ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার’স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক হবে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকটি হবে বাংলাদেশ ব্যাংকে। বাফেদার নির্বাহী কমিটির সদস্য ও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ […]
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’

সদস্য সংগ্রহ এবং তৃণমূলের সম্মেলন নিয়ে নগর আওয়ামী লীগে দুই পক্ষের টানাপোড়েনের মধ্যে বুধবার নগর কমিটি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে আগামী ১ অক্টোবর সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত আসে। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই সিদ্ধান্ত জানান। এরপর নতুন সদস্য সংগ্রহ এবং তৃণমূল ইউনিটগুলোর সম্মেলনে নবীন সদস্যেদের অবস্থান কী হবে, সে […]
খরচের বাজারে সঞ্চয় ভাঙছেন, কম খাচ্ছেন ভারতের অবসরপ্রাপ্তরা

ওয়ালী ভাবছেন, চিকিৎসা, ভ্রমণ আর সংসার চালানোর খরচ যোগাতে হয়তো আরও কয়েক বছর বেশি কাজ করে যেতে হবে তাকে। মহামারীর কারণে বিপদের ক্ষেত্র তৈরি হয়েই ছিল। এর মধ্যে ইউক্রেইনে যুদ্ধের প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। খাদ্য, জ্বালানিসহ নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় অন্য অনেক দেশের মত ভারতের মানুষকেও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে […]
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ

২০২১-২২ মৌসুমটা দারুণ কাটছে সালাহর। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। দুজনেরই গোল ২৩টি করে। সঙ্গে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টও সালাহর। তার সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম শেষে। এরপর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। গত কয়েক মাসে বিভিন্ন সময়ে চুক্তি নবায়ন নিয়ে লিভারপুলের সঙ্গে […]
কিশোরী ও নারীদের ক্ষমতায়ন উদযাপনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’

দ্য ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন রাত ৮টায় ভার্চুয়ালি এ উৎসব চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, “প্রতিদিন অজস্র বাধা-বিপত্তি আর চ্যালেঞ্জের মোকাবেলা করে অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন আধুনিক সময়ের নারী ও কিশোরীরা। তাদের আত্মশক্তিকে স্বীকৃতি দিতে এবং এ নিয়ে […]
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: অজ্ঞাতনামা ৩-৪শ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে সহকারী এস্টেট ম্যানেজার মো. আলী আশ্রাফ বাদী হয়ে এ মামলা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার। এ ঘটনায় মঙ্গলবারই ২ জনকে আটক করে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি। মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীদের […]
জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ-বিএনপির চেয়ে বেশি গ্রহণযোগ্য: চুন্নু
মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় তিনি একথা বলেন বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চুন্নু বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে। দেশের মানুষ এখন আর দল দুটিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে সাধারণ মানুষের […]
৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক

বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) অভিযান চালিয়ে বুধবার আব্দুল আজিজ আখন্দ নামে ওই কর্মীকে আটক করা হয়। তাকে আটক করতে গিয়ে বিমানকর্মীদের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবীর। তার এই অভিযোগের বিষয়ে বিমানের কোনো বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। সানোয়ারুল বলেন, তাদের কাছে তথ্য ছিল যে দুবাইফেরত একটি […]
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি

আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয় তাকে। এই ধারায় আছে, কোনো আন্তর্জাতিক ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারা। এই দায়ে ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ জরিমানা করা হয় তাইজুলকে। একইসঙ্গে তার নামের পাশে যোগ করা হয় একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ের মধ্যে তাইজুলের […]
বাণিজ্য বাড়াবে, কর্মীও নিতে চায় সার্বিয়া

বুধবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোমেন বলেন, “আমাদের ব্যবসা-বাণিজ্য খুব কম। কীভাবে এটা বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।” “তারা বলেছেন, আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য বাড়াবেন। আমরাও বাড়াতে চাই।” সার্বিয়ান মন্ত্রী সেলাকোভিচ বলেন, “উভয়পক্ষ […]