ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এই ছবিগুলো প্রকাশের পর এই মুঘল স্থাপত্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওই বিভাগের ‘আগ্রা সেল’ বলছে, সেখানে রহস্যময় কিছুই নেই। তাজমহলের তালাবদ্ধ ২২টি কক্ষ নিয়ে এএসআইর ছবি প্রকাশের খবর সোমবার দিয়েছে ভারতের সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রয়াত স্ত্রী মমতাজ মহল স্মরণে আগ্রায় যমুনা নদীর তীরে মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল বিশ্বের […]
জয়দেবপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

সোমবার রাত ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে শ্রীপুর রেল স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কের লেভেল ক্রসিংয়ে লোহার কয়েকটি ভারী খুঁটি পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল এবং ওই ক্রসিং দিয়ে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ […]
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথের বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় সোমবার সকাল ৬টায় ‘বনলতা এক্সপ্রেসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্ত মার্ডি (৩৩) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের শ্রী মহাদেব মার্ডির ছেলে। রেলওয়ে পুলিশের চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ির এসআই ফারুক আহমেদ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা […]
ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন

তবে খোলা বাজারে ওই দরে ডলার পাওয়া যায় না। মানি এক্সচেঞ্জ থেকে কাগুজে ডলার কিনতে সোমবার ৯৭ টাকাও গুনতে হয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ। আন্তঃব্যাংক ও খোলা বাজারে ডলারের বিনিময় হারের পার্থক্য এখন সাড়ে ৯ টাকার ওপরে, যা অতীতে আর দেখা যায়নি। আন্তঃব্যাংক লেনদেনে গত ৯ মে ডলার বিনিময় হয়েছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। পরদিন টাকার […]
বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার

সোমবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে একটি জরুরি সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বেনাপোল স্থলবন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফটের ব্যবস্থা না করলে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি মঙ্গলবার [১৭ মে] থেকে তারা অনির্দিষ্টকালের জন্য পণ্য […]
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গৌতম ঘোষ

সোমবার বিকালে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিদের জানান, তথ্যচিত্রের রূপরেখা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, “প্রতিনিধি দলের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রশংসা করে বলেন, ‘মনে হয় যেন শেখ মুজিব আছেন, […]
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে কর্মসূচি আওয়ামী লীগের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি দিবসটি উপলক্ষে মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের এক বিবৃতিতে দিবসটি পালনের জন্য সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ […]
বান্দরবানে ত্রিপুরা নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সোমবার বিকালে জেলা শহরে বালাঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. করিম জানিয়েছেন। গ্রেপ্তার ফরহাদ উদ্দিন চৌধুরী বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিরির বাসিন্দা। তার ফেইসবুক আইডিতে নিজেকে বান্দরবান সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক বলে উল্লেখ করেছেন তিনি। এসআই করিম জানান, সোমবার সকালে ভিকটিমের স্বামী ধর্ষণের অভিযোগে […]
কুমিল্লার নির্বাচন: এমপি বাহারকে চিঠি দিচ্ছে ইসি

সেই সঙ্গে সেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকেও আচরণবিধি লঙ্ঘনের জন্য সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান। আগামী ১৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন রিফাত। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বিএনপির মনিরুল হক সাক্কু এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। আওয়ামী লীগের দলীয় […]
নারী নির্যাতনকারীদের ভোটে ‘অযোগ্য’ চায় মহিলা পরিষদ

সোমবার সকালে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে পরিষদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন। তারা নির্বাচনে অধিক সংখ্যক নারীদের অংশ নেওয়ার পরিবেশ তৈরি করতে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদার দিকে বিশেষ নজর রাখার দাবিও জানান। লিখিত দাবির বিষয়ে নির্বাচন কমিশনারের কাছেও অনুলিপি দেওয়া হয়েছে […]