জাহাজ ভাড়া বাড়ার সুফল পেল বিএসসি, মুনাফায় লাফ

চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটি ১৭৬ কোটি ৭৯ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১০ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটি ৪৩ কোটি ১৭ লাখ টাকা মুনাফা করেছিল। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ দশমিক ৫৯ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ২ […]
কাফকোর জন্য গ্যাসের দাম বাড়াল কেডিজিসিএল

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুই সংস্থার মধ্যে স্থাপিত তিন বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি পর্যালোচনার বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, “কাফকোর সঙ্গে বিতরণ কোম্পানি কেডিজিসিএলের একটি চুক্তি ছিল। সেই চুক্তির কারণে আমরা লস দিচ্ছিলাম। এখন কিছু টেকনিক্যাল বিষয় সংযুক্ত করে এবং ইউনিট প্রতি দাম […]
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা ১ জুন

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আগামী পহেলা জুন বিকাল চারটায় এ বৈঠক হবে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনের ১ তারিখ বিকাল চারটায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে।” এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল […]
‘চান্স নিয়ে’ সফল সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের প্রস্তুতি পর্বের শুরুতে সাকিব ছিলেন ছুটিতে। দলে যোগ দেওয়ার কথা ছিল তার পরে। যুক্তরাষ্ট্র থেকে যখন ছুটি কাটিয়ে ফিরলেন, শরীরে বয়ে আনলেন কোভিড। পজিটিভ হয়ে ঘরবন্দি। এরপর নাটকীয়ভাবে নেগেটিভ হয়ে যোগ দিলেন দলের সঙ্গে চট্টগ্রামে। টেস্টের আগের দিন অনুশীলনও করলেন। তবে সেই অনুশীলন ছিল শুধু ব্যাট হাতে ৩০ মিনিট সময় নেটে […]
পাহাড়ে রক্তপাত বন্ধে সব করব: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইন্সে তিন পার্বত্য জেলায় তিনটি করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স ও ক্যাম্প এবং রাঙামাটিতে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুত দেন। স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের টার্গেট হলো বাংলাদেশে কোনো রক্তপাত ও চাঁদাবাজি হতে দিব না। আমরা দেশের বিভিন্ন স্থানের জঙ্গি দমন করেছি, সন্ত্রাসীদের ঘরে ফিরিয়ে দিয়েছি। […]
রাজনৈতিক দল নিবন্ধন: নতুনদের জন্য ৩ মাস সময়

নির্ধারিত শর্ত মেনে প্রয়োজনীয় দলিলাদিসহ এই আবেদন দিতে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশে নির্বাচনে দলীয় পরিচয়ে অংশ নিতে চাইলে ইসিতে নিবন্ধিত হতে হয়। বর্তমানে নিবন্ধিত দল ৩৯টি। এগুলোই শুধু দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে পারে। ইসিতে নিবন্ধিত না হলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে কোনো বাধা না থাকলেও ভোটে অংশ নেওয়া যায় না। নিবন্ধনহীন দলের কেউ […]
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক

তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার এ খবর জানান। গত ফেব্রুয়ারি মাসে আগ্রাসন শুরু পর রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেইনের সবগুলো বন্দর অবরোধ করে রেখেছে। ফলে সমুদ্র পথে ইউক্রেইনের রপ্তানি শূন্যে নেমে এসেছে। এদিকে, দেশটির বিভিন্ন গুদামে পড়ে নষ্ট হচ্ছে দুই কোটি টনের বেশি গম। বিশ্বের অন্যতম শীর্ষ শস্য উৎপাদন ও রপ্তানিকারক দেশ ইউক্রেইন। […]
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি

চীন থেকে আসা একটি কন্টেইনার বুধবার পরীক্ষা করে বিষয়টি উদঘাটিত হয় বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সাধারণ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি ঘন চিনি শরীরের জন্য ক্ষতিকারক এবং বিভিন্ন জটিল রোগ তৈরি করে। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সালাহউদ্দিন রিজভী জানান, ঢাকার বংশাল রোডের ডিএসএসএস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সোডা অ্যাশের ঘোষণা […]
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব

টেস্ট ম্যাচের তৃতীয় কিংবা চতুর্থ ইনিংস বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বিভীষিকা। সবশেষ ২ বছরে একবারও নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। গত বছর পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৮৪.৪ ওভার ব্যাট করতে পেরেছিল, সেই ম্যাচেও হেরেছিল। দক্ষিণ আফ্রিকায় সবশেষ টেস্ট সিরিজে দুই ম্যাচেই নিজেদের শেষ ইনিংসে নিদারুণভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের ব্যাটিং। বিব্রতকর সব রেকর্ড […]
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আগামী মাসের শুরুতেই সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন মুস্তফা কামাল। মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধে সারাবিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিকেও চাপে ফেলার মধ্যে নতুন বাজেট নিয়ে আসছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, […]