ক্যাটাগরি

সুপ্রিম কোর্টে তথ্য সেল চেয়ে আইনজীবীর রিট

তথ্য সেল ও তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। এই আবেদনের বিষয়ে আগামী সপ্তাহে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট […]

খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া

বুধবার রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। তার এ ডিক্রির মাধ্যমে ওই দুই অঞ্চলের ‘রুশীকরণ’ আরও ত্বরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানে’ নেমে কয়েক মাসের ব্যবধানে পাওয়া এই দুই অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে ক্রাইমিয়াকে যুক্ত করতে সাহায্য করবে। রাশিয়া […]

চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার

চালক আনোয়ার হোসেন টিপু (২৪) ও তার সহকারী জনি দাশকে (১৯) বৃহস্পতিবার ভোরে হাটহাজারী উপজেলার কুয়াইশ ও নগরীর সিএন্ডবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত ১৯ মে রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় সড়ক থেকে […]

ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা

রমেশ মেন্ডিসকে যখন এলবিডব্লিউ করলেন ইবাদত, শ্রীলঙ্কার উইকেট তখন পড়ে গেছে ৮টি। শিকারি স্রেফ দুই জনই, সাকিব ৪, ইবাদত ৪। পরের ওভারেই প্রাভিন জয়াবিক্রমাকে ফিরিয়ে সাকিব ধরলেন পঞ্চম শিকার। ইবাদতেরও সুযোগ এলো পরের ওভারে। কিন্তু তিনি পারলেন না। এরপর আর সুযোগও এলো না। সাকিবের সরাসরি থ্রোয়েই আসিথা ফার্নান্দোর রান আউটে শেষ হয়ে গেল লঙ্কান ইনিংস। […]

জি এম কাদেরকে চেয়ার থেকে সরাতে আদালতে জাপা নেতা

বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় সহকারী জজ মো. জুলফিকার হোসাইন রনির আদালতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাফিজ মাহবুব এ মামলা করেন। বাদীর আইনজীবী শামীম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন। মামলায় জিএম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। জাতীয় […]

জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান

পাকিস্তান যখন তার জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করে নেবে, তখনই ওই অর্থ ছাড় হবে, বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছে সূত্রটি। অর্থ ছাড় কর্মসূচি পুনরায় শুরু করতে কাতারের দোহায় দুই পক্ষের এ আলোচনা বুধবার শেষ হয়েছে । আইএমএফের এক কর্মকর্তা আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বললেও সবকিছু ঠিকঠাক মতো হতে জ্বালানি ও বিদ্যুৎ […]

‘গায়ে জ্বালা’ কেন, জানালেন ফখরুল

বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, তাদের ‘গা জ্বলছে’ ঠিকই, তবে তা পদ্মা সেতু হয়ে গেছে বলে নয়, এই সেতু নির্মাণের নামে অর্থ ‘লুট’ হয়েছে বলে।   তিনি বলেন, “আমাদের গায়ে নাকি জ্বালা হচ্ছে! গায়ে জ্বালা তো হচ্ছে। গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে যে, পদ্মা সেতু থেকে হাজার হাজার […]

সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় বুধবার রাতে পেরুর ক্লাব আলিয়ান্সা লিমাকে ৮-১ গোলে উড়িয়ে দেয় রিভার প্লেট। আর্জেন্টাইন ক্লাবটির হয়ে দুই অর্ধে তিনটি করে গোল করেন আলভারেস। ২২ বছর বয়সী এই ফুটবলার কোপা লিবের্তাদোরেসের এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড স্পর্শ করেছেন। ১৯৮৫ সালে বলিভিয়ার ক্লাব […]

২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’

সনির বিনিয়োগকারীদের দেখানো প্রেজেন্টেশনের একটি স্লাইড বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, সনির নিজস্ব গেইমের পাশাপাশি সম্ভবত তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠানের তৈরি গেইমও থাকবে প্লেস্টেশন ভিআর২ গেইমের তালিকায়। সম্ভবত, ‘হরাইজন কল অফ দ্য মাউন্টেইন’ও থাকবে সেখানে। এ প্রসঙ্গে সনি ইন্ট্যার‌্যাকটিভ এন্টারটেইনমেন্ট প্রেসিডেন্ট জিম রায়ান বলেছেন, “স্বাধীন ও তৃতীয় পক্ষীয় ডেভেলপারদের সঙ্গে অংশীদারিত্ব গড়তে উল্লেখযোগ্য বিনিয়োগ করা […]

মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার হিংগুলী ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে বলে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন আল মামুন জানান। নিহত মো. হারুনের বাড়ি জামালপুর এলাকার সমিতির হাটে। ৩৫ বছর বয়সী হারুন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। প্রতীকী ছবি ওসি নূর হোসেন বলেন, “পূর্ব শত্রুতার জেরে সালাউদ্দিন নামে এক যুবক হারুনকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন। চট্টগ্রাম মেডিকেল […]