পন্টুনে জাহাজের ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত

সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পশুর নদের ঘষিয়াখালী নৌ-টার্মিনালে এই ঘটনা ঘটে। পণ্যবোঝাই কার্গোটি আটক করেছে নৌ-পুলিশ; কার্গো চালকসহ নয় শ্রমিককে হেফাজতে নিয়েছে থানা পুলিশ। নিহত ফারুক খলিফা (৫৫) মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের প্রয়াত আলকাস খলিফার ছেলে। বাগেরহাট নৌ-পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মোংলা থেকে এম ভি কাজী […]
কোভিড: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

মারা যাওয়া দুজনই পুরুষ, দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অন্যজনের ৬০ বছরের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। রোববার করোনাভাইরাসে কারও […]
প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় আইসিসি চেয়ারম্যান পুরুষ ও নারী ক্রিকেটে বাংলাদেশের দলের ‘অসাধারণ পারফরম্যান্সের’ ভূয়সী প্রশংসা করেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। গ্রেগ বার্কলে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফরে অনুপ্রাণিত […]
বিমান চলাচল খাতে ‘বিপ্লব চান’ প্রতিমন্ত্রী

সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সব ব্যবস্থাপনা যে সম্পূর্ণভাবে করতে পারছি তা বলি না। “আমাদেরও কিছু সীমাবদ্ধতা, বিভিন্ন অসুবিধার কারণে আমরা যথাযথ সেবা দিতে পারছি না। তবে সেজন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি আমরা। কিছু কিছু অব্যবস্থাপনা যাত্রীদের হচ্ছে না এটা আমরা বলতে পারব না।” […]
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবারও ডিম দিয়েছে

ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, রোববার বিকেলে থেকেই মাদি অজগরটি কুণ্ডলী পাকিয়ে বসে থাকে। ছেড়ে দেয় খাওয়া-দাওয়া। “এরপরই ধারণা করছিলাম, সাপটি ডিম দেবে। সোমবার সকালে কুণ্ডলীর ভিতরে ডিম দেখতে পাই।” তিনি আরও জানান, ডিমের সংখ্যা গণনা করা যায়নি। তবে, ধারণা করা যায় ৩৫ থেকে ৪০টি ডিম হবে। এর আগের চারবারে অজগরটি শতাধিক বাচ্ছা ফুটিয়েছে। […]
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবার ডিম দিয়েছে

ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, রোববার বিকেলে থেকেই মাদি অজগরটি কুণ্ডলী পাকিয়ে বসে থাকে। ছেড়ে দেয় খাওয়া-দাওয়া। “এরপরই ধারণা করছিলাম, সাপটি ডিম দেবে। সোমবার সকালে কুণ্ডলীর ভিতরে ডিম দেখতে পাই।” তিনি আরও জানান, ডিমের সংখ্যা গণনা করা যায়নি। তবে, ধারণা করা যায় ৩৫ থেকে ৪০টি ডিম হবে। এর আগের চারবারে অজগরটি শতাধিক বাচ্ছা ফুটিয়েছে। […]
যুদ্ধাপরাধ: ইউক্রেইনে রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে মস্কো কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন ইউক্রেইনের নিরস্ত্র এক বেসামরিককে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ। শিশিমারিন ৬২ বছর বয়সী ওলেকসান্দার শেলিপভকে হত্যার কথা স্বীকার করেছেন। ২৮ ফেব্রুয়ারি ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম চুপাহিভকায় শেলিপভকে গুলি করার আদেশ তিনি পালন করেছিলেন বলে আদালতকে […]
হজযাত্রা নির্ঝঞ্ঝাট করতে প্রধানমন্ত্রীর দপ্তরের একগুচ্ছ নির্দেশনা

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। ৩১ মে হজ ফ্লাইট শুরুর লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি সারছে ধর্ম মন্ত্রণালয়। কোভিড মহামারীতে দুবছর পর হজ করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১৭ মে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় […]
পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন

তাছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাদণ্ডের রায়ও দিয়েছে আদালত। পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জবা খাতুন উপজেলার দাশুড়িয়া এলাকার সাগর মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় জবা আদালতে ছিলেন। এ মামলার অপর আসামি জবার স্বামী সাগর […]
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’

২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি; একই দিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের দর্শকরা ছবিটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ইতোমধ্যে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও কাউন্টার থেকে এ সিনেমার অগ্রীম টিকেট বিক্রি শুরু করা হয়েছে। ‘টপ গান: ম্যাভেরিক’ পরিচালনা করেছেন নির্মাতা জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম […]