি বছরের হজ প্যাকেজ অনুসারে অর্থ ছাড় করার কথাও বলা হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার হজে যাচ্ছেন মুসল্লীরা। হজ পালনের প্রথম ফ্লাইট চালু হবে ৫ জুন থেকে। বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি […]
যুগ ধরে ফতুল্লায় ছিলেন জঙ্গি নেতা আব্দুল হাই: র্যাব

র্যাব বলছে, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের সাবেক এ আমির ১৩ বছর ধরে ঢাকার পাশে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের বাড়িতে থাকছিলেন। ঘর থেকে খুব বেশি বের হতেন না। সেখান থেকেই বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিন বছর তিনি আত্মগোপনে ছিলেন কুমিল্লার গৌরীপুরে শ্বশুরবাড়ি এলাকায়। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে এ জঙ্গি […]
ওয়েবওএস টিভির নিবন্ধিত ওইএম হল ওয়ালটন

এর ফলে ওয়েবওএস টিভির যেকোনো ওইএম বা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার্স-ওডিএম এর অংশীদারদের চাহিদা মেটাতে পারবে ওয়ালটন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম এবং একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়া ভিত্তিক এলজি ইলেকট্রনিক্সের (এলজিই) ওয়েবওএস টিভির প্ল্যাটফর্ম বিজনেস ইউনিটের কাছ থেকে ‘লিডিং ওইএম ফ্যাক্টরি’ হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছে ওয়ালটন। চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা […]
বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার

বুধবার গভীর রাতে রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে রাত ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উত্তর রাজাপুর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের একটি ব্যাগ […]