ক্যাটাগরি

লিটনের সেঞ্চুরি, দুইশ ছাড়িয়ে জুটি

প্রথম দিন বাংলাদেশ ১ম ইনিংস: ৭৩ ওভারে ২৩৯/৫   জুটির দুইশ পঞ্চাশ, একশ, দেড়শ হয়ে মুশফিক ও লিটনের জুটি এবার স্পর্শ করল দুইশ। টেস্টে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের প্রথম দুইশ রানের জুটি এটি। ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসে শতরানের জুটিও ছিল না আগে আর কখনও। ২৫৮ বলে আসে জুটির দুইশ। তাতে লিটনের […]

মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রেকর্ড জুটি

প্রথম দিন বাংলাদেশ ১ম ইনিংস: ৮০ ওভারে ২৬০/৫   দ্বিতীয় নতুন বল যেন এই সময়টারই অপেক্ষা করছিলেন দিমুথ করুনারত্নে। ৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিয়ে নিলেন লঙ্কান অধিনায়ক। বল তুলে দিলেন তিনি সকালে নতুন বলে ধ্বংসযজ্ঞের নায়ক কাসুন রাজিথার হাতে। মুশফিকের সেঞ্চুরি রমেশ মেন্ডিসের বল আলতো করে পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিয়ে দুঁহাত […]

বাজার ও অর্থনীতির সুরক্ষায় করণীয় কী, অর্থ মন্ত্রণালয়ে বৈঠক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহও রোববারের এ বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের পুঁজিবাজারে ছোট-বড় কোনো বিনিয়োগকারীর স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে ‘সজাগ দৃষ্টি রাখার’ নির্দেশ দেন অর্থমন্ত্রী। […]

কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার

এই ম্যাচ থেকে বার্সেলোনার পাওয়ার ছিল সামান্যই। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত হয়েছিল আগেই। জয় দিয়ে শেষটা রাঙানোর একটা চ্যালেঞ্জ অবশ্য ছিল। সেখানে পারল না শাভি এরনান্দেসের দল। কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার শেষ রাউন্ডে ২-০ গোলে হেরেছে কাতালান দলটি। এই জয়ে সাতে থেকে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগের টিকেট নিশ্চিত হলো এবার […]

চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’

ইতিহাদ স্টেডিয়ামে রোববারের নাটকীয়তায় ভরা ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে সিটি। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে তীরে এসে তরী ডোবার দশা হয়েছিল গুয়ার্দিওলার দলের। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাঁচ মিনিটে তিন গোল করে জয় তুলে নেয় সিটি। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতেও হতাশায় মাঠ […]

অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি

আনন্দ-উল্লাসের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিব্রত সিটি কর্তৃপক্ষ। ম্যাচ শেষের কিছুক্ষণ পরই ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে তারা। দুই গোলে পিছিয়ে পড়ার পরও অ্যাস্টন ভিলাকে রোববার ৩-২ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে সিটি। শেষ রাউন্ড পর্যন্ত তাদের সঙ্গে ট্রফির লড়াইয়ে ছিল লিভারপুল। একই সময়ে অ্যানফিল্ডে তারা ৩-১ গোলে জিতলেও সিটির শিরোপা জয়ে তা বাধা হতে […]

বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা

ইতিহাদ স্টেডিয়ামে রোববার শেষ রাউন্ডে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি। ৭৫তম মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর পাঁচ মিনিটে ইলকাই গিনদোয়ানের জোড়া ও রদ্রির এক গোলে শিরোপা নিশ্চিত করে দলটি। পাঁচ বছরে এই নিয়ে চারবার লিগে চ্যাম্পিয়ন হলো সিটি। সবগুলোই গুয়ার্দিওলার হাত ধরে। প্রতিযোগিতাটির ইতিহাসে সফল কোচদের তালিকায় তিনি ছাড়িয়ে গেলেন […]

সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি: প্রতিক্রিয়া ম্যাডোনার

প্রতিক্রিয়ায় ৬৩ বছর বয়সী এই সঙ্গীত তারকা বলেছেন, “আমি আমার সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি।” গত শুক্রবার ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন ম্যাডোনা, যেখানে তার প্রায় পৌনে ২ কোটি ফলোয়ার রয়েছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল জানিয়েছে, লাইভে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডোনা টের পান যে তাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাকে বলা হয় যে তিনি ইনস্টাগ্রাম ব্যবহারের […]

দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?

আইন বলছে, ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে সংসদ সদস্য পদের যোগ্যতা আর থাকে না। তবে ক্ষমতাসীন দলের হাজি সেলিমের ক্ষেত্রে এখনই সিদ্ধান্ত টানতে নারাজ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, তার আপিল করার সুযোগ তো এখনও আছে। আর হাজি সেলিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তা আনুষ্ঠানিকভাবে জানতে হবে আইনসভা বা সংসদকে। তা এখনও জানেননি […]

সেতুর পাশে চর; সরু হচ্ছে কর্ণফুলী, কমছে গভীরতা

বন্দর কর্তৃপক্ষ বলছে, নদীতে পিলার দিয়ে সেতু নির্মাণ, ক্রমাগত পলিথিনসহ আবর্জনা ফেলা এবং নদীর গতি-প্রকৃতির কারণে উত্তর পাড়ে পলি জমে চরের সৃষ্টি হচ্ছে। নিয়মিত ড্রেজিং করে চর অপসারণ এবং দখল মুক্ত করা না হলে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলী তার স্বাভাবিক প্রবাহ হারাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। উত্তরে চর, দক্ষিণে গভীর শাহ আমানত সেতুর ‍উত্তর […]