টিভি সূচি (বুধবার, ১৮ মে ২০২২)

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট (চতুর্থ দিন), সকাল ১০টা টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল, গাজী টিভি আইপিএল কলকাতা নাইট রাইডার্স-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি এএফসি কাপ-দক্ষিণাঞ্চল গোকুলাম কেরালা-মোহন বাগান, বিকাল ৫টা টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল বসুন্ধরা কিংস–মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, রাত […]
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। ন্যাথান রেডমন্ডের গোলে পিছিয়ে পড়ার খানিক পরই সমতা টানেন তাকুমি মিনামিনো। আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন জোয়েল মাতিপ। হেরে গেলেই সব শেষ; ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে দলে একগাদা পরিবর্তন আনলেন লিভারপুল কোচ। অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ চোটাক্রান্ত, […]
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল

২০১৭ সালে মোনাকো থেকে এমবাপের ধারে পিএসজিতে যাওয়ার আগে থেকে শুরু হয়েছিল তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন। সেবার অবশ্য অল্পতেই থেমে যায় সেসব। পরের বছর প্যারিসের ক্লাবটির সঙ্গে পাকা চুক্তি করেন তিনি। এরপর মাঝেমধ্যেই এসেছে উড়ো খবর। পুরনো সব গুঞ্জন বাস্তব রূপ নেওয়ার শক্ত মঞ্চ তৈরি হয় গত মৌসুমের শেষে। তাকে পেতে উঠেপড়ে লেগেছিল […]
বোরো ধান উঠলেও কমছে না চালের দাম

মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর সারাবিশ্বে পণ্য বাজারে যে অস্থিরতা চলছে, তার মধ্যে দেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত ধান থেকে তৈরি হওয়া চালের দাম বাড়তে দেখা যাচ্ছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি, সার, গমসহ অধিকাংশ নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির মধ্যে দেশীয় জোগাননির্ভর ধান-চালের দাম নিয়ন্ত্রণে রাখতে এখনই সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। দেশে বোরো ধান কাটা শেষে সরকারিভাবে […]
সুনামগঞ্জে দুই শতাধিক স্কুল প্লাবিত, ২৮টি সাময়িক বন্ধ

এ কারণে মঙ্গলবার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান হয়নি বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এসএম আব্দুর রহমান জানান। আব্দুর রহমান জানান, সোমবার রাতের বর্ষণ ও পাহাড়ি ঢলে মঙ্গলবার সকাল থেকে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। দোয়ারাবাজার, ছাতক উপজেলা প্লাবিত হয়েছে বেশি। এছাড়াও সুনামগঞ্জ সদর, তাহিরপুর, শান্তিগঞ্জ উপজেলাসহ পাঁচটি উপজেলার ২১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। […]
মাদারীপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় মামলা

সোমবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচরের সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩০) ও এসকেনদার আলী সরদারের ছেলে কামাল সরদার (৪২)। এই ঘটনায় মঙ্গলবার ২৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেছে আহত অহিদের স্ত্রী ফাতেমা আক্তার সুমা। তবে এ মামলায় এখনও কোনো আসামি গ্রেপ্তার […]
নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এডিপি অনুমোদন ও অগ্রাধিকার প্রকল্পে বরাদ্দের তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আগামী এডিপির ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে মোট বরাদ্দের ৬২ শতাংশ বা ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা এবং বাকি ৩৮ শতাংশ বা ৯৩ হাজার কোটি টাকা বিদেশি অর্থায়ন থেকে যোগান […]
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত ৯: সেই বাসচালক গ্রেপ্তার

সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার শংকর দাস (৪৫) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে। তিনি দুর্ঘটনাকবলিত বাস রাজিব পরিবহনের চালক। গত শনিবার কাশিয়ানীর ফুকরা মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-প্রাইভেটকা-মোটরসাইকেল সংঘর্ষে চিকিৎসকসহ নয়জন নিহত হয়েছেন। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল […]
ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪

মঙ্গলবার রাতে পরশুরাম বাজারের ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে বলে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হয়েছেন পরশুরাম থানার এএসআই মো. রেজাউল করিম, এএসআই মোহাম্মদ ইব্রাহিম, পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। পরশুরাম মডেল […]
আমদানির অর্থ পরিশোধে কড়াকড়ি: পণ্যের গতিপথ পর্যবেক্ষণ বাধ্যতামূলক

বৈদেশিক মুদ্রা খরচ করে কেনা পণ্য বিদেশ থেকে দেশে আসছে কি না তা নিশ্চিত হতেই এখন থেকে ব্যাংকগুলোকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এর আগে রপ্তানি করা পণ্যের বেলায় একই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো এ সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পণ্য আমদানিতে শিপমেন্ট (জাহাজ, কন্টেইনার) ট্র্যাকিং বাধ্যতামূলক। এটি নিশ্চিত […]