সিরাজগঞ্জে পৃথক সড়কে ২ জনের মৃত্যু

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫৭) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবুল কালাম আজাদ (৪২)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার এসআই ফিরোজ আহম্মেদ জানান, মামুন সোমবার দুপুরে মটরসাইকেলে করে যাওয়ার পথে কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক ও সহকারী পালিয়ে গেলেও […]
সাগরে মাছ ধরা নিষেধ ২০ মে থেকে, জেলেদের জন্য চাল বরাদ্দ

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধকালে মাছ ধরায় বিরত থাকা জেলেদের জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১৬ হাজার ৭৫১ দশমিক ৫৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। “উপকূলীয় ১৪ জেলার ৬৭ উপজেলা ও চট্টগ্রাম […]
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল

চেলসির বিপক্ষে গত শনিবার এফএ কাপের ফাইনালে ৩৩তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সালাহ। কুঁচকির সমস্যায় ভুগছেন মিশরীয় ফরোয়ার্ড। ওই ম্যাচেই অতিরিক্ত সময়ের শুরুতে পেশির সমস্যায় মাঠ ছাড়েন ডাচ ডিফেন্ডার ডাইক। সেদিন নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে লিভারপুল। লিগ কাপ ও এফএ কাপ জয় করা […]
‘বৃহত্তম কার্বন বিপর্যয়ের’ মুখে পড়তে পারে চট্টগ্রাম: গবেষণা

এ প্রতিবেদনে দাবি করা হয়, প্রস্তাবিত কেন্দ্রগুলো উৎপাদনে এলে সেগুলোর মেয়াদকালীন সময়ে মোট প্রায় ১ দশমিক ৩৮ বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হবে, যা বাংলাদেশের পাঁচ বছরেরও বেশি জাতীয় নির্গমনের সমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পরিবেশবাদী সংগঠন মার্কেট ফোর্সেস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ প্রতিবেদন […]
ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান তপন কুমার, চট্টগ্রামে মুস্তফা কামরুল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন দুই চেয়ারম্যানকে নিয়োগ দিয়ে সোমবার দুটি প্রজ্ঞাপন জারি করে। পদার্থবিদ্যার অধ্যাপক তপন কুমার সরকার এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। আর মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনায় ছিলেন। প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন। পদ সংশ্লিষ্ট […]
প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যমূল্য স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

সোমবার ঢাকায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টিপু মুনশি বলেন, “একচেটিয়া বাণিজ্য বন্ধ করে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। বাজারে প্রতিযোগিতা সম্পর্কে সংশ্লিষ্ট সবার পরিষ্কার ধারণা থাকতে হবে। কোনো মহলকে হয়রানি করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন […]
ক্ষমতায় গেলে খালেদাই প্রধানমন্ত্রী: মোশাররফ

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। মোশাররফ বলেন, “বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন- ওবায়দুল কাদের বলেছেন। তিনি দেখতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পরিষ্কার জানে যে, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। “ক্ষমতায় আসলে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম […]
‘সুপারওম্যান’ রূপে সোশাল মিডিয়ায় ফিরলেন শিল্পা শেঠি

সোমবার ‘সুপারওম্যান’ রূপে একটি মোশন ভিডিও পোস্ট করে ইন্সটাগ্রাম ও টুইটাকে শিল্পা জানান, মঙ্গলবার সকালে সিনেমার ট্রেইলার প্রকাশ করা হবে। ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে গত বৃহস্পতিবার ইন্সটাগ্রাম ও টুইটার থেকে বিদায় বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন শিল্পা; তার চারদিন পর ফিরলেন তিনি। ‘নিকাম্মা’ সিনেমায় অবনি নামে […]
সাভারে বিরিয়ানির মাংস নিয়ে সন্দেহ, হোটেল মালিক কারাগারে

অভিযোগ পেয়ে রোববার মধ্যরাতে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ দোকান থেকে মালিককে গ্রেপ্তার করা হয় বলে জানান আশুলিয়া থানার এসআই সুব্রত রায়। গ্রেপ্তার রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্ন হাওলাদারের ছেলে। এসআই আরও বলেন, “তবে কেউ মামলা না করায় সোমবার দুপুরে রাজীবকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো […]
বলে খোঁচা লেগেছে, বোঝেননি ম্যাথিউসও

৬৯ রানে স্লিপে একবার ক্যাচ দিয়েছিলেন তিনি, সেটি ধরতে পারেননি মাহমুদুল হাসান জয়। ১২৯ রানে ফের ক্যাচ দিয়ে বাঁচেন ম্যাথিউস, এবার যে কেউ বুঝতেই পারেননি ক্যাচ ছিল। বাংলাদেশকে দিতে হয় এর চড়া মাশুল। ধারাবাহিকতা খুঁজে ফেরা খালেদের সেই ডেলিভারি ছিল দারুণ। অফ স্টাম্পের বাইরে লেংথ বল, পড়ার পর আরও বেরিয়ে যাচ্ছিল। খেলবেন না ছাড়বেন দ্বিধায়ই […]