ক্যাটাগরি

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

আগামী ৩০ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে মোট ভোটার ৭২৪ জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, সাতক্ষীরাসহ সারা দেশেই ছড়িয়ে রয়েছেন ভোটাররা। দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ শামছুর রহমান-মধু-লতা এবং ‘ঐক্য পরিষদের’ সজন-ভারত- ফজলু।  নির্বাচন কমিশনার কাজী শাহজাহান সবুজ জানান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে দুটি প্যানেলে ১৯ জন করে মোট ৩৮ জন […]

এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা

ইউরোপ সেরার লড়াইয়ে আগামী শনিবার প্যারিসে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। এখন এই ম্যাচ ঘিরেই যত ভাবনা বেনজেমার। তাই মঙ্গলবার মুভিস্টার প্লাস-এর সঙ্গে আলাপচারিতায় স্বদেশি এমবাপেকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। “আমি বলব যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে যাচ্ছে এবং এই ছোট বিষয় নিয়ে কথা বলার সময় এটি নয়।” “না (এ নিয়ে কথা বলতে […]

প্রচুর অনুশীলন করে সফল রাজিথা

এই সিরিজে হয়তো তার খেলাই হতো না। প্রথম টেস্টে শরিফুল ইসলামের বল আঘাত হানে বিশ্ব ফার্নান্দোর হেলমেটে। পরে তার কনকাশন সাব হিসেবেই মাঠে নামেন রাজিথা। প্রথম ওভারেই নেন উইকেট! পরে নেন আরও তিনটি। সব মিলিয়ে ৬০ রানে ৪ উইকেট ছিল তার ক‍্যারিয়ার সেরা বোলিং। সেটা ছাপিয়ে গেলেন মিরপুরে। এখানেও প্রথম ওভারে পান উইকেট। পরে আরও […]

নাগরিক ঐক্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ফখরুল

মঙ্গলবার বিকালে তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ ভবনের সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে দলটির প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এমন আশাবাদ জানান। মির্জা ফখরুল বলেন, “আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য এই আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি। উদ্দেশ্য একটাই এটাকে একটা যৌক্তিক পরিণতির দিতে নিয়ে যাওয়ার জন্য। “আমাদের আজকে এই আলোচনা […]

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় তারা মারা যায় বলে শিবগঞ্জ থানার এসআই আরিফ আলী জানান। শিশুরা হল উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও একই এলাকার আবু তাহের (১৪)। এসআই আরিফ স্থানীয়দের বরাতে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মমিন ও আবু তাহেরসহ চার শিশু পাগলা নদীতে গোসল করতে […]

বিকাশ পেমেন্টে বছরজুড়ে ছাড়

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইনে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং বিভিন্ন রেস্তোরাঁয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ বা ‘বাই ওয়ান গেট টু’ অফার মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকাশ বলছে, হেলথকেয়ার, রেস্তোরাঁ, হোটেল, অনলাইন, ইলেক্ট্রনিকস, ফুটওয়্যার, ক্লোথিং ইত্যাদি ক্যাটাগরিতে গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে অফারগুলো উপভোগ করতে পারবেন। অফার নিতে […]

সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন

এই লিটনকে নিয়ে একসময় কত সমালোচনা, কত ট্রল হয়েছে! সংবাদমাধ্যমে কাটাছেঁড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কাঠগড়ায় দাঁড় করানো। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে কখনও ধর্ম, কখনও পরিবারকে লক্ষ্য করে আক্রমণ। কী হয়নি তাকে নিয়ে। অথচ আজ তার নামে জয়ধ্বনি ওঠে, গ্যালারি প্রকম্পিত হয় ‘লিটন, লিটন’ চিৎকারে। গত বছরের শুরু থেকে অসাধারণ ধারাবাহিকতায় টেস্টে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সেরা […]

শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ

সোমবার এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ সুপারিশসহ চতুর্থ গণবিজ্ঞপ্তি ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। “কিছু অসাধু ব্যক্তি ও চক্র নিজেদের হীন স্বার্থসিদ্ধির জন্য এনটিআরসিএ কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের নাম ও টেলিফোন নম্বর ব্যবহার করে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।” প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের […]

পদ্মা সেতুতে ওঠার আগে ‘অপপ্রচারকারীদের’ ক্ষমা চাওয়া উচিৎ: হাছান

বুধবার ঢাকার মিন্টো রোডে নিজের সরকারি বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল, বেগম খালেদা জিয়া, সিপিডি, টিআইবিসহ তাদের নানামুখী অপতৎপরতা ও বিরূপ মন্তব্য এবং আরও অনেক ব্যক্তিবর্গ আছেন, যারা পদ্মা সেতুতে অর্থায়ন না করার জন্য হিলারি ক্লিনটনের মাধ্যমে এমনকি বিশ্ব ব্যাংককে ই-মেইল করে চিঠি দিয়েছিলেন।তাদের […]

রংপুরে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে তিন হাজার টাকা জরিমানা করেছে। সাজাপ্রাপ্ত লাভলু মিয়া উপজেলার শংকরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রায় ঘোষণার সময় লাভলু আদালতে ছিলেন। মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২৬ জুলাই রাতে শংকরপুর মধ্যপাড়া গ্রামে রেহেনা বেগম নামে এক নারীর ঘরে […]