ক্যাটাগরি

অর্থ মন্ত্রণালয়ের ভার নিজেই নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বুধবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মন্ত্রণালয়টির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী রনিল এখন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে বেইলআউট নিয়ে আলোচনায় নেতৃত্ব দিতে পারবেন। প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে (বুধবার) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে […]

ঋণ জালিয়াতি: সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুনসহ ৯ জনের সাজা

ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত ৯ আসামি হলেন- সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান ও সাইফুল হাসান এবং প্যারাগন নিট কম্পোজিট […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results ) পাওয়া যাবে। এই সেশনের শিক্ষার্থীদের চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ […]

ঝিনাইদহে পুড়ল ১৩ বসতঘর, ৮ গোয়াল

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলফাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় কুমার জানান।  ক্ষতিগ্রস্তরা হচ্ছেন- আরিফ বিশ্বাস, মুজাফ্ফর বিশ্বাস, মারুফ বিশ্বাস, আজমল বিশ্বাস, হারুন বিশ্বাস, সাত্তার বিশ্বাস, লতিফ বিশ্বাস, মানিক বিশ্বাস, জুলেখা খাতুন, রহিমা খাতুন ও সেলিম হোসেন। বুধবার মুজাফ্ফর বিশ্বাস বলেন, হারুনের রান্নাঘরের […]

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর: হানিফ

বুধবার চট্টগ্রামে তৃণমূলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি সম্মেলনের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন। হানিফ বলেন, “ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন হবে। তাই সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে সব ইউনিটগুলোর সম্মেলন আমরা শেষ করতে চাই। ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলা সম্মেলন হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর […]

ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে অর্থ সহযোগিতা চেয়েছিল ইউক্রেইন সরকার। সুইজারল্যান্ডের ডাভোসে চলতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আবারও ক্রিপ্টো বিনিয়োগকারীদের সমর্থন টানার চেষ্টা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। ১৯ মার্চ ইউক্রেইন সরকারের ‘এইড ফর ইউক্রেইন’ তহবিল বলেছিল, ছয় কোটি ডলারের সমমূল্যের ক্রিপ্টো মুদ্রা অনুদান হিসেবে সংগ্রহ করেছে তারা। ঠিক […]

সিরাজগঞ্জে বাসের চাপায় কলেজছাত্র নিহত

বুধবার সকালে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।     নিহত জিসান সেখ (১৯) সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড় এলাকার জুয়েল সেখের ছেলে। তিনি ছোনগাছা কারিগরি কলেজের ছাত্র।   ওসি বলেন, দুই বন্ধু মোটরসাইকেলে ছোনগাছায় যাচ্ছিল। পথে বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জিসান। স্থানীয়রা সিফাতকে উদ্ধার […]

মানিকগঞ্জের কাঞ্চনপুরের ‘১৩ মৌজার ১২টিই’ পদ্মার গর্ভে

ঝিটকা-গোপীনাথপুর-বাল্লা-পাটুরিয়া সড়ক এবং হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপক জানান। বুধবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ইউনিয়নে কয়েক বছরের অব্যাহত ভাঙনে ১৩টি মৌজার ১২টিই পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন শুধু গৌড়বোরদিয়া মৌজা অবশিষ্ট রয়েছে।”  “গত দুই বছরে পদ্মার ভাঙনে শত শত বিঘা জমি […]

প্রবাসীদের তথ্য সহায়তা দিতে অ্যাপ বানাচ্ছে চট্টগ্রাম ডিইএমও

আগামী সেপ্টেম্বর থেকে গুগল প্লে-স্টোরে অ্যাপটি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ও জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওই প্রতিষ্ঠানটি এই অ্যাপ তৈরি করবে। পরে নিজস্ব লোকজন দিয়ে সেটির তথ্য হালনাগাদসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে। পিপিপির মাধ্যমে অ্যাপের […]

মেক্সিকোতে হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ১৫ জনের মতো সশস্ত্র ব্যক্তি ওই হোটেলে ঢুকে গুলি ও পেট্রল বোমা ছোড়ে। এ বন্দুকধারীরা কাছাকাছি দুটি বারেও হামলা চালায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা গেলেও কারা এ হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে সে বিষয়ক কোনো বিবৃতি পাওয়া যায়নি, জানিয়েছে বিবিসি। সান্তা রোসা […]