খালেদা জিয়া অসুস্থ: ফখরুল

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক সমাবেশে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তার উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয়, তার জীবন হুমকি মুখে পড়বে।” মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে ওই সমাবেশে খালেদা জিয়ার স্বাস্থ্যের এই পরিস্থিতি তুলে ধরেন দলের মহাসচিব। তিনি বলেন, “আমরা বার বার বলেছি আপনাদের কাছে, […]
শ্রীলঙ্কা: ওষুধ সংকট ‘কিছু মানুষের জন্য মৃত্যুদণ্ড’

তারা জানান, প্রয়োজনীয় ওষুধ না থাকায় হাসপাতালগুলো ভর্তি থাকা গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা থামিয়ে দিতে বাধ্য হচ্ছে। শ্রীলঙ্কা নিজেদের চিকিৎসাজনিত সরবরাহের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে বিদেশি মুদ্রা ফুরিয়ে যাওয়ায় দ্বীপদেশটি ওষুধ আমদানি করতে পারছে না। এতে প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে যাচ্ছে আর স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছে […]
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত

কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতি বরাবরই দুটি বলয়ে বিভক্ত; এক অংশের নেতৃত্ব দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আফজল খান, অপরপক্ষে আ ক ম বাহাউদ্দিন বাহার। ইমরান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত আফজল খানের ছেলে; আর রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে পরিচিত। গত দুটি নির্বাচনে আফজল খানের পরিবার থেকেই […]
সিরাজগঞ্জে ইয়াকুব হত্যায় তিনজনের যাবজ্জীবন

সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শামছুল আলম জানান। দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতপুর থানার খুকনী কান্দিপাড়া গ্রামের মো. আব্দুর রহিম খলিফা (৫০), একই গ্রামের মো. আব্দুর রহমান (৪৮) এবং মো. খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। আব্দুর […]
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে সোমবার পুল ‘বি’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে গোবিনাথান ইমানের দল। গত বছর ঢাকায় হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোরিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এ ম্যাচের ষষ্ঠ মিনিটে খোরশেদুর রহমানের পেনাল্টি গোলে দল এগিয়ে যাওয়ায় মিলেছিল আরেকটি জমজমাট […]
টিভি সূচি (সোমবার, ২৩ মে ২০২২)

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে প্রথম দিন, সকাল ১০টা টি-স্পোর্টস ও গাজী টিভি এশিয়া কাপ হকি মালয়েশিয়া-ওমান সকাল ১০-৪৫ মি. স্টার স্পোর্টস সিলেক্ট ২ বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া, বেলা ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ২ জাপান-ইন্দোনেশিয়া, বেলা ৩-১৫ মি. স্টার স্পোর্টস সিলেক্ট ২ ভারত-পাকিস্তান, বিকেল ৫-৩০ মি. স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফরাসি ওপেন প্রথম রাউন্ড, বেলা ৩টা […]
গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারখানার ভেতরে নতুন (লার্জ ভলিউম প্যারেন্টাল) ইউনিটে আগুনের সূত্রপাত হয় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান। তিনি বলেন, ফয়ার সার্ভিসের সদর দপ্তর, গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুর, সাভারের ডিইপিজেডসহ আশপাশের ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের বড় মই ব্যবহার করে আগুন নেভানোর […]
বাংলাদেশে জ্বালানি তেল বেচতে চায় রাশিয়া

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, তা তারা পর্যালোচনা করে দেখছেন। সোমবার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কথা বলে প্রতিমন্ত্রী। তিনি বলেন, “রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েলের কথা বলছে তারা। […]
কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। আহসান আলীর বয়স হয়েছিল ৫০ বছর। সিডির যুগে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন আহসান আলী; পরে যুগের সঙ্গে তাল মিলিয়ে ইউটিউবে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে আহসানের জন্ম ও […]
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় তামাক ব্যবসায়ীর মৃত্যু

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল জানান, উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের তুষভাণ্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (৩৮) ওই ইউনিয়নের বৈরাতী গ্রামের তোজাম্মেল হোসেন ছেলে। তিনি পেশায় তামাক ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন- নিহত শহিদুলের ছোট ভাই শহিদার রহমান (৩৫) ও অটোরিকশা চালক আনিছার রহমান (৩৬)। দুর্ঘটনার পর […]