ক্যাটাগরি

রাশিয়ার দখল থেকে ইউক্রেইনের গ্রামকে বাঁচিয়েছে বন্যা

এ বন্যার কারণে ওই গ্রামের ফসলের ক্ষেত ও ভূগর্ভস্থ শস্য ভাণ্ডার ডুবে গেলেও তাদের ত্যাগের মূল্যে রাশিয়ার একটি আক্রমণ থেকে রাজধানী রক্ষা পেয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের প্রথমদিকে দেমেদিভে থাকা ইউক্রেইনীয় বাহিনীগুলো এরপিন নদীর একটি বাঁধ খুলে দেয়, এতে ওই গ্রাম ও সংলগ্ন কয়েক হাজার একর এলাকা পানিতে ডুবে যায়। রাশিয়ার […]

ভারত রপ্তানি বন্ধের পর আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে গমের দাম

বিশ্বের গম কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র যুক্তরাষ্ট্রের শিকাগোর বাজারে গমের মূল্য সূচক ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর বিশ্ব বাজারে গমের দাম ৬০ শতাংশ বেড়েছে যার প্রভাবে রুটি, নুডলস থেকে শুরু করে গমজাত সব পণ্যের দামই বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে আমদানিনির্ভর সব দেশেই। […]

খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’

বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ জালাল জানান। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ও ২২ বছর বয়সী তার খালাত বোনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসাছাত্রীর মা সাংবাদিকদের বলেন, শনিবার বিকালে তিনি বোনের বাড়ি ডুমুরিয়া […]

‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’

জমজমাট লড়াইয়ের শেষ প্রান্তে এসে নাটক জমে গেছে দারুণভাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন রোমাঞ্চকর এক মোড়ে। ম্যানচেস্টার সিটি এখনও এগিয়ে থাকলেও খানিকটা বিপদে পড়ে গেছে তারা রোববার ওয়েস্ট হ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে। দুইয়ে থাকা লিভারপুল মঙ্গলবার নিজেদের ম্যাচে জিতলে সিটির চেয়ে পিছিয়ে থাকবে স্রেফ ১ পয়েন্টে। শিরোপার ফয়সালা হবে তখন শেষ […]

গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইউপি সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উপজেলার মঙ্গলপুরের চেয়ারম্যার রোডে রোববার গভীর রাতে এই দুর্ঘটনার সময় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপির সদস্য রাকিব মেম্বার চালকের আসনে ছিলেন। বাকি দুজনকে মোটরসাইকেলে ‘লিফট’ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত বাকিরা হলেন- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ওসমান (২৪) ও তামিম ইসলাম (২৫)। ঘটনার বর্ণনায় বিরল থানার ওসি ফকরুল ইসলাম বলেন, ওসমান তার মা ও তামিমকে […]

চলে তো যেতেই হবে, ছাপ রেখে যাও

কোন পরিস্থিতিতে? দল ৭৯ রানে ৫ উইকেট হারানোর পর। ১৬টি ছক্কা মেরেছিলেন সেদিন, প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তখনকার রেকর্ড তা। সেটি ১৯৯৫ সাল। ২০০৪ সালের আরেক ইনিংসের গল্প বলি। টি-টোয়েন্টি ক্রিকেটের তখনও কেবল শুরু। মিডলসেক্সের বিপক্ষে কেন্টের রান যখন ১৪৩, সাইমন্ডস আউট হলেন ১১২ রান করে। ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন সেদিন। ২০১৩ […]

তীব্র তাপদাহে দিল্লিতে তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি সেলসিয়াস

একই সময় দেশটির আবহাওয়া দপ্তর দক্ষিণাঞ্চলীয় কেরালাজুড়ে ভারি বৃষ্টিপাতের সতর্কতা ঘোষণা করে রাজ্যের পাঁচটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে।   এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দিল্লির সফদারজং মানমন্দিরে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় আর উত্তরপশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে ৪৯ দশমিক ২ ও দক্ষিণপশ্চিম দিল্লির নাজাফগড়ে হয় ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভারতে […]

ডিম ছেড়েছে মাছ, পরিমাণে কম, পরের জোয়ারের অপেক্ষা হালদায়

সোমবার ভোরে বৈশাখী পূর্ণিমার জোয়ারের সময়ে হালদায় ডিম ছাড়ে কার্প জাতীয় মা মাছ। তবে সে সময় পাহাড়ি ঢল বা বৃষ্টি ছিল না। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শুরু পর্যন্ত বজ্রসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ও ভাটার সময়ে নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম জাল দিয়ে নদী থেকে […]

শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা

দ্বিতীয় দিন শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭ বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৭৬/০   বাংলাদেশের ভালো দিন ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিজেকে মেলে ধরলেন নাঈম হাসান। তার জ্বলে ওঠার দিনে ওপেনাররাও ভালো করলেন। অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ভালোই কাটল বাংলাদেশের। সোমবার শেষ […]

জামালপুরে অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় যাত্রী খুন

রোববার বিকালে দেওয়ানগঞ্জের জিলবাংলা সুগার মিল এলাকায় এ হতাকাণ্ড ঘটে বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান। নিহত মো. সোহান (২২) দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া গ্রামের ছামিউল হকের ছেলে। তিনি বিএডিসিতে মাস্টার রোলে চাকরি করতেন। ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি মহব্বত কবীর বলেন, “সুগার মিল এলাকায় […]