ক্যাটাগরি

ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫

বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। সেভিয়া পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে রেঞ্জার্সের সমর্থকদের আক্রমণ করে বসে জার্মান ক্লাবটির ২০০ জন সমর্থক। ধারণা করা হচ্ছে, ফাইনাল দেখতে দুই দলের দেড় লাখ সমর্থক জমা হয়েছে স্পেনের দক্ষিণাঞ্চলের বৃহত্তম শহরটিতে। ফাইনালের আগে মঙ্গলবারের ঘটনাই প্রথম সহিংস ঘটনা। স্পেনের পুলিশ বুধবার বিবৃতি দিয়ে […]

দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসে এক ঘণ্টা ধরে বাঁচার আকুতি, রক্ষা পেলেন না

বুধবার ভোররাতের দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন জানান। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) এবং একই উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল-মাহবুব (৪৩)। এসআই ফিরোজ হোসেন জানান, মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট […]

কোভিড: ২৪ ঘন্টায় ২২ জন শনাক্ত

গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। এ নিয়ে টানা ২৮ দিন কোভিডে মৃত্যুহীন থাকল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করে এই ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৫ […]

‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’

সাউথ্যাম্পটনের মাঠে মঙ্গলবার পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তুলে নেওয়া লিভারপুল ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। এক পয়েন্ট বেশি নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে। আগামী রোববার লিভারপুল ঘরের মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। একই সময়ে পেপ গুয়ার্দিওলার দল মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। নিজেদের ম্যাচে জিতে গেলেই শিরোপা ঘরে তুলবে সিটি। পাঁচ বছরের মধ্যে […]

ইউটিউব বা নেট বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার

ইউক্রেইনে সামরিক হামলা শুরু করার পর বেশ কয়েকটি পশ্চিমা সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। ইউটিউবের বিরুদ্ধে বেআইনি কনটেন্ট মুছতে ব্যর্থতার অভিযোগও তুলেছিল মস্কো। আর ইউক্রেইনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সংবাদমাধ্যমের কনটেন্ট প্রচারণায় বিধি-নিষেধ আরোপ করেছে ইউটিউব। ওই ঘটনার জেরে প্ল্যাটফর্মটিকে একাধিকবার জরিমানাসহ নানা আরও কঠোর শাস্তির হুমকি দিয়েছিল পুতিন প্রশাসন। তবে, এখন পর্যন্ত ইউটিউবকে নিজ […]

বাড়তি দামে মরক্কো থেকে কিনতে হচ্ছে ৪০ হাজার টন সার

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রতি টন ১ হাজার ১৭৭ ডলারে এই সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সভাশেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, “আন্তর্জাতিক বাজার মূল্যের কারণে দাম আগের থেকে কিছু বেড়েছে। আগে প্রতি টনের দর ছিল ১ হাজার ১৫৬ ডলার।” তিনি বলেন, অর্থমন্ত্রী আ হ ম […]

ধর্ষণ মামলার আসামি পেলেন নৌকার মনোনয়ন, সমালোচনা

বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান একটি ধর্ষণ মামলার অভিযোগভুক্ত আসামি। এ নিয়ে জেলা কমিটিতেও অভিযোগ দিয়েছিলেন এক নেতা। বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। তফসিল অনুযায়ী, অষ্টম দফায় আগামী ১৫ জুন সোনাতনী ইউপিতে ভোট হবে। ১৩ মে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড লুৎফরকে নৌকা প্রার্থী হিসেবে ঘোষণা করে।  ২০২০ সালের ৬ নভেম্বর ইউনিয়নের বাঙ্গালা চরে […]

পর্যটনে সুবিধা হোক, সৌন্দর্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী

বুধবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রাকৃতিক সৌন্দর্যের এই ভূখণ্ড রক্ষায় সবার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে এই সমুদ্রসীমা, পাহাড় সবকিছু মিলিয়ে অত্যন্ত চমৎকার একটি ভুখণ্ড আমরা পেয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান […]

ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি ছেড়েছে ৫ লাখ মানুষ, ৭ মত্যু

পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বুধবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্রের উপচে পড়া পানিতে গত তিন দিনে রাজ্যের দেড় হাজারেরও বেশি গ্রাম তলিয়ে গেছে। গত কয়েকদিন ধরে রাজ্যটির অধিকাংশ এলাকাজুড়ে ভারি বৃষ্টি হচ্ছে। বুধবারও টানা বৃষ্টি হচ্ছিল। আগামী দুই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে […]

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রী রোজিনা হত্যা: ৪ জনের যাবজ্জীবন

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে আমির হোসেন আলামিন ওরফে কয়লা (২৬), একই এলাকার পৌর ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. হুমায়ূন কবির (৩৪), আবদুল মতিনের মেয়ে আঁখি আক্তার রুমা (২৫) ও বামনী গ্রামের মোস্তফার ছেলে […]