‘জায়ান্ট’ রোনালদোর সঙ্গে কাজ করতে উন্মুখ টেন হাগ

গত গ্রীষ্মের দলবদলে ইউভেন্তুস থেকে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। তখন অনেকে ধারণা করছিল, হয়তো ৩৬ বছর (বর্তমানে ৩৭) বছর বয়সী ফুটবলারকে সংগ্রাম করতে হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগে। তবে মৌসুমের শেষের দিকে এসে দেখা যাচ্ছে ক্যারিয়ারে অসংখ্যবারের মতো আবারও সবাইকে ভুল প্রমাণ করেছেন তিনি। লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ […]
চোটে ক্যাম্পে যোগ দেননি গোলরক্ষক শহীদুল

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এ উপলক্ষে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের প্রস্তুতি শুরু করবেন হাভিয়ের কাবরেরা। সোমবার ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা ছিল। জামাল ভূইয়া, রায়হান হাসান, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সাদউদ্দিনরা যোগ দিলেও শহীদুল যোগ দিতে পারেনি। ফিজিওর পরামর্শে বিশ্রামে থাকার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন […]
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট

প্রতিষ্ঠান দুটির একজোট হওয়ার বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, কোনো ব্যবহারকারী এপিআই-টি একবার নির্বাচন করলে, ডিভাইসের একটি ‘এনক্রিপ্ট করা হাব’-এর মধ্যে ব্যবহারকারীর স্বাস্থ্য ডেটা সংগ্রহ করতে পারবে অ্যাপ নির্মাতা। গুগল বলছে, শেয়ার করা ডেটা ও অ্যাপের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছে। যদি একই ধরনের ডেটা একাধিক অ্যাপ সংগ্রহ করে, তাহলে যেকোনো […]
৩০ বছর পর রাশিয়া থেকে ব্যবসা গুটাচ্ছে ম্যাকডোনাল্ডস

ছিন্ন হচ্ছে রাশিয়ার সঙ্গে ম্যাকডোনাল্ডসের ৩০ বছরের সম্পর্ক। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। মার্চে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের সব রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণা দেয়। এমনকী মস্কোর পুশকিন স্কয়ারের তাদের ঐতিহ্যবাহী রেস্তোরাঁটিও বন্ধ করে দেওয়া হয়। এখন তারা রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দিতে চাইছে এবং এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। […]
সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস

সাকিবের বোলিংয়ে নানা বৈচিত্র যোগ হয়েছে নানা সময়ে। ক্রিজের ব্যবহার, গতি বৈচিত্র, অ্যাকশনের বৈচিত্র, ফ্লাইট, লুপ ও ড্রিফটের কার্যকারিতা তো ছিলই, একসময় তার আর্ম ডেলিভারি ছিল ব্যাটসম্যানের জন্য বিপজ্জনক। গত কয়েক বছরে অবশ্য তার সেই আর্ম ডেলিভারি ততটা ধারাল মনে হয়নি। তবে অভিজ্ঞতা দিয়ে আর বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে ঠিকই কার্যকর হওয়ার পথ তিনি বের করেছেন। […]
পি কে হালদারকে এখনই পাওয়া যাবে না, ধারণা পররাষ্ট্রমন্ত্রীর

সোমবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, ভারতে বিচার শেষে বাংলাদেশের এই আসামিকে ফেরত পাওয়া যেতে পারে। দুই বছর আগে পালিয়ে যাওয়া পি কে (প্রশান্ত কুমার) হালদার গত শনিবার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে ভুয়া নাম ব্যবহার করে ভারতের আধার কার্ডসহ নাগরিকত্বের নানা নথি তৈরির অভিযোগ আসে দেশটির সংবাদ মাধ্যমে। অবৈধ সম্পদের […]
গাইবান্ধায় ‘১২ হাজার লিটার অবৈধ’ সয়াবিন, ব্যবসায়ীকে জরিমানা

তাছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উপজেলা শহরের আমিনুল মোমিন বুলু নামে এই ব্যবসায়ীকে। সোমবার বিকালে তার গুদামে অভিযান চালানো হয় বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম। তিনি জানান, আমিনুল কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে এই তেল মজুদ করেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই এলাকায় মাইকিং করে ক্রেতাদের […]
পি কে হালদারের অর্থ লোপাটের ঘটনায় ‘হতভম্ব’ তার শিক্ষক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার অজপাড়াগাঁ দীঘিরজান গ্রাম থেকেই উঠে আসা পি কে (প্রশান্ত কুমার) হালদারের পরিবারের কেউ আর এখন সেখানে থাকেন না। ২০ বছর আগেই গ্রামের পাট চুকিয়ে মা ও তিন ভাই ভারতে চলে যান। জমি-জিরাত না থাকলেও ভিটেটুকু এখনও আছে। দীঘিরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শুরু পি কে হালদারের; সেই স্কুলের শিক্ষিকা ছিলেন তার মা […]
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ১৫% ক্যাশব্যাক

সোমবার মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেন মিনিট স্কুলের ঘরে বসে স্পোকেন ইংলিশ, আইইএলটিএস কোর্স বাই মুনজেরিন শহীদ, ২৪ ঘণ্টায় কোরআন শিখি, মাইক্রোসফট এক্সেল, ঘরে বসে ফ্রিল্যান্সিং, এইচএসসি ২০২২ শেষ মুহূর্তের প্রস্তুতি, এইচএসসি শর্ট সিলেবাস ২০২৩ ক্র্যাশ কোর্স এবং বিসিএস প্রিলি কোর্সগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন ১৫ […]
জাতির উদ্দেশে ভাষণ দেবেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

সোমবারের ভাষণে তিনি দেশ কেন এই ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়েছে তার ‘সম্পূর্ণ ব্যাখ্যা’ দেবেন বলে জানিয়েছেন। রোববার বেশ কয়েকটি টুইটে তিনি নিজেই এ কথা বলেছেন। তিনি বলেন, ‘‘সেখানে অনেক কিছু আছে যেগুলো করতে হবে বা করা বন্ধ করতে হবে। আমরা বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছি, নিশ্চিত থাকুন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলির সমাধান করা হবে৷” উত্তাল বিক্ষোভের […]