ওশাদা-করুনারত্নের দারুণ শুরু

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ শ্রীলঙ্কা: ২২ ওভারে ৮৪/০ শ্রীলঙ্কার দারুণ সেশন লাঞ্চ বিরতির পরপরই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। চা-বিরতিতে যাওয়ার সময় শ্রীলঙ্কার রান কোনো উইকেট না হারিয়ে ৮৪। ফিফটি […]
ওশাদাকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ শ্রীলঙ্কা: ৩১ ওভারে ১১২/১ ক্যাচ ছাড়লেন জয় এক বল পরই বাংলাদেশ পেতে পারত আরেকটি উইকেট। কিন্তু শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয় মুঠোয় জমাতে পারলেন দিমুথ করুনারত্নের কঠিন ক্যাচ। তাইজুল ইসলামের করা ২৭তম ওভারের প্রথম বলটি ছিল পায়ের ওপর ফুল লেংথ। লেগ সাইডে খেলার চেষ্টায় বল […]
এসেই মেন্ডিসকে ফেরালেন সাকিব

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ শ্রীলঙ্কা: ৪৩.১ ওভারে ১৩৯/২ সাকিবের শিকার মেন্ডিস দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই দলকে সাফল্য এনে দিলেন সাকিব আল হাসান। প্রথম বলেই কুসল মেন্ডিসকে এলবিডব্লিউ করে দিলেন বাঁহাতি এই স্পিনার। সোজা বলের লাইন মিস করে ব্যাটে খেলতে পারেননি মেন্ডিস। বল আঘাত হানে প্যাডের। জোরালো আবেদনে সাড়া দেন […]
করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ শ্রীলঙ্কা: ৪৬ ওভারে ১৪৩/২ করুনারত্নের দৃঢ়তায় শ্রীলঙ্কার ভালো দিন দিনের শেষ দিকে আরেকটি উইকেট নেওয়ার জোর চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি তারা। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় এক প্রান্ত আগলে রাখেন দিমুথ করুনারত্নে। নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথা পার করে দেন শেষের চ্যালেঞ্জ। মিরপুর শের-ই-বাংলা […]
বাংলাদেশের সাবধানী শুরু

দ্বিতীয় দিন বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৭৭/৫ মাহমুদউল্লাহকে ছাড়িয়ে লিটন চার বছর আগে মাহমুদউল্লাহর গড়া রেকর্ড নিজের করে নিলেন লিটন দাস। সাত নম্বরে নেমে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন এই কিপার-ব্যাটসম্যানের। দলের বিপর্যয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরা লিটন খেলছেন ১৩৭ রানে। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদউল্লাহ করেছিলেন ১৩৬ […]
টিভি সূচি (মঙ্গলবার, ২৪ মে ২০২২)

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন, সকাল ১০টা টি স্পোর্টস, গাজী টিভি আইপিএল কোয়ালিফায়ার-১ গুজরাট টাইটান্স-রাজস্থান রয়্যালস, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ ফরাসি ওপেন বেলা ৩টা সনি টেন ২, সনি সিক্স এএফসি কাপ বসুন্ধরা কিংস-গকুলাম কেরালা, বিকেল ৫টা মোহন বাগান-মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, রাত ৯টা টি […]
সার আমদানি: রাশিয়ার বিকল্প উৎস কী হবে?

যুদ্ধ শুরুর পর বিশ্বের প্রধান সার রপ্তানিকারক দেশ রাশিয়া (রপ্তানি বাজারের ১৫ শতাংশ) পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ায় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে; যার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের সার আমদানিতেও। রাশিয়া বাংলাদেশের সারের অন্যতম যোগানদাতাও। দেশে প্রতিবছর সাড়ে সাত লাখ টনের মত মিউরেট অব পটাশ বা এমওপি সারের প্রয়োজন হয়; এর তিন […]
মূল্য বৃদ্ধি: কৃষকের গম আসছে না সরকারের গোলায়
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে এবার মওসুমের শুরু থেকেই গমের কেজি ৩৪ টাকার উপরে। আর সরকারিভাবে নির্ধারিত মূল্য ২৮ টাকা। তাই কৃষকরা আমাদের গম না দিয়ে খোলা বাজারেই বিক্রি করছে।” একই পরিস্থিতি পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। সেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার টন। ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, মওসুমের […]
সৌদিতে মেয়েকে বিক্রির অভিযোগ, বরিশালে মায়ের মামলা
সোমবার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে চার জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন ওই মেয়ের মা। ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বরিশাল নগরীর পলাশপুর এলাকার আজমল হোসেন, তার মা লাকি বেগম, ঢাকার আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির পরিচালক কাজী আতাহার হোসেন ও কর্মকর্তা আনোয়ার হোসেন। মামলায় আরও ৪/৫ […]
দাপুটে শুরু নাদালের, ওসাকার বিদায়

রোলাঁ গাঁরোয় সোমবার ৩৫ বছর বয়সী নাদাল জেতেন ৬-২, ৬-২, ৬-২ গেমে। ক্লে কোর্টের রাজার এখানে ১০৬তম জয় এটি। প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের কোন্তাঁ মুতের বিপক্ষে। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও ২০১৫ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ২-৬, ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারান ২৩ বছর বয়সী […]