ক্যাটাগরি

বিশ্বে এপ্রিলের পর মে মাসেও কমেছে খাদ্যের দাম: এফএও

মহামারীর পর ইউক্রেইন যুদ্ধের মধ্যে মার্চে খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপর দুই মাস ধরে তা কমছে বলে শুক্রবার খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও-র তথ্যে বলা হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এফএও-র খাদ্যমূল্যের সূচকে মে মাসে গড় পয়েন্ট হয়েছে ১৫৭ দশমিক ৪, এপ্রিলে যা ছিল ১৫৮ দশমিক ৩। আগে এপ্রিলের গড় পয়েন্ট ১৫৮ দশমিক […]

হেডফোনসহ রেললাইনে বসা স্কুলছাত্রের প্রাণ গেল ট্রেনের নিচে

শুক্রবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর জিআরপি থানার এসআই জাহিদুল ইসলাম জানান। নিহত হৃদয় বাবু (১৫) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুরে বাবলু হোসেনের ছেলে। চিরিরবন্দরে নানার বাড়িতে থেকে আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলে লেখাপড়া করত হৃদয়। পরিবারের বরাত দিয়ে এসআই জাহিদুল বলেন, কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেম খেলতে খেলতে বাড়ি […]

হজযাত্রীদের কষ্ট দূর করতে পেরেছি: প্রধানমন্ত্রী

শুক্রবার ২০২২ সালের হজ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, “আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে ডিজিটাল হজ ব্যবস্থা অর্থাৎ ‘ই-হজ ব্যবস্থা’ প্রবর্তন করা হয়েছে। ‘যার ফলে পূর্বে যেমন হাজীদের কষ্ট হত, এখন আর সেই কষ্ট হয় না। সেই কষ্টটা আমরা দূর করতে পেরেছি।” গণভবন থেকে রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য […]

বাম-ডান দলগুলোকে এক মঞ্চে চান ফখরুল

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “যারা জোর করে ক্ষমতা দখল করে থাকে, তারা কী ক্ষমতা ছেড়ে দেয়? এটা আদায় করতে হবে, সেটা জনগণের শক্তিতেই আদায় করতে হবে। আমাদের তো কোনো শক্তি নেই, শক্তি একটাই সেটা হচ্ছে জনগণ। “আসুন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি, সেই ঐক্য প্রক্রিয়াকে […]

পাকিস্তানের বিপক্ষে ‘খেলতে চায়’ ভারতের ক্রিকেটাররা

রাজনৈতিক সাপে-নেউলে সম্পর্কের জেরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ প্রায় ৯ বছর ধরে। সবশেষ ২০১৩ সালে ভারতে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। লাল বলের ক্রিকেটে দুই দেশের লড়াই সবশেষ হয়েছে ২০০৭ সালে। এখন দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ মেলে কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। ক্রিকেটপ্রেমীদের তাই দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই […]

স্ত্রীকে খুন করে পীরগাছা থানায় এসে জানালেন

উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে শুক্রবার দুপুরে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম পলাশ জানান। নিহত আয়েশা বেগম (৩৬) গ্রামের মাঈন উদ্দিনের স্ত্রী। এএসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে মাঈন উদ্দিন (৩৬) থানায় এসে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। তারপরই পুলিশ তাকে আটক করে […]

কেরাণীগঞ্জে নিয়ন্ত্রণহারা অটোরিকশা লরির নিচে, নিহত ৫

উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার সার্ভিস সড়কে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে লরির ভিতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবজাল হোসেন জানান। নিহতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার নাঈম (২৫), বাগেরহাটের তমাল (১৮), চাঁদপুর জেলার জুনাইদ (২৩), সামাদ (২০) ও জনি (২৮)। শুক্রবার দুপুরে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত […]

‘ব্রাজিলের কাছ থেকে শেখাও সম্মানের’

সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচটি থেকে নেওয়া শিক্ষা সামনের পথচলায় কাজে লাগানোর ব্যাপার আত্মবিশ্বাসী সন। সফরকারীদের হয়ে জোড়া গোল করেন নেইমার। একবার করে জালের দেখা পান রিশার্লিসন, ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস। একতরফা ম্যাচে পোস্ট আর ক্রসবার বাধা হয়ে না দাঁড়ালে আরও বড় ব্যবধানে জিততে পারত তিতের […]

পানির জন্য জীবনের ঝুঁকি, নারীর কুয়ায় নামার ভিডিও ভাইরাল

ভিডিওটিতে খাবার পানির জন্য দড়ি বা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই ওই নারীকে কুয়ার দেয়াল বেয়ে নামতে দেখা গেছে।  বিবিসি জানিয়েছে, কুয়া ও পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় রাজ্যটির ঘুসিয়া গ্রামের বাসিন্দাদের বাধ্য হয়ে এমন চরম ঝুঁকি নিতে হতে হচ্ছে। ভারতের আরও কিছু এলাকাও প্রায় একই ধরনের খাবার পানির সংকটে ভুগছে। পানির জন্য ভারতীয়দের জীবনের ঝুঁকি নেওয়ার ভিডিও প্রায়ই […]

পানির জন্য জীবনের ঝুঁকি নিয়ে কুয়ায়, ভিডিও ভাইরাল

ভিডিওটিতে খাবার পানির জন্য নামার পর দড়ি বা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই ওই নারীকে কুয়ার দেয়াল ধরে ধরে উপরে উঠতে দেখা গেছে। পরে আরেক নারীকেও একইভাবে উপরে উঠতে দেখা যায়। বিবিসি জানিয়েছে, কুয়া ও পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় রাজ্যটির ঘুসিয়া গ্রামের বাসিন্দাদের বাধ্য হয়েই এখন এমন ভয়াবহ ঝুঁকি নিতে হচ্ছে। ভারতের আরও কিছু এলাকাও প্রায় একই ধরনের […]