সোনিয়া গান্ধীর পর কন্যা প্রিয়াঙ্কাও ‘কোভিড পজিটিভ’

এক টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, “পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে, উপসর্গ মৃদু। সব ধরনের বিধিনিষেধ মেনে আমি বাড়িতে কোয়ারেন্টিনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে প্রয়োজনীয় সব ধরনের পূর্বসতর্কতা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।” এর একদিন আগে কংগ্রেস জানায়, পরীক্ষায় সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ এসেছে, তাই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সোনিয়া গান্ধী কোভিড পজিটিভ […]
আবার বাংলাদেশের ক্রিকেটে স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফর

বাংলাদেশের ক্রিকেটে ল প্রথম আসেন জাতীয় দলের প্রধান কোচ হয়ে। তার কোচিংয়েই ২০১২ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনাল খেলার চমক দেখায় বাংলাদেশ। তবে পারিবারিক কারণে মাত্র কয়েক মাসেই ছেড়ে দেন দায়িত্ব। পরে দেশের মাঠে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাকে আবার আনা হয় পরামর্শক হিসেবে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সেই দল তৃতীয় হয়েছিল, তখনও পর্যন্ত […]
চল্লিশটিরও বেশি জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌমহড়া

৩ থেকে ১০ জুন পর্যন্ত মহড়াটি চলবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “(শত্রুর) সাবমেরিনের খোঁজে চালানো অভিযানে বেশ কিছু জাহাজের সঙ্গে নৌবাহিনীর বিমানও থাকবে,” প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি বলা হয়েছে। এর পাশপাশি মহড়ায় অন্যান্য বিষয়ও থাকবে বলে জানিয়েছে তারা। প্রশান্ত মহাসাগর থেকে কয়েক হাজার […]
খরচ কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিসিবি

এমনিতে বিসিবি যথেষ্টই স্বয়ংসম্পূর্ণ। আইসিসির কাছ থেকে পাওয়া রাজস্ব, নিজেদের সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আয়, আরও নানা খাত থেকে মিলিয়ে আয় চোখধাঁধানো। তবে এখনকার বৈশ্বিক পরিস্থিতিতে ব্যয়ের হার গত কিছুদিনে যেভাবে বেড়ে চলেছে, তাতে বাধ্য হয়েই খরচের তালিকায় কাঁচি চালাতে হচ্ছে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। “আমরা দেখছি, খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। […]
১৩২ রানে গুটিয়ে গিয়েও বিশ্বাস হারায়নি কিউইরা

সেই বিশ্বাসের প্রতিফলন পড়েছে মাঠেও। ১৩২ রানের পুঁজি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে লিড পাওয়ার সম্ভাবনা জাগিয়েছে তারা। লর্ডস টেস্টে বৃহস্পতিবার ১৭ উইকেট পতনের নাটকীয় প্রথম দিনে হয়ে গেছে এত কিছু। ৪৫ রানে ৭ উইকেট হারানোর পর কলিন ডি গ্র্যান্ডহোমের অপরাজিত ৪২, টিম সাউদির ২৬ আর ট্রেন্ট বোল্টের ১৪ রান নিউ জিল্যান্ডকে নিয়ে যায় ১৩২ রানে। অভিষিক্ত […]
সাতক্ষীরায় ২৪ লাখ ৬৪ হাজার জন্মনিয়ন্ত্রণ পিল আটক

শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিলগুলো জব্দ করা হয় বলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান। বিশ্বজিৎ বলেন, “ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রক পিল একটি ট্রাকে করে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে খবরে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের ভেতর থেকে ২২ কার্টুনে রাখা ২৪ লাখ […]
সাতক্ষীরায় সাড়ে ২৪ লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক, যাচ্ছিল ‘ভারতে’

শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিলগুলো জব্দ করা হয় বলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান। বিশ্বজিৎ বলেন, “ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রক পিল একটি ট্রাকে করে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে খবরে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের ভেতর থেকে কার্টনে রাখা ২৪ লাখ ৬৪ […]
একাদশে রোনালদোর জায়গা যখন ‘মিলিয়ন ডলার প্রশ্ন’

উয়েফা নেশন্স লিগের ম্যাচটিতে বৃহস্পতিবার ৬২তম মিনিটে নামানো হয় রোনালদোকে। আলভারো মোরাতার প্রথমার্ধের গোলে তখনও পর্তুগালের বিপিক্ষে ১-০ তে এগিয়ে স্পেন। রোনালদো নেমেও অবশ্য খুব একটা প্রভাব রাখতে পারেননি। তবে গোল ঠিকই আদায় করে নেয় পর্তুগিজরা। ৭ বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা রিকার্দো হোর্তার শেষ সময়ের গোলে ড্র হয় ম্যাচ। ৩৭ বছর বয়সেও […]
যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলি, নিহত ৩

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আইওয়ার এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানিয়েছেন। নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের ইউভালডে এবং ওকলাহোমার টুলসায় একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের পরপরই এই ঘটনা ঘটল। একই দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বেলা ১১টায় পরীক্ষায় বসেছেন ভর্তীচ্ছুরা। টানা দেড় ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে সাড়ে ১২টায়। ‘গ’ ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ জন শিক্ষার্থী, সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী আছেন গড়ে ৩৩ জন। নিয়ম অনুযায়ী ‘গ’ ইউনিটে পরীক্ষা হচ্ছে মোট […]